/ রাজনীতি / গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
Published : Sunday, 13 September, 2026 at 4:22 PM
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগরাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে সম্প্রতি ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর চরম সাংগঠনিক অদক্ষতা ও অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি সামনে এসেছে। গুলশান-বনানী এলাকার বিরোধী বলয় হিসেবে বিবেচিত নেতাদের এমন নীরবতা ও অনৈক্যের কারণে তৃণমূলের কর্মী-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, বনানী থানা বিএনপিতে একতা ও সমন্বয়হীনতা চরমে পৌঁছেছে। বর্তমান কমিটির শীর্ষ নেতারা একাধিক ধাপে বিভক্ত হয়ে আলাদা আলাদা সিন্ডিকেট পরিচালনা করছেন। তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের নেতাদের মধ্যেও রয়েছে এই বিভক্তি। কর্মসূচির ডাক এলে কর্মীরা কোন নেতার বলয়ে থাকবেন, তা নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তা দেখা দেয়। ফলে রাজনৈতিক কর্মসূচীগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আওয়ামী কর্মীরা বিএনপি নেতাদের সঙ্গে মিশে যাওয়ায় বিএনপির নিরাপত্তা ও গোপনীয়তা এখন হুমকিতে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রভাবশালী নেতারা আত্মগোপনে বা জেলে থাকলেও তৃণমূলের কর্মী-সমর্থকেরা স্থানীয় বিএনপি নেতাদের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক আশ্রয়ের সুযোগে তারা মূল দলে ভিড়ে গেলেও মূলত আওয়ামী লীগের গোপন তথ্য সরবরাহকারী বা 'গুপ্তচর' হিসেবে কাজ করছেন বলে অনেকের আশঙ্কা। গুলশানের সুরক্ষিত এলাকায় ঝটিকা মিছিলের পেছনে এমন সুনির্দিষ্ট সমন্বয়হীনতা ও সুবিধাবাদী রাজনীতিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

গুলশানের এই ঘটনার পর এখন পর্যন্ত বনানী থানা বিএনপির পক্ষ থেকে কোনো তাৎপর্যপূর্ণ আনুষ্ঠানিক প্রতিবাদ বা সমন্বিত পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুন খান। তিনি বলেন, "বনানী থানা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাকও দেখতে পেলাম না। বর্তমান নেতৃত্বের এই দুর্বলতা দলের জন্য লজ্জাজনক।"

অনুরূপ সুর পাওয়া গেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেনের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায়। তিনি জানান, "ছাত্রদলকে রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখার কারণেই সংগঠন আজ দুর্বল হচ্ছে। আমরা যখন সক্রিয় ছিলাম, তখন ছোটখাটো পদক্ষেপের আগেই প্রশাসন অবগত থাকত। এখন সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।" তিনি আরও যোগ করেন, "কিছুদিন আগে চিহ্নিত এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হলে বিএনপিরই এক প্রভাবশালী নেতার ফোন পেয়ে তাঁকে ছেড়ে দিতে অনুরোধ করা হয়।"

স্থানীয় রাজনীতির আরেকটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সুবিধাবাদী আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন এবং ফুটপাত-বস্তি কেন্দ্রিক অনৈতিক নিয়ন্ত্রণ। বনানী থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। তাঁর আধিপত্যের কারণে অনেক সিনিয়র ও ক্লিন ইমেজের নেতা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে জানা যায়। স্থানীয় আওয়ামী কর্মীদের একটি বড় অংশ আজাদের ছায়ায় রয়েছেন বলে জানা গেছে। 

ঝটিকা মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আবুল কালাম আজাদ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, "দলের দুর্দিনে কর্মীদের কোনো সময় না দিয়ে বহিষ্কার করা হচ্ছে। আজ প্রশাসন কী করল? প্রধানমন্ত্রীর সাবেক বাসভবনের নিকটবর্তী এলাকায় কীভাবে আওয়ামী লীগ এত বড় মিছিল করার সুযোগ পায়?"

এদিকে বেলতলা বস্তি এলাকা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্র করে অনৈতিক সুবিধার আদান-প্রদানের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জোনায়েদ মনিরের ভাই 'খররুম' বর্তমানে বস্তির ময়লা ব্যবস্থাপনা ও বাজার এলাকার নিয়ন্ত্রণ করছেন। তাঁর পেছনে স্থানীয় কয়েকজন যুবদল ও বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনিস রহমান আনিসের মাধ্যমেও বিতর্কিত আওয়ামী স্থানীয় কর্মীদের মাধ্যমে বস্তির কয়েকটি পয়েন্টে অনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির একটি অংশ।

উদ্ভূত পরিস্থিতিতে বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল্লাহ হবির ক্লিন ইমেজ থাকলেও প্রভাবশালী মহলের অনৈতিক বলয়ের কারণে তিনি নিজের সীমাবদ্ধতার কথা ব্যক্ত করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সার্বিক বিষয়ে বিএনপির রাজনীতি ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, বনানী ও গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে না পারলে ঐতিহ্যবাহী এই দলটি স্থানীয় পর্যায়ে আরও বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ?
চলতি বছর ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে 'র‌্যাব'কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন বাহিনী গঠনের ...
পঞ্চগড়ে কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ...
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
নাটকের গানে পরিচিত নাম এম এ আলম শুভ
চট্টগ্রামের মাটি ও মানুষের আবেগকে সঙ্গে নিয়ে সৃজনশীলতার জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন গীতিকার ও লেখক **এম এ আলম ...
সাশ্রয়ী মূল্যে লেনোভোর নতুন দুটি মনিটর আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
সাশ্রয়ী মূল্যে লেনোভোর নতুন দুটি মনিটর আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
বাংলাদেশের অন্যতম বৃহৎ লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে লেনোভোর নতুন দুটি মনিটর—লেনোভো এল২২-৪২ (২১.৫ ইঞ্চি) এবং লেনোভো এল২৭-৪ই ...
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
গুলশানে আ'লীগের ঝটিকা মিছিল: বনানী বিএনপি ও অঙ্গসংগঠনে অভ্যন্তরীণ কোন্দল ও অদক্ষতার অভিযোগ
রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশানে সম্প্রতি ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ...
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না ...
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি ...
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু
ভারতের ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ ...
কলকাতায় নানকের রাজকীয় জীবনের নেপথ্যে
কলকাতায় নানকের রাজকীয় জীবনের নেপথ্যে
ভারতের কলকাতার তপসিয়া এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে রাজকীয় জীবনযাপন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ...
১০
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।হুমায়ুন ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
১০
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
প্রতিদিন কয়েকটি খাবারেই কমবে ওজন, বাড়বে ত্বকের জেল্লা
উৎসব সামনে রেখে বাড়তি মেদ ঝরিয়ে ঝরঝরে হওয়ার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক জেল্লা আনতে চান অনেকেই। তবে দ্রুত ওজন কমানোর আশায় ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com