|
বোদায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিকূল ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নেতাকর্মীরা নানা আয়োজনে দিনটি উদযাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে হিজলা উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মীরা দলীয় কর্মীদের নিয়ে বোদা বাজার ধানহাটি মাঠে জমায়েত হন। সেখান থেকে বৈরী আবহাওয়া ও টিপ টিপ বৃষ্টির মধ্যেও উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।পরে বক্তারা, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও স্মৃতি চারণসহ একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে দেবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালী শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের কোনো বিকল্প নেই।পঞ্চগড়- ২ (বোদা ও দেবীগঞ্জ) উপজেলা সহ জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দলটির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সহযোগিতা করে আধুনিক বাংলাদেশ গড়ার শপথ নিতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান। এ কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক তোবারক হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা। বোদা জনসভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রিয়েল প্রধান ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, হুমায়ুন কবীর লায়ন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। টিপ টিপ বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বোদা বাজার ধানহটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। |