/ সারাদেশ / লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটে
লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটে
নতুন বার্তা, পিরোজপুর:
Published : Monday, 31 August, 2026 at 2:48 AM, Update: 31.08.2026 2:53:20 AM
লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটেপিরোজপুরের সদর উপজেলার কদমতলা গ্রামে কাগজের তথ্যে একটি ব্রিজ রয়েছে। এটির নির্মাণ খরচ ৭ কোটি ৪২ লাখ টাকা। কাগজে থাকলেও ওই গ্রামে এই ব্রিজের অস্তিত্ব নেই। সেখানে আছে বাঁশের সাঁকো। ব্রিজ না হলেও ব্রিজের নির্মাণ কাজের পুরো টাকা তুলে নিয়েছে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল।
নাজিরপুর উপজেলার প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ নাজিরপুর-বৈঠাকাটা সড়ক। সড়কটির গুরুত্ব বিবেচনায় বরিশাল বিভাগ গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প থেকে ৪টি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় একই প্রতিষ্ঠান। মিরাজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওই সড়ক নির্মাণ প্রকল্পের কোনো কাজ না হলেও প্রকল্পের পুরো টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধু এই দুটি কাজই নয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জেলায় এমন অনেক প্রকল্পের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে সংঘবদ্ধ চক্র। জেলার একজন প্রভাবশালী মন্ত্রী, এমপি ও তাদের কাজের লোকজন এই লুটপাটের চক্রে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তদন্তে বেরিয়ে এসেছে তাদের লুটপাটের ভয়াবহ চিত্র। ২০২০-২০২১ অর্থবছর পরবর্তী চার অর্থবছরে এই জেলায় সাড়ে তিন হাজার কোটি টাকার কাজের বরাদ্দ হয়। যার বড় অংশই লুটপাট করে নিয়েছে এই চক্র। লুটপাটের এই তথ্য বের করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন বিস্তারিত তদন্ত করছে।
এ পর্যন্ত তদন্তে বেরিয়ে এসেছে সাবেক সংসদ সদস্যসহ তার পরিবারের ৫ সদস্য ও সরকারি দপ্তরের ২২ জন অসাধু কর্মকর্তা-কর্মচারীর এই লুটপাটের সংশ্লিষ্টতার তথ্য। লুটপাটের কারণে শ শ রাস্তা ও সেতুর কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে জেলা জুড়ে। যার অর্ধেকের বেশি কার্যাদেশ পেয়েছিল মিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৮টি লাইসেন্সে। তবে অধিকাংশ প্রকল্প থেকেই মিরাজ তুলে নিয়েছেন পুরো টাকা। এ ছাড়া শুধুমাত্র কাগজে কলমে ভুয়া প্রকল্প এবং একই স্থানে একাধিক কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে যার প্রধান সহযোগী পিরোজপুর এলজিইডি’র সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, তার আরও দুই অসাধু সহযোগী, এলজিইডি’র ঢাকা ও বরিশাল অফিসের বেশ কয়েকজন অসাধু কর্মকর্তা এবং জেলা হিসাবরক্ষণ অফিস মিলিয়ে মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারী।
একজন সিনিয়র রাজনীতিকের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগে যোগ দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য হয়েছিলেন। এরপরই পুরো জেলায় লুটপাটের রাজত্ব কায়েম করেন নিজের স্বজনদের দিয়ে। নিজের ভাইকে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করেছিলেন নিজের প্রভাবে। মহারাজের এই প্রভাবের খুঁটি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া।
সর্বশেষ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতির অভিযোগ ওঠা ১৭টি প্রকল্পের মধ্যে প্রথম পর্যায়ে ৮টি প্রকল্পের তদন্তে প্রায় এক হাজার ৭৩ কোটি টাকা দুর্নীতির সত্যতা পায় এবং এর সঙ্গে জড়িত মহারাজের পরিবারের ৫ জনসহ এলজিইডি ও পিরোজপুর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিসের ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।
২০২০-২০২১ থেকে পরবর্তী ৪টি অর্থবছরে ১৭টি প্রকল্পের মাধ্যমে পিরোজপুরে ১ হাজার ৮১০ টি স্কিমের জন্য ৩,৫৫৮.৯২ কোটি টাকা বরাদ্দ হয়। কাজগুলো থেকে ১,৬৪৭.৪৮ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এর মধ্যে ৮টি প্রকল্পে তদন্ত শেষে প্রায় এক হাজার ৭৯ কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।
কোনো কাজ না করেই প্রকল্পের প্রায় ৯১ কোটি টাকা তুলে নেয়া হয়েছে। খাতা-কলমে প্রকল্পের সার্বিক অগ্রগতি দেখানো হয়েছে ৭৭ শতাংশ। এই চিত্র উঠে এসেছে জেলার সাত উপজেলায় ৪৮০ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা পাকা করার জন্য নেয়া ৬০০ কোটি টাকার প্রকল্পে। ২০২১ সালে নেয়া প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুন মাসে। প্রতি কিলোমিটারে খরচ ধরা হয়েছিল সোয়া কোটি টাকা। কিন্তু বিধিবহির্ভূতভাবে কয়েকগুণ বেশি বিল তুলে নেয়া হলেও কাজ হয়নি কোথাও। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অনুসদ্ধানে এই চিত্র উঠে এসেছে।
ডিপিপি’র (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলায় মোট নিবন্ধিত গ্রামীণ সড়ক রয়েছে ৫ হাজার ৮১৯ কিলোমিটার। এর একটি বড় অংশ এখনো কাঁচা। এই কাঁচা সড়কের আংশিক পাকা করতেই নেয়া হয় ৬০০ কোটি টাকার প্রকল্প। ২০২১ সালের ১৬ই মার্চ সম্পূর্ণ সরকারি অর্থায়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায় প্রকল্পটি। এর মেয়াদ ছিল এপ্রিল ২০২১ থেকে জুন ২০২৫ পর্যন্ত।
প্রকল্পের আওতায় মোট ৩১টি ভুয়া স্কিম বা প্যাকেজ দেখিয়ে কোনো প্রকার নির্মাণকাজ না করেই প্রায় ৯১ কোটি টাকা তুলে নেয়া হয়েছে। প্রকল্পের ৪৭টি প্যাকেজে বাস্তব কাজের অগ্রগতির তুলনায় ৩ থেকে ৪ গুণ পর্যন্ত অতিরিক্ত বিল পরিশোধ করা হয়েছে। সরজমিন দেখা যায়, ভাণ্ডারিয়া মহিলা কলেজ থেকে পূর্ব ভাণ্ডারিয়া মন্ত্রী বাড়ি রোড ভায়া খন্দকার বাড়ি রোডে বিসি রাস্তা এবং তিনটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করার কথা থাকলেও মাঠে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কাজ না হলেও তিন কোটি ৭০ লাখ টাকার বিল তুলে নেয়া হয়েছে।
উপজেলা প্রকৌশল দপ্তরের মেজারমেন্ট বুক ও ছাড়পত্র ছাড়াই সরাসরি জেলা দপ্তর ও হিসাবরক্ষণ কার্যালয়ের (এজি অফিস) যোগসাজশে জালিয়াতি করে বিল পাস করা হয়েছে।

মাটিভাঙ্গা-কাঠালিয়া বর্ডার রোডে বিসি রাস্তা এবং ২-ভেন্টসহ মোট ১২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের কথা থাকলেও বাস্তবে এই কাজের কোনো অস্তিত্ব মেলেনি। অথচ কাজ সম্পন্ন দেখিয়ে তুলে নেয়া হয়েছে দুই কোটি ৭১ লাখ টাকা।

পিরোজপুর সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে এসব কাজের কোনো বিল প্রস্তুত বা মেজারমেন্ট বুকে (এমবি) সই করা হয়নি। তৎকালীন জেলা নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) কার্যালয়, ঠিকাদার ও প্রভাবশালী চক্রের যোগসাজশে সরাসরি জেলা কার্যালয় থেকেই নথিপত্র ছাড়া ও অনিয়ম করে বিল ছাড় করা হয়। কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রয়োজনীয় দস্তাবেজ বা নথিপত্র ছাড়াই বিল পাস বা বিলিং সম্পন্ন করা হয়েছে।

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নেমে হাজার কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে সাবেক সংসদ সদস্য (পিরোজপুর-২) মহিউদ্দিন মহারাজ, এলজিইডি’র সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। দুদক সূত্র জানায়, আসামিরা নিজেদের ও পরিবারের নিয়ন্ত্রণাধীন ৮টি ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাৎ ও লুটপাটের তদন্তের কারণে জেলায় উন্নয়ন কার্যক্রম এখন স্থবির হয়ে আছে বলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তারা তদন্তাধীন বিষয় বলে অনিয়মের বিষয়ে কথা বলতে চাননি।

এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যেসব প্রকল্পের বিষয়ে তদন্ত হচ্ছে এবং অভিযোগ এসেছে এগুলো আগের। অনেক প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়াই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। অতীতের প্রকল্পগুলোর পুরো টাকা তুলে নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকমই। কারণ তখন কোনো কিছুই নিয়মমতো হয়নি। সব বিষয়ই তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, যেসব কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে তা এগিয়ে নিতে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। কর্মকর্তারা কাজ করছেন। এসব কাজ শেষ করতে নতুন করে বরাদ্দ প্রয়োজন। মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিলে কাজগুলো শেষ করা যাবে। অসমাপ্ত অনেক কাজের জন্য অনেক এলাকায় জনদুর্ভোগ হচ্ছে বলেও জানান তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটে
লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটে
পিরোজপুরের সদর উপজেলার কদমতলা গ্রামে কাগজের তথ্যে একটি ব্রিজ রয়েছে। এটির নির্মাণ খরচ ৭ কোটি ৪২ লাখ টাকা। কাগজে থাকলেও ...
মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা
মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা
মতপ্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘খুব উদার’ এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর ...
আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
শিল্প খাতকে পুনর্গঠন করা সময়ের দাবি
শিল্প খাতকে পুনর্গঠন করা সময়ের দাবি
আমাদের জাতীয় অর্থনীতির প্রাণস্পন্দন লুকিয়ে আছে আমাদের শিল্প খাতে। অথচ সেই প্রাণস্পন্দনেই আজ নেমে এসেছে এক তীব্র ও অভূতপূর্ব স্তব্ধতা। ...
২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স
২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স
চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা ...
ডিপ্লোমেটিক জোনে সন্দেহজনক ঘোরাঘুরি, ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি গ্রেফতার
ডিপ্লোমেটিক জোনে সন্দেহজনক ঘোরাঘুরি, ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি গ্রেফতার
রাজধানীর গুলশানের ডিপ্লোমেটিক জোনে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাকিস্তান হাইকমিশন ...
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর ...
১০
শিক্ষিকা রনজিনা হত্যা: সন্দেহভাজন দুই যুবককে আটকের দাবি র‍্যাবের
শিক্ষিকা রনজিনা হত্যা: সন্দেহভাজন দুই যুবককে আটকের দাবি র‍্যাবের
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় মূল ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
প্যারিস ১৮তম arrondissement-এ ২৩ আগস্ট ১৯৯৬ সালের কাগজপত্রহীন মানুষের ঐতিহাসিক আন্দোলন ও তাদের ওপর সংঘটিত উচ্ছেদের ঘটনা স্মরণে একটি স্মারক ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
১০
অবসরের ইঙ্গিত দি মারিয়ার
অবসরের ইঙ্গিত দি মারিয়ার
আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পরেই।গত বছর ইউরোপ অধ্যায় চুকিয়ে ‘ঘরের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com