/ জাতীয় / মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা
মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা
নতুন বার্তা, ঢাকা:
Published : Monday, 31 August, 2026 at 2:10 AM
মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টামতপ্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘খুব উদার’ এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে অপতথ্য বা অপপ্রচার হলেও সরকারকে তা নিয়ে ‘পাত্তা দেওয়ার দরকার নেই’। বরং গণতান্ত্রিক সরকারের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই উচিত।

রোববার সন্ধ্যায় সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণের জাতীয় প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিন পূর্তি উপলক্ষে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিষ্ঠান সরকারের বিরুদ্ধে প্রচারিত অপতথ্য নিয়ে তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে বড় ধরনের ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

তিনি বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বিরুদ্ধে প্রচারিত অপতথ্যের তালিকাতেও তার নাম ওপরের দিকে রয়েছে।

নিজের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, ‘ঘটনাচক্রে আমি তথ্য উপদেষ্টা। মানে কেউ কিছু আর পাত্তাটাত্তা দিচ্ছে না। সরকারকে পাত্তা দেওয়ার দরকার নেই—আই লাইক ইট। আমি এটা বলতে চাইছি, সরকার মতপ্রকাশের ব্যাপারে আসলে খুব উদার আছে, উদার থাকবে।’

তিনি আরও বলেন, ‘একটা গণতান্ত্রিক সরকারের মতপ্রকাশের ব্যাপারে উদার থাকাটাই আসলে কথা। মতপ্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার, যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, তার কোনো লাভ নেই।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের বৈঠকের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, সংবাদপত্র বা গণমাধ্যমের সঙ্গে সংঘাতে গিয়ে সরকারের কোনো লাভ নেই—প্রধানমন্ত্রী নিজেই সম্পাদকদের সঙ্গে আলোচনায় এ কথা বলেছেন।

মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে স্বৈরাচারী সরকারের উত্থান ঘটে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সাংবাদিক আবদুস সালামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের এক ধরনের ‘অ্যাক্টিভিজম’ করতে হয়েছে।

সাংবাদিকতার মাধ্যমে অ্যাক্টিভিজম করা সম্ভব বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। এ ক্ষেত্রে সাংবাদিকতায় অ্যাক্টিভিজম করে নোবেল পুরস্কার পাওয়ার উদাহরণও তিনি তুলে ধরেন।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আবদুল হাই সিদ্দিক এবং সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটে
লুটপাটের পিরোজপুর মডেলঃ কাজ না করেই হাজার কোটি টাকা পকেটে
পিরোজপুরের সদর উপজেলার কদমতলা গ্রামে কাগজের তথ্যে একটি ব্রিজ রয়েছে। এটির নির্মাণ খরচ ৭ কোটি ৪২ লাখ টাকা। কাগজে থাকলেও ...
মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা
মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা
মতপ্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘খুব উদার’ এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর ...
আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁর আত্রাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
শিল্প খাতকে পুনর্গঠন করা সময়ের দাবি
শিল্প খাতকে পুনর্গঠন করা সময়ের দাবি
আমাদের জাতীয় অর্থনীতির প্রাণস্পন্দন লুকিয়ে আছে আমাদের শিল্প খাতে। অথচ সেই প্রাণস্পন্দনেই আজ নেমে এসেছে এক তীব্র ও অভূতপূর্ব স্তব্ধতা। ...
২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স
২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স
চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা ...
ডিপ্লোমেটিক জোনে সন্দেহজনক ঘোরাঘুরি, ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি গ্রেফতার
ডিপ্লোমেটিক জোনে সন্দেহজনক ঘোরাঘুরি, ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তি গ্রেফতার
রাজধানীর গুলশানের ডিপ্লোমেটিক জোনে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাকিস্তান হাইকমিশন ...
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর ...
১০
শিক্ষিকা রনজিনা হত্যা: সন্দেহভাজন দুই যুবককে আটকের দাবি র‍্যাবের
শিক্ষিকা রনজিনা হত্যা: সন্দেহভাজন দুই যুবককে আটকের দাবি র‍্যাবের
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় মূল ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
প্যারিস ১৮তম arrondissement-এ ২৩ আগস্ট ১৯৯৬ সালের কাগজপত্রহীন মানুষের ঐতিহাসিক আন্দোলন ও তাদের ওপর সংঘটিত উচ্ছেদের ঘটনা স্মরণে একটি স্মারক ...
১০
অবসরের ইঙ্গিত দি মারিয়ার
অবসরের ইঙ্গিত দি মারিয়ার
আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পরেই।গত বছর ইউরোপ অধ্যায় চুকিয়ে ‘ঘরের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com