/ অপরাধ / ৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার
৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Sunday, 16 August, 2026 at 6:41 PM
৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাধান আসামি তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পালিয়ে গেলেও গ্রেফতারকৃতের দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় ঘটনায় জড়িত আরও ছয় আসামিকে।

পুলিশ বলছে, এই ঘটনায় প্রধান আসামি মো.তৈয়ব আলী সর্দার ৪৫ মামলার আসামি। জামিনে বেড় হয়ে সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ঢাকার সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। কিছু ঘটনায় সে প্র্যাক্টিক্যালিও থাকত বলে জানানো হয়। একই সঙ্গে রাজধানীতে বেশকিছু ঘটনায় তৈয়বের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানানা তিনি।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর মিন্টুরোড আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদ ওসমান গণি। 

মোহাম্মদ ওসমান গণি বলেন, রাজধানীর 
কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ। এসময় বিদেশি পিস্তলসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঢাকা শহরে বেশ কিছুদিন ধরে ডিবি, র‍্যাব পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীরা অপরাধ করছে। পুলিশ-ডিবির ড্রেস পরে, নকল পিস্তল, আসল পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় তারা টাকা বা মূল্যবান সম্পদ বহনকারী যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে, আটকিয়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল।

তিনি বলেন, গত ১৩ আগস্ট রাত থেকে ১৫ই আগস্ট পর্যন্ত, টানা দুই-তিন দিন আমরা অপারেশন করে ঢাকা শহরের সাতজন দুর্ধর্ষ ছিনতাইকারী, ডাকাত আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত দুর্ধর্ষ ছিনতাইকারী, ডাকাতদের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব। যার নামে সারা বাংলাদেশে ৪৫টা ডাকাতি, ছিনতাই মামলা আছে। আমরা তাকে অনেকদিন ধরে খুঁজতেছিলাম। সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে। এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তার নামে ৪৫টা মামলা, কিন্তুু সে জামিনে ছিল। তার একটা গ্রুপ ছিল। দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে রিমোট কন্ট্রোল নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাক্টিক্যালিও থাকত।

তিনি বলেন, আমরা গত ১৩ তারিখ দিবাগত রাতে আসামি তৈয়ব দলবল নিয়ে কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।  আমাদের টিম সেখানে যাওয়ার পরপরই  প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেফতার করা হয়, বাকিরা পালিয়ে যায়। এসময় তৈয়বকে তল্লাশি করে দুইটা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। 

গ্রেফতারের করে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে এবং অন্যদের
তথ্য দিলে আমরা উত্তরখান থেকে পাভেল সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার দুইটা মোবাইল ফোন, র‍্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, দুইটি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট রাউটারসহ আরও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করি।

পাভেল ও তৈয়বকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, উত্তরা, উত্তরা সেন্টার পয়েন্টে যেই মল আছে, মলের ওদিকে তাদের একটা ডেরা আছে, সেখানে বাকিরা অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য সাইফুর রহমান, রাব্বি আলম, ইমরান হোসেন ভূঁইয়া, নুরুল ইসলাম এবং মোহাম্মদ ইসমাইল এই পাঁচজনকে গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উত্তরা সেন্টার পয়েন্টে ওই মল থেকে একটা কালো ওয়াকিটকি সেট, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটা হ্যান্ডকাফ, গাড়ির দুইটা ভুয়া নম্বর প্লেট, তিনটি 'র‍্যাব' লেখা ভেস্ট, একটি 'ডিবি' লেখা ভেস্ট, দুইটি রিফ্লেক্টিং ভেস্ট, পাঁচটি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, পাঁচটি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, একটি কালো রঙের পিস্তল কাভার, একটা খেলনা পিস্তল, তিনটা স্মার্টফোন এবং কিছু রাউটার উদ্ধার করি। এই সব সরঞ্জামাদিগুলো তারা ডাকাতি এবং ছিনতাইয়ের কাজেব্যবহার করত। পরে গ্রেফতারকৃত ইমরানকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে স্বীকার করে তার একটা পিস্তল আছে। পিস্তলটা রূপগঞ্জে তার বাড়িতে। পরে রূপগঞ্জ থেকে একটা ইটালিয়ান পিস্তল, ছয় রাউন্ড গুলি আমরা উদ্ধার করি। 

তিনি বলেন, গত কয়েক মাসে ঢাকা শহরে যে ছিনতাইগুলি হয়েছিল বা ডাকাতিগুলি হয়েছিল, এগুলির ডিটেকশন করা আমাদের উদ্দেশ্য ছিল। গত মে মাসে যাত্রাবাড়ীতে ২৩ লাখ ২০ হাজার টাকার একটা ছিনতাই হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা তৈয়বের নাম বলছিল এবং পাভেল সরদারের নাম বলছিল। জুলাই মাসের ১৪ তারিখে কুরিয়ার সার্ভিসে ১২ লাখ টাকা ছিনতাই হয়েছিল। সেটাও আমাদের কাছে ইনফরমেশন ছিল—এই গ্রুপটা করেছে।আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা সবকিছু স্বীকার করেছে।

এসময় তিনি জানান, ধানমন্ডি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও একাধিক নাম্বার প্লেট উদ্ধার করা হয়। বিভিন্ন সময়ে এই ভিন্ন ভিন্ন নাম্বার প্লেটগুলো ব্যবহার করে তারা অপরাধ করতো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৈয়বের নামে  ৪৫টা মামলা আছে। বিভিন্ন ক্যাটাগরির মামলা। এই দুর্ধর্ষ ডাকাতি এবং ছিনতাইকারী প্ল্যানার, এই ৪৫টা মামলায় ৪৫ বার সে জেলে গিয়েছে। এবং ৪৫ বারই তিন মাস, চার মাস, পাঁচ মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেফতার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত
টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত
সারা দেশে দোয়া ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক তিনবার প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। শনিবার ...
২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর?
২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর?
কেএএম মাজেদুর রহমান—একসময় প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বর্তমানে মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। তবে বর্ণাঢ্য এই ক্যারিয়ারের ...
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে
ঢাকা শুধু ভূমিকম্পের ঝুঁকিতে নেই; অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ভবন, সরু রাস্তা, যানজট, গ্যাসলাইন, পানির সংকট, ঘনবসতি এবং সমন্বয়হীন জরুরি ব্যবস্থাপনা; ...
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন চলছে। সরকারের সর্বোচ্চ পর্যায় ও দলীয় একাধিক সূত্রের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় ...
প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
প্রকল্পের কাজ বাকি রেখেই ফাইনাল বিল দেয়ার অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
প্রকল্পের কাজ শেষ হয়নি। ভবনের বিভিন্ন অংশে এখনো নির্মাণ ও ফিনিশিংয়ের কাজ বাকি। অথচ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ...
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
জুলাইয়ের চেতনা হোক গণতন্ত্রের মূলমন্ত্র
বাংলাদেশে সরকারি চাকরিক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা, বিশেষত কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলন অল্প সময়েই এক গণবিপ্লবে পরিণত হয় ...
এলেক্স ইমন হত্যা: শাহরুখসহ ৩ জন গ্রেফতার, মিলল অস্ত্র ও গানপাউডার
এলেক্স ইমন হত্যা: শাহরুখসহ ৩ জন গ্রেফতার, মিলল অস্ত্র ও গানপাউডার
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তাদের ...
পায়ে শিকল,দিনে একবেলা খাবার,মারধরের সময় বাজাত সাউন্ডবক্স, অতঃপর অপহৃত নিলয়কে উদ্ধার করল র‍্যাব
পায়ে শিকল,দিনে একবেলা খাবার,মারধরের সময় বাজাত সাউন্ডবক্স, অতঃপর অপহৃত নিলয়কে উদ্ধার করল র‍্যাব
বিদেশে পাঠানোর কথা বলে নেওয়া হয়েছিল ৫ লাখ টাকা। পরে তাকে অপহরণ করে পরিবারের কাছে দাবি করা হয় আরও ৫ ...
৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার
৪৫ মামলার আসামি তৈয়ব, ডাকাতির প্রস্তুতিকালে সাত সদস্য গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাধান আসামি তৈয়বকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পালিয়ে গেলেও গ্রেফতারকৃতের দেওয়া তথ্যে গ্রেফতার ...
১০
১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক
১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ...
 
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
কালিহাতীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের ...
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভিয়াইল সংলগ্ন কুমর্সী বিলের মাঝে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।খাল খননের নামে সরকারি টাকা অপচয় হয়েছে ...
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে অসহনীয় লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ...
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পরিবেশ রক্ষায় ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে আজ রবিবার (৯ আগস্ট) সকালে পালিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ...
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়ে দেশের তৈরি পোশাক খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। ইউরোপের ...
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
টাঙ্গাইলের সখীপুরে জমিতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) ...
সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার
সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার পরিবেশ সংরক্ষণে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ...
১০
রাষ্ট্র ও নাগরিকের যৌথ উদ্যোগেই দেশ এগিয়ে যায়
রাষ্ট্র ও নাগরিকের যৌথ উদ্যোগেই দেশ এগিয়ে যায়
নাগরিক সমাজের প্রবণতাই হচ্ছে মাঝে মাঝে বিদ্যমান অবস্থাকে চ্যালেঞ্জ করা,যা আরও উদার ও অংশীদারত্ব- মূলক সমাজের দিকে ধাবিত হতে পারে। ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com