/ সারাদেশ / রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
Published : Monday, 10 August, 2026 at 12:49 AM
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন নওগাঁর আত্রাইয়ে চলাচলের রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি সুরক্ষার জন্য দেওয়া দীর্ঘ দিনের প্রাচীর ভেঙে দেওয়ারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আর রাস্তা নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি মামলা, বসতবাড়ির প্রাচীর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধে। 
এক পক্ষের দাবি, চলাচলের রাস্তা থাকার পরও সুবিধামতো রাস্তা না পেয়ে প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা দিয়ে হয়রানি করছে। অন্য পক্ষের অভিযোগ, তাদের জমির ওপর জোর করে প্রাচীর নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে হামলা, মারধর ও চুরির ঘটনা ঘটেছে।
এদিকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী মুক্তাদির রহমান মামুনের পরিবারের নিরাপত্তার দাবিতে রোববার সকালে উপজেলার ধুলাউড়ি গ্রামে ঘটনাস্থলের সামনে মানববন্ধনও করে স্থানীয়রা।
মানববন্ধনে অংশ নেওয়া প্রায় শতাধিক এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এরই মধ্যে মুক্তাদির রহমানের দেওয়া দীর্ঘ দিনের প্রাচীর ভাঙচুর ও পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠেছে।
মুক্তাদির রহমানসহ স্থানীয়দের দাবি প্রতিপক্ষের চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি। তাদের চলাচলের জন্য রাস্তা থাকার পরও শুধুমাত্র হয়রানি ও গন্ডগোল করার জন্য এসব করছে। সেখানে চলাচলের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে থাকে। 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারপরও গত ৩আগস্ট দুপুরে জাহাঙ্গীর আলম ও আমজাদ হোসেনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে। এবং তাদেরই জমিতে ইটের তৈরি সীমানাপ্রাচীর ও স্টোররুম ভাঙচুর করেন। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, এ সময় তার ১৬ বছর বয়সী মেয়ে মেহেরুন আক্তার স্মৃতি ঘটনার প্রতিবাদ করলে তাকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করা হয়। তবে দ্রুত সরে যাওয়ায় সে রক্ষা পায়। পরে প্রতিপক্ষের লোকজন তাদের লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গত ৪আগস্ট মুক্তাদির রহমান বাদী হয়ে আত্রাই থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে লিখিত এজাহার দেন। 

অন্যদিকে, মুক্তাদির রহমান তার ভেঙে দেওয়া প্রাচীর গত ৬আগস্ট পুনরায় নির্মাণের সময় প্রতিপক্ষ জাহাঙ্গীরের স্ত্রী মোছা. খুরশেদা বিবি বাধা দিতে গেলে তাকে কয়েকজন নারী টেনেহিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেন বলে জানা গেছে। আর এঘটনার পর ৭আগস্ট খুরশেদা বিবি বাদী হয়ে মুক্তাদির রহমান মামুনসহ ১৪ জন নারী-পুরুষের বিরুদ্ধে মারপিট, শ্লীলতাহানি ও চুরির অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে খুরশেদা বিবি অভিযোগ করেন, জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আসামিরা ৬আগস্ট রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করছিলেন। তিনি ও তার মেয়ে আন্নিকা অথই এতে বাধা দিলে তাদের মারধর করা হয় এবং পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়। পরে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং ড্রয়ার ভেঙে আট ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে মুক্তাদির রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বশত্রুতার জেরে আমাদের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আমার মেয়েকেও হত্যার চেষ্টা করা হয়েছে। পরে আমাদের বিরুদ্ধে নারী নির্যাতন ও চুরির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বহিরাগতদের দিয়েও নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে মামলা ও প্রাণনাশের আশঙ্কায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার চাই।

স্থানীয় ভ্যানচালক সেলিম হোসেন বলেন, খুরশেদা বিবি যে নারী নির্যাতন ও চুরির মামলা করেছেন, সেটি বানোয়াট। ঘটনার দিন আমি সেখানে উপস্থিত ছিলাম। হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে।

স্থানীয় ছামছুর রহমান মৃধা, মুকুল হোসেনসহ আরও কয়েকজনও মামলাটিকে ভিত্তিহীন দাবি করে মুক্তাদির রহমানের পরিবারের পাশে থাকার কথা জানান। তাদের দাবি, মামুনের সঙ্গে অন্যায় করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই।

এদিকে মানববন্ধন শেষে স্থানীয়দের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, তারা ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোয় প্রতিপক্ষের কয়েকজন ক্ষুব্ধ হয়ে সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এমনকি মানববন্ধন শেষে ফেরার সময় সংবাদকর্মীদের সামনেও তারা হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

পরে এ বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, চলাচলের রাস্তা না দিয়ে তারা আমাদের জমির ওপর প্রাচীর নির্মাণ করেছিল। সেটি ভেঙে দেওয়ার পর আমাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে আমরা জামিন নিতে গেলে তারা আবারও প্রাচীর নির্মাণ করে। আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারধর করে টাকা নিয়ে যায়।

একই বিষয়ে জাহাঙ্গীরের সঙ্গে থাকা আমজাদ হোসেন বলেন, তারা সালিশ-বৈঠকের সিদ্ধান্ত না মেনে জোর করে প্রাচীর নির্মাণ করছিল। এ কারণে একবার প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল। পরে আবারও জোর করে প্রাচীর নির্মাণ করা হয়। তখন জাহাঙ্গীরের স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারধর করে বাড়িতে ঢুকে টাকা নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন জানান, সে সময় তিনি সেখানে ছিলেন না। একই সঙ্গে মানববন্ধনে বহিরাগতদের এসে প্রতিপক্ষকে হুমকি দেওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তাদির রহমানের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, ধুলাউড়ি গ্রামের বাসিন্দা মুক্তাদির রহমানের পরিবারের সঙ্গে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী খুরশেদা বিবির পারিবারিক ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি।

অন্যদিকে খুরশেদা বিবির মামলার এজাহারে জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। দুই পক্ষই তাদের নিজ নিজ অভিযোগের পক্ষে আইনি প্রতিকার চেয়েছে।

আবার মুক্তাদির রহমানের ভাই লন্ডনপ্রবাসী ড. মিজানুর রহমান তাদের পরিবারের নিরাপত্তা, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রতিকারের জন্য নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হস্তক্ষেপে ন্যায়বিচার পাওয়ার আশা করছেন। 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, উভয় পক্ষেরই মামলা রয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো ধরনের মারামারি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য উভয় পক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের
ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, ...
নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন
নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন
জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে ফের সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির ...
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি, এতে তীব্র ক্ষোভ। গত ১৬ ই জুলাই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ...
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৬ শত ২০ টাকার ভারতীয় ...
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫-এ বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা বন সংরক্ষণ ...
নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বুরো বাংলাদেশের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই চুক্তির ...
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতঃ সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবি
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতঃ সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবি
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ...
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর আত্রাইয়ে চলাচলের রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি সুরক্ষার জন্য দেওয়া দীর্ঘ দিনের প্রাচীর ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার পরিবেশ সংরক্ষণে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ...
১০
দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।‘ সম্প্রতি উন্মোচন করা স্লিম ...
 
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
রামুতে ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন সম্পন্ন
রামুতে ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন সম্পন্ন
রামুতে উপজেলা ইট প্রস্তুতকারক সমিতির কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১আগষ্ট) সকাল ১০টায় রামুর অভিজাত কমিউনিটি সেন্টার ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে পরিণত করে রেস্টুরেন্ট খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর উদ্যোগে আয়োজিত ...
মেসেজে বা ভয়েস নোটে পাঠানো সালামের জবাব দেওয়াও কি ওয়াজিব?
মেসেজে বা ভয়েস নোটে পাঠানো সালামের জবাব দেওয়াও কি ওয়াজিব?
সালাম শুধু একটি সম্ভাষণ নয়; এটি একজন মুসলিমের পরিচয়, ভালোবাসা, দোয়া এবং ভ্রাতৃত্বের প্রতীক। একজন মুসলমান যখন অন্য মুসলমানকে বলেন, ...
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী ইউনিয়নের কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।রবিবার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি ...
১০
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি
লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com