|
ডিএমপির চার পরিদর্শককে বদলি, মোহাম্মদপুর-চকবাজার থানায় নতুন ওসি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ও চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। রবিবার ( ৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানা যায়। আদেশ অনুযায়ী, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিমকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে গোয়েন্দা-উত্তরা বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে চকবাজার থানার ওসি করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদপুর থানার বর্তমান ওসি মেজবাহ্ উদ্দিনকে গোয়েন্দা-রমনা বিভাগে বদলি করা হয়েছে। চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে ট্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পদায়ন করা হয়েছে। |