|
পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে মাদক সহ আটক ১
পরেশ টুডু , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
|
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় রোববার সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিমাপুর (পদ্মপুকুর) এলাকার মোজাফফর হোসেনের ছেলে ফারুক হোসেন (২২)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। |