/ জাতীয় / পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Monday, 3 August, 2026 at 1:43 AM
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধানরাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং এটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
 
রবিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।
 
শফিকুল ইসলাম বলেন,নাআমরা তো ধরেন জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে থাকি পুলিশের যে পাশাপাশি তো নিজেদের নিরাপত্তাটা দেখতে দেখতে হয় কাজেই এই সতর্ক আমরা সবসময় থাকি। তবুও সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমার বিষয় এসেছে এবং ফলস কিছু রিউমার ছড়ানো হচ্ছে। এ বিষয়টি নিয়ে আমরা তৎপর এবং সব মিলিয়ে আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় থাকে বজায় থাকে এইজন্য এমন সতকর্তা বিভিন্ন সময় দেয়া থাকে আমাদেরকে। আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেন পুলিশের সকল যানবাহন থেকে শুরু করে স্থাপনা যেন নিরাপদ থাকে। তাই পুলিশকে আবারও নির্দেশনা দিয়ে রিমাইন্ডা দেওয়া হয়েছে যেন পুলিশ অধিক সতর্ক থাকে।

তিনি বলেন, যেহেতু ইদানিংকালে বিভিন্ন সত্য মিথ্যা মিলে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেজন্য একটা সতর্কতা জারি করা হয়েছে। এটা একটা রিমাইন্ডার।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না ওরকম স্পেসিফিক কিছু নাই তবে আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের যারা সিনিয়র অফিসার আছেন তারা আমাদের সুপারভাইজিং। আমরা যারা ফিল্ডে বিচরণ করি তারা যেন আরেকটু সতর্ক থাকি সেই জন্য রিমাইন্ডার।

মতিঝিলের ছাতা বোমা নিয়ে প্রশ্ন করা হলে ডিবি প্রধান বলেন, এটার তদন্ত সিটিটিসি করছে আমরা আসলে ছায়া তদন্ত করছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। তবে এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে তাই এখন কিছু বলা যাবে না।

এ পিছনে জড়িত কোনো সংগঠনের নাম পাওয়া গেছে কিনা প্রশ্ন করে তিনি বলেন, এরকম দুই একজন তো থাকবে। এটা তো ধরেন একক ব্যক্তি হিসেবে কেউ করবে না। কেউ করলে কোনো একটা ম্যান্ডেট প্রচার বা তার মতাদর্শ প্রচারের জন্য এরকম কর্মকাণ্ড করে থাকে।

এর আগে শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে মাঠপর্যায়ের সব ইউনিটে একটি জরুরি বার্তা পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
 
বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণে ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামালে নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। পাশাপাশি ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস ও অফিস প্রাঙ্গণে রাখা গাড়িগুলোর নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
 
যদিও এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, পুলিশ সদস্যদের সক্রিয় ও সতর্ক রাখতে নিয়মিত এমন নির্দেশনা দেওয়া হয়। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
 
এদিকে গত এক সপ্তাহে রাজধানীতে একাধিক বোমা-আতঙ্কের ঘটনা ঘটে। ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। পরে জানানো হয়, সেটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথ লক্ষ্য করে রাখা হয়েছিল।
 
পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা ঘিরে আতঙ্ক সৃষ্টি হলেও সেটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
 
সবশেষ শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ ও বস্তা উদ্ধার হলেও পরীক্ষা-নিরীক্ষার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।
 
পুলিশ সূত্র বলছে, সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই মাঠপর্যায়ের সদস্যদের আরও সতর্ক থাকতে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি ...
লক্ষ্মীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
লক্ষ্মীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করুক বেগবান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি, আলোচনা সভা ...
পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রোববার উপজেলা সদর নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ...
চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস
চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস
আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) পূর্বাভাসে জানিয়েছে, চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ...
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
গ্যাস–সংকট সমাধানে মালয়েশিয়ার পর এবার মিয়ানমারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। দেশটি থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে ...
অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি
অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে বিদেশি নাগরিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি।ডিবি বলছে, বাংলাদেশী উপজাতী মহিলা ...
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ...
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
রাজধানী ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে অসংখ্য স্থানে ...
মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১
মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।রবিবার ...
১০
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- আল-আমিন (২৭) ...
 
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) ...
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
গরমে একটু বের হলেই অস্বস্তি, অতিরিক্ত ঘাম, মাথা ঝিমঝিম বা অস্বাভাবিক ক্লান্তি এগুলোকে অনেকেই সাধারণ গরমের প্রভাব বলে এড়িয়ে যান। ...
হেরোইন পাচার মামলায় সখীপুরের একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড
হেরোইন পাচার মামলায় সখীপুরের একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে হেরোইন পাচারের দায়ে দুই ব্যক্তিকে পৃথক সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপরজনকে পাঁচ বছরের সশ্রম ...
উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক
উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক
চলমান উত্তেজনা প্রশমনে বৈঠক করেছেন সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা। শনিবার (২৫ জুলাই) ওমানে হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ ...
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন ...
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের প্রধান পাইপলাইনে ফাটল
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের প্রধান পাইপলাইনে ফাটল
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় এলাকায় চরম আতঙ্কের ...
নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা
নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা
০১. ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৪ জুলাই—এই তিন বছর তিন মাস বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চলতি ...
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ...
১০
দ্য হিন্দুর প্রতিবেদনঃ তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা
দ্য হিন্দুর প্রতিবেদনঃ তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা
দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন জি-দের নেতৃত্বে চলা রাজনৈতিক আন্দোলনের মুখে সম্পূর্ণ বদলে গেছে প্রচলিত রাজনৈতিক বর্ণনার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com