/ জাতীয় / ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Monday, 3 August, 2026 at 1:38 AM
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজিরাজধানী ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে অসংখ্য স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজি বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরীতে বড় ধরনের ভূমিকম্প হলে শুধু সাধারণ মানুষ নয়, উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই আগাম প্রস্তুতি এবং জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ভূমিকম্প-সংক্রান্ত সচেতনতা তৈরিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভূমিকম্পের সময় কী করতে হবে, কোথায় নিরাপদ আশ্রয় নিতে হবে, লিফট ব্যবহার না করা, জরুরি ওষুধ, টর্চলাইট, বাঁশি ও প্রয়োজনীয় সামগ্রীসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার বিষয়ে নিয়মিত প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ ভবন ধসে পড়ার ধরন অনুযায়ী উদ্ধার কার্যক্রমের কৌশলও ভিন্ন হয়ে থাকে।

তিনি বিশেষ করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহের সময় নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সম্ভাব্য বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি স্টেশনকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনেছে বলে জানান মহাপরিচালক।

তিনি বলেন, বড় ধরনের ভূমিকম্পের ঘটনায় এসব স্টেশন থেকে দ্রুত জনবল ও উদ্ধার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে একটি ‘ড্রাই এক্সারসাইজ’ বা মহড়াও সম্পন্ন করা হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারের উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার পরিবহনের বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার।

এ ছাড়া উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার, ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম, স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এবং স্টেশন অফিসার মো. আশেক আল মারুফ প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার জামান দীপসহ সংগঠনটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি ...
লক্ষ্মীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
লক্ষ্মীপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করুক বেগবান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি, আলোচনা সভা ...
পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রোববার উপজেলা সদর নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ...
চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস
চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস
আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) পূর্বাভাসে জানিয়েছে, চলতি আগস্ট মাসে দেশজুড়ে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ...
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
গ্যাস–সংকট সমাধানে মালয়েশিয়ার পর এবার মিয়ানমারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। দেশটি থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে ...
অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি
অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে বিদেশি নাগরিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি।ডিবি বলছে, বাংলাদেশী উপজাতী মহিলা ...
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই,সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার প্রেক্ষাপটে পুলিশকে জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ...
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
রাজধানী ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সময়ে অসংখ্য স্থানে ...
মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১
মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩১
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।রবিবার ...
১০
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- আল-আমিন (২৭) ...
 
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) ...
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
বারবার ঘাম, মাথাব্যথা, ক্লান্তির সমস্যা কি রোগের ইঙ্গিত?
গরমে একটু বের হলেই অস্বস্তি, অতিরিক্ত ঘাম, মাথা ঝিমঝিম বা অস্বাভাবিক ক্লান্তি এগুলোকে অনেকেই সাধারণ গরমের প্রভাব বলে এড়িয়ে যান। ...
হেরোইন পাচার মামলায় সখীপুরের একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড
হেরোইন পাচার মামলায় সখীপুরের একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে হেরোইন পাচারের দায়ে দুই ব্যক্তিকে পৃথক সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপরজনকে পাঁচ বছরের সশ্রম ...
উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক
উত্তেজনা নিরসনে সৌদি-ইয়েমেনি গোষ্ঠীর জরুরি বৈঠক
চলমান উত্তেজনা প্রশমনে বৈঠক করেছেন সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা। শনিবার (২৫ জুলাই) ওমানে হুতি রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ ...
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
প্রতিমন্ত্রী আজাদকে নিয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে বোদায় সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সম্মেলন ...
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের প্রধান পাইপলাইনে ফাটল
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের প্রধান পাইপলাইনে ফাটল
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনে ফাটল দেখা দেওয়ায় এলাকায় চরম আতঙ্কের ...
নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা
নতুন রাষ্ট্রপতি : জুলাই অভ্যুত্থান প্রজন্মের প্রত্যাশা
০১. ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৪ জুলাই—এই তিন বছর তিন মাস বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চলতি ...
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ ...
১০
দ্য হিন্দুর প্রতিবেদনঃ তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা
দ্য হিন্দুর প্রতিবেদনঃ তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছে ভারতের চেনা রাজনীতির ধারা
দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন জি-দের নেতৃত্বে চলা রাজনৈতিক আন্দোলনের মুখে সম্পূর্ণ বদলে গেছে প্রচলিত রাজনৈতিক বর্ণনার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com