/ জাতীয় / আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রী
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Wednesday, 1 July, 2026 at 2:01 PM
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রীআনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ও পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’। ৬০ লাখের বেশি সদস্যের এই বাহিনীর নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং গুজব-অপপ্রচার মোকাবিলার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই প্ল্যাটফর্মকে সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (০১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে “প্রান্তিক কন্ঠস্বর’ অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ ৬০ লাখের বেশি সদস্যের একটি বিশাল পরিবার। ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের এই নীরব আত্মত্যাগ ও সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সেই দায়িত্ব সফলভাবে পালন করবে।

তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। ডিজিটাল রূপান্তরের এ সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশ যেমন তথ্যপ্রবাহকে সহজ করেছে, তেমনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যও নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বাস্তবতায় একটি বৃহৎ রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা সময়ের দাবি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ছড়ানো গুজব ও অপপ্রচারের দ্রুত জবাব দিতে বাহিনীর ওয়েব পোর্টাল prantikkonthoshor.gov.bd-এ নিয়মিত প্রেস রিলিজ প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ে এটি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর সবচেয়ে বড় শক্তি শুধু তার সক্ষমতা নয়, বরং জনগণের আস্থা। আর সেই আস্থা গড়ে ওঠে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে। তিনি জানান, মিডিয়া সেলের আওতায় অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যা বাহিনীর কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সহজলভ্য করে তুলবে।

তিনি বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আলোকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে বাহিনীর সদস্যদের কমিউনিটি জার্নালিজমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার গল্প জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

পরিশেষে তথ্যমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর সার্বিক সফলতা কামনা করে বলেন, সত্য, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে এই প্ল্যাটফর্ম গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে দেশের মানুষের আস্থা অর্জন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন,বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নির্ভুল, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী তথ্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, 'প্রান্তিক কণ্ঠস্বর' বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম, সাফল্য এবং জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আনসার বাহিনী দেশের নিরাপত্তা, নির্বাচন, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। এই প্ল্যাটফর্ম তাদের অবদানকে আরও ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দেবে।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ৬০ লক্ষাধিক সদস্যের এই সুশৃঙ্খল বাহিনী দীর্ঘকাল ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের কার্যক্রমকে আরও অধিকতর স্বচ্ছ, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি আমাদের নিজস্ব মিডিয়া সেল-‘প্রান্তিক কণ্ঠস্বর’।

​তিনি আরও বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ কেবল একটি অনলাইন পোর্টাল নয়, বরং এটি আমাদের মাঠ পর্যায়ের অকুতোভয় সদস্যদের শ্রম, ত্যাগ এবং সাফল্যের একটি জীবন্ত প্রতিচ্ছবি। আমরা আমাদের অফিসিয়াল অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করছি। সারাদেশে বিস্তৃত আমাদের ৪৭টি ব্যাটালিয়নের সদস্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানে নিয়োজিত ৫০ হাজারেরও অধিক অঙ্গীভূত আনসার এবং সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নেটওয়ার্কে সম্পৃক্ত গ্রাম ও নগর প্রতিরক্ষা দলের সদস্যদের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতিফলন ঘটানোই এই বহুমুখী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন
দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, দালালচক্র ও অনিয়ম প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ৫০০ উপজেলা স্বাস্থ্য ...
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৬
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণা চালানো একটি ...
খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের সরকারি মুরগি খামার
খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের সরকারি মুরগি খামার
জনবল সংকট ও জরাজীর্ণ অবকাঠামো নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের জামালগঞ্জে অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার।দেশের পোলট্রি শিল্পে ...
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রী
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’: তথ্যমন্ত্রী
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ও পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’। ৬০ লাখের বেশি সদস্যের ...
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানের নতুন কঠোর ভিসানীতি, স্বপ্ন ভাঙছে বিদেশিদের
জাপানে ব্যবসা পরিচালনা ভিসার নতুন ও কঠোর নিয়মের কারণে দেশটিতে বসবাসরত অনেক বিদেশি উদ্যোক্তা অনিশ্চয়তায় পড়েছেন। নতুন শর্ত পূরণ করতে ...
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ছয় মাস আগের হারেই মুনাফা ...
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। অপূর্ণতার মধ্যেই চলতি অর্থবছরের জন্য চলছে আরও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণের ...
পর্যটক সংকটে ম্লান হাওরের পর্যটন
পর্যটক সংকটে ম্লান হাওরের পর্যটন
বর্ষা এলেই নতুন রূপ ধারণ করে হাওরের জেলা সুনামগঞ্জ। পানিতে টইটম্বুর হাওর, পাহাড়, নদী আর মেঘের মায়াবী সৌন্দর্যে মুখর হয়ে ...
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে ...
১০
রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭
রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭
ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। আরবি ‘আশারা’ শব্দ থেকে ‘আশুরা’ শব্দের উৎপত্তি, যার অর্থ দশ। ...
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের ...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে ...
১০
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com