/ জাতীয় / ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবি
ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবি
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 30 June, 2026 at 5:14 PM
ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবিঢাকার মোট ১২৯ টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণের ৩১টি ওয়ার্ডে কোন পার্ক ও খেলার মাঠ নেই। অপরিকল্পিত নগরায়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার উন্মুক্ত স্থানগুলো দখলে আর দূষণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ-পার্ক রক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানাই। আজ ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সকাল ১০.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক সংস্থার ˆকবর্ত সভাকক্ষে আয়োজিত ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ : নাগরিক প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুন এর সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বারসিক এর এ্যাগ্রো-বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রীন ভয়েস এর সংগঠক ও সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির ইবনুল সাঈদ রানা এবং তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন এর সমন্বয়ক উন্নয়ন কর্মী সৈয়দা রত্না।

মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মাঠ-পার্কগুলো উন্নয়নের ক্ষেত্রে ব্যয়বহুল নকশা প্রণয়ন থেকে বিরত থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হলে খরচ অনেকটা কমে আসবে এবং রক্ষণাবেক্ষণও অনেক সহজ হবে। আমাদের নগরে মাঠ-পার্কের সংখ্যা যথেষ্ট অপ্রতুল। এ অবস্থায় দখলকৃত মাঠ-পার্ক ও বিশদ অঞ্চল পরিকল্পনায় গণপরিসর হিসেবে চিহ্নিত সকল স্থান পুনরুদ্ধার ও সংস্কারের পাশাপাশি রাজউক, গণপূর্ত ও সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে পার্ক ও মাঠের ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের অধীনে আনা আবশ্যক।

হুমায়ুন কবির সুমন বলেন, রাজধানীর বিভিন্ন পার্ক-মাঠ উন্নয়নের নামে দীর্ঘদিন বন্ধ রাখা হয়। এরপর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও তা বিভিন্ন ক্লাব বা স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যায়। একাডেমীগুলো টাকার বিনিময়ে খেলাধূলা করলেও সাধারণ জনগণের প্রবেশ বাধাপ্রাপ্ত হয়। অনতিবিলম্বে সকল মাঠ-পার্ক নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানাই। হাইকোর্ট এ বছরের শুরুতেই ঢাকা শহরের সকল মাঠ-পার্কের তালিকা ˆতরি, বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, এবং সকলের প্রবেশগম্যতা নিশ্চিতের নির্দেশনা প্রদান করেছে। আমাদের প্রত্যাশা এর মাধ্যমে নাগরিকরা উপকৃত হবেন।

ইবনুল সাঈদ রানা বলেন মহানগরী, বাংলাদেশে শক্তিশালী আইন থাকা সত্ত্বেও এর বাস্তবায়ন ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা গণপরিসরের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিটি পার্ক-মাঠের বর্তমান নকশা 'মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০', পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও বিধিমালার (২০২৩) এর সাথে সঙ্গতিপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করে নিয়মিত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে।

ˆসয়দা রত্না বলেন, উন্নয়ন কাজে এলাকাবাসীর সম্পৃক্ততা না থাকায় তাদের চাহিদার প্রতিফলন মাঠ-পার্কে থাকছে না। সকল বয়স, লিঙ্গ ও সামর্থ্যরে মানুষের প্রয়োজনীয়তা বিবেচনায় মাঠ-পার্কের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মাঠে প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, আমাদের নগর পরিকল্পনায় শিশু, প্রতিবন্ধী ব্যক্তি বা নারীদের চাহিদার প্রয়োজনীয়তা বিবেচনায় নেয়া হয় না। আমরা শিশুদের শারীরিক মানসিক বিকাশকে গুরুত্ব দিচ্ছি না বরং খেলার মাঠগুলোকে বাণিজ্যিকীকরণ করছি। বয়োবৃদ্ধরাও ঘরে আটকে থেকে বন্দি জীবন যাপনে বাধ্য হচ্ছেন। একটি অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তুলতে আমাদের সচেষ্ট হতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মান্নান মনির, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: তাহাজ্জাত হোসেন, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, মধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, শের-ই-বাংলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন অপু, লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারি শিক্ষক শামসুন নাহার পান্না, কনফিডেন্স মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শাপলা একাডেমীর প্রধান শিক্ষক হাসিনা আক্তার, ঢাঃদঃসিঃকঃ ২৩ নং ওয়ার্ড মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজন এর সমন্বয়কারী মোঃ সেলিম, ছায়াতল বাংলাদেশের এর হেড অফ প্রোগ্রাম মেহেবুবা হক, এবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো মেডওয়ে বাংলা কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেডওয়ে বাঙালি  কমিউনিটির প্রথম গ্রীষ্ম মেলা।গত ২৮ জুন রোববার স্থানীয় সেন্ট জন ফিশার ...
ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া শুরু: বাংলাদেশ-ভারত ট্রেন চলবে কবে?
ভারতের পর্যটন ভিসা প্রক্রিয়া শুরু: বাংলাদেশ-ভারত ট্রেন চলবে কবে?
আকাশপথ ও সড়কপথের পাশাপাশি রেলপথেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল। তিনটি আন্তঃদেশীয় ট্রেনে দুই দেশের যাত্রীরা যাতায়াত করতেন। ...
ইতিহাস গড়া দুদকের ১১৮ দিন : নতুন কমিশনে আলোচনায় যারা
ইতিহাস গড়া দুদকের ১১৮ দিন : নতুন কমিশনে আলোচনায় যারা
স্বাধীনভাবে দুর্নীতি দমন ও প্রতিরোধে ‘দুর্নীতি দমন ব্যুরো’ থেকে জন্ম হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশনের। ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত ...
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
স্থানীয় নির্বাচন: মাঠ দখলে কী কৌশল নিচ্ছেন বিএনপির হাইকমান্ড?
বিএনপি সরকার গঠনের চার মাসের মাথায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় রাজনৈতিক ...
ঢামেকে দালাল রাজত্ব: নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার
ঢামেকে দালাল রাজত্ব: নামসর্বস্ব ক্লিনিকে রোগী ‘সাপ্লাই’, নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের কেন্দ্র করে গড়ে ...
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।মঙ্গলবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকায় ...
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয়জন ...
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে তলিয়ে শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা এবং মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিন জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ...
বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট বা ...
১০
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অধিকৃত পশ্চিম তীরের ‘এ’ অঞ্চলের ১০০টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো।মঙ্গলবার ইসরাইল হাইয়োম ...
 
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার বালু আমার বাপ-দাদার সম্পত্তি : ইউপি চেয়ারম্যান টিপু
“মহানন্দা নদীর বালু আমার বাপ-দাদার সম্পত্তি” বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ...
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ...
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ...
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “ ...
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ
পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। আরবি ‘আশারা’ শব্দ থেকে ‘আশুরা’ শব্দের উৎপত্তি, যার অর্থ দশ। ...
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ...
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১২ বছর বয়সী ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোফাজ্জল হোসেন মফিজুল (৩৫) নামে এক যুবকের ...
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
মহররম হিজরি বছরের প্রথম মাস। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। সুরা তওবার ৩৬নং আয়াতে বর্ণিত যে মাসগুলোয় ...
এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার
এইচএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার
সারাদেশে আগামী ২ জুলাই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা ...
১০
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com