|
আধুনিকায়ন হচ্ছে 'কালাই হাট'
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ও হাট-বাজারের সুষ্ঠু পরিচালনা ও সরকারি সম্পত্তি সুরক্ষায় বাজারের অবকাঠামো উন্নয়নসহ পুরো হাটকে আধুনিকায়ন করেছেন কালাই পৌরসভা। অবকাঠামোগত উন্নয়ন কাজ নিয়মিত পরিদর্শন করছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব শামীম আরা। এছাড়াও কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোঃ শিহাব উদ্দিন।কালাই পৌরসভার ঐতিহ্যবাহী কালাইয়ের সাপ্তাহিক হাটে বসে প্রতি শনিবার ও বুধবার। হাটের স্থানে খুচরা বিক্রেতাদের জন্য ১৮টি পাকা শেড নির্মাণ করা হচ্ছে এবং সেখানে বিদ্যুৎ এর লাইন ও পানিসহ যাবতীয় সুযোগ সুবিধা থাকবে। হাটের অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় মেহেবুল ইসলাম তালুকদার ও ব্যবসায়ী আব্দুল ওহাব বলেন, বৃষ্টি হলে পানি জমে ফলে ভোগান্তিতে পড়তে হয় হাট নির্ভর মানুষদের। এখন পুরো হাটে শেড ও পাকা রাস্তা হওয়ার কারনে মানুষের দূর্ভোগ থাকবেনা। অন্যদিকে পানির লাইন ও সার্বক্ষণিক বিদ্যুৎ থাকায় ব্যবসায়ীরা ভালো সুবিধা পাবে। কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসারে এসব হাট-বাজারের উন্নয়নের বিকল্প নেই। ক্রেতা-বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যে ক্রয়-বিক্রয়ের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হাটের উন্নয়ন করবে কালাই পৌরসভা। তিনি আরো বলেন বর্ষার সময়ে হাট করতে আসা ক্রেতা ও বিক্রেতাদের বেচাকেনা করতে অনেক কষ্ট হয়। এটি তৈরি হলে আর হবেনা। এছাড়াও ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানির ব্যবস্থা করা হবে। |