|
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন নূসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনটি প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চার মাধ্যমে এ অঞ্চলে উৎপাদিত রপ্তানীযোগ্য ফলের প্রদর্শন করা হয়। |