/ শিক্ষা / প্রাথমিক শিক্ষকদের বদলি যাচ্ছে মাঠপর্যায়ে, আলোচনায় আছে ৩ ধাপের পদোন্নতি
প্রাথমিক শিক্ষকদের বদলি যাচ্ছে মাঠপর্যায়ে, আলোচনায় আছে ৩ ধাপের পদোন্নতি
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 16 June, 2026 at 2:12 AM
প্রাথমিক শিক্ষকদের বদলি যাচ্ছে মাঠপর্যায়ে, আলোচনায় আছে ৩ ধাপের পদোন্নতিসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, জটিলতা, ধীরগতি ও অনিয়মের অভিযোগ থাকা এই বিষয়টি মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তেমনটা হলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি বদলির আবেদন যাচাই ও নিষ্পত্তিতে ভূমিকা রাখবে।
এ ছাড়া শিক্ষকদের জন্য নতুন পদোন্নতি কাঠামো নিয়েও কাজ অনেক দূর এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আলোচনায় রয়েছে এমন একটা ব্যবস্থা, যেখানে ভবিষ্যতে শিক্ষকদের জন্য তিন ধাপ পর্যন্ত পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। জানা গেছে, বদলি–সংক্রান্ত নীতিমালা চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। আর পদোন্নতি ও নিয়োগবিধি সংস্কারের কাজ এগিয়ে চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বদলি ব্যবস্থাকে মাঠপর্যায়ে নিয়ে যাওয়া এবং পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাসের এই দুই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা প্রশাসনে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসতে পারে। যদিও এখনও এসব পরিবর্তনের বড় অংশ নীতিনির্ধারণ পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।
সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষক বদলি ব্যবস্থায় সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, অতীতে শিক্ষক বদলি একটি বড় ধরনের সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এবং এটি শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছিল। এবার বদলি ব্যবস্থাকে স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় উপজেলা, জেলা, বিভাগ ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করে বদলি আবেদন যাচাই ও নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
ঘোষিত কাঠামো অনুযায়ী উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হবে। এই কমিটি বদলির আবেদন যাচাই-বাছাই করবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন। একইভাবে জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়েও পৃথক কমিটি থাকবে। সেখানে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালন করবেন।
তবে এই ঘোষণার বাইরে প্রশাসনিক পর্যায়ের আলোচনায় বদলি প্রক্রিয়া নিয়ে আরও কিছু তথ্য সামনে এসেছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে যেটি করা হচ্ছে সেটি হলো বদলি প্রক্রিয়াকে ‘ফিল্ডে দিয়ে দেওয়া’। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে সব আবেদন নিষ্পত্তির পরিবর্তে মাঠ প্রশাসনের মাধ্যমে বিষয়টি পরিচালনার দিকে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, বদলির বিষয়টি দ্রুত বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং এটি অল্প সময়ের মধ্যেই কার্যকর হতে পারে। তবে বদলিই একমাত্র পরিবর্তন নয়। শিক্ষকদের পদোন্নতি ও পেশাগত অগ্রগতির বিষয়টিও এখন মন্ত্রণালয়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষকদের প্রমোশন–সংক্রান্ত বিষয় এবং নিয়োগবিধি নিয়ে আলাদা কাজ হচ্ছে। এক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষকরা একাধিক ধাপে পেশাগত অগ্রগতির সুযোগ পেতে পারেন। যদিও বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং বাস্তবায়নে আরও সময় লাগতে পারে।
শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র বলছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে উচ্চতর পদে যাওয়ার সুযোগ সীমিত হওয়ায় দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। অনেক শিক্ষক চাকরিজীবনের বড় অংশ একই পদে থেকে যান। ফলে নতুন নিয়োগবিধি বা পদোন্নতি কাঠামো এলে সেটি শিক্ষক সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, আলোচনায় এমন একটি কাঠামো রয়েছে যেখানে পেশাগত অগ্রগতির পথ আরও স্পষ্ট করা হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো খসড়া প্রকাশ করা হয়নি। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, বদলি ব্যবস্থার বিকেন্দ্রীকরণ সফল হলে কয়েকটি পরিবর্তন দৃশ্যমান হতে পারে। প্রথমত, শিক্ষকদের আবেদন নিষ্পত্তির সময় কমতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। তৃতীয়ত, কেন্দ্রীয় পর্যায়ে অতিরিক্ত প্রশাসনিক চাপ কমতে পারে।
তবে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জবাবদিহিতা ও ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে বদলি ও পদোন্নতির সম্ভাব্য এই পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও এটির বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং মনে করছেন অনেক প্রাথমিক শিক্ষক। তারা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলি প্রক্রিয়ায় জটিলতা, দীর্ঘসূত্রতা এবং কেন্দ্রীয় নির্ভরতার কারণে অনেক শিক্ষক ব্যক্তিগত ও পারিবারিকভাবে ভোগান্তির মধ্যে ছিলেন। বিশেষ করে নারী শিক্ষক, দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষক এবং পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় থাকা শিক্ষকদের মধ্যে বদলি নিয়ে অসন্তোষ ছিল বেশি।
শিক্ষকদের কয়েকজন নেতা ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে আবেদন নিষ্পত্তির সময় কমতে পারে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে। এতে শিক্ষকরা দ্রুত কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেতে পারেন। একইসঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতাও কমতে পারে বলে তাদের আশা।
তবে তারা এটিও বলছেন, শুধু ক্ষমতা মাঠপর্যায়ে দিলেই কাঙ্ক্ষিত ফল আসবে না। নতুন ব্যবস্থায় স্বচ্ছতা, নির্দিষ্ট সময়সীমা, ডিজিটাল নজরদারি এবং আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় জটিলতার পরিবর্তে স্থানীয় পর্যায়ে নতুন ধরনের অনিয়মের আশঙ্কাও থেকে যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নেতা বলেন, বদলি প্রক্রিয়া মাঠপর্যায়ে যাওয়ার উদ্যোগ ইতিবাচক হলেও স্থানীয় প্রশাসনের মধ্যে পর্যাপ্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এখানেও নতুন ধরনের অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। এতে বদলির আবেদন নিয়ে শিক্ষকরা আবারও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন ব্যবস্থার পাশাপাশি আবেদন প্রক্রিয়া ডিজিটাল করা, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং আপিলের সুযোগ রাখা জরুরি, যাতে শিক্ষকরা বাস্তব সুফল পান।
অন্যদিকে পদোন্নতির সম্ভাব্য নতুন কাঠামো নিয়ে শিক্ষকরা বলছেন, পেশাগত অগ্রগতির সুযোগ সীমিত হওয়ায় কর্মোদ্যম কমে যায়। নতুন কাঠামোয় যদি একাধিক ধাপে পদোন্নতির সুযোগ তৈরি হয়, তাহলে শিক্ষকতা পেশায় আগ্রহ ও প্রতিযোগিতা বাড়তে পারে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবুর রহমান বলেন, পদোন্নতি শুধু আর্থিক সুবিধার বিষয় নয় বরং এটি শিক্ষকদের পেশাগত স্বীকৃতি, দায়িত্ববোধ ও দক্ষতা বৃদ্ধির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। শিক্ষকদের জন্য আরও আগেই বিস্তৃত পদোন্নতি কাঠামো চালু হওয়া প্রয়োজন ছিল। তবে চূড়ান্ত নীতিমালা প্রকাশ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টির মূল্যায়ন করা সম্ভব নয়। তারপরও শিক্ষকদের জন্য নতুন পদোন্নতির পথ তৈরির উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং দ্রুত নীতিমালা চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
প্রাথমিক শিক্ষকদের বদলি যাচ্ছে মাঠপর্যায়ে, আলোচনায় আছে ৩ ধাপের পদোন্নতি
প্রাথমিক শিক্ষকদের বদলি যাচ্ছে মাঠপর্যায়ে, আলোচনায় আছে ৩ ধাপের পদোন্নতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, জটিলতা, ধীরগতি ও অনিয়মের ...
হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী ইরানে হামলা চালায়। এর জবাবে ...
খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ
খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান পদ থেকে খুরশীদ আলমকে অপসারণ এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তের পর ব্যাংকটির গ্রাহক ও সংশ্লিষ্টদের ...
ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দীর্ঘদিনের তীব্র উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার পর এক নাটকীয় মোড় দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যে বার্তা দিল ঢাকা
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যে বার্তা দিল ঢাকা
ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে সৃষ্ট ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে ...
ড্রয়ে হতাশ স্পেন, কোচের কণ্ঠে আশার সুর
ড্রয়ে হতাশ স্পেন, কোচের কণ্ঠে আশার সুর
হতাশ হওয়ার মতোই স্কোরলাইন। কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য অপ্রত্যাশিত ড্র। বিশ্বকাপে এমন শুরুতে স্বভাবতই হতাশ স্পেন। ম্যাচ শেষে আফসোস ...
আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলন ২০২৬-তে বিইউবিটি অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী
আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্মেলন ২০২৬-তে বিইউবিটি অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) বহিরাগত নিরীক্ষক অধ্যাপক ড. মুহম্মদ ...
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের ...
সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে ...
১০
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা নিয়ে এলো Lenovo Yoga Slim 7i Ultra FIFA World Cup 26 Edition
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা নিয়ে এলো Lenovo Yoga Slim 7i Ultra FIFA World Cup 26 Edition
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর FIFA World Cup 2026-এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে ...
 
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে ...
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় সোমবার(৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর ...
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ
টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনযাত্রায় স্বস্তি আনতে সোমবার (৮ জুন) সকালে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, ...
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল প্রীতি ম্যাচ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ...
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ...
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
রাজধানীর বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার "জ" ব্লকের বেশ কিছু বাড়ির জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দীর্ঘদিন ধরে গ্রহণ ...
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে প্রায়শই ‘রক্তের অক্ষরে লেখা’ বা ‘স্বর্ণযুগ’ হিসেবে আখ্যায়িত করা হয়। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় থেকে শুরু ...
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত ...
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার ...
১০
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com