|
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার টাকার মাদক আটক
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
|
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি মণিপুর ও খানপুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ২ লক্ষ ৪৬ হাজার ৮ শত টাকার ভারতীয় মাদক আটক করেন। গত ১৩ ই জুন ফুলবাড়ী ২৯ বিজিবি আওতায় মণিপুর ও খানপুর বিওপি কর্তৃক গোপন সূত্রে সংবাদ পেয়ে পৃথক পৃথক ভাবে দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯ শত ৬০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৬ হাজার ৮ শত টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ –জামান পিএসসি জানান চোরাচালান দমনে বিজিবি সীমান্তে কড়া নজর রাখছে , সেই সাথে ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশে কোনো ভাবে পুশইন করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে দিনরাত বিজিবি সদস্যরা এবং অধিনায়ক নিরলসভাবে কাজ করছে। |