|
টাঙ্গাইলে গাঁজাসহ আটক ১
কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিমখসিলা বস্তিপাড়া থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মারফুজা সুলতানা (২৪ ) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মারফুজা কদিমখসিলা বস্তিপাড়ার নয়নের স্ত্রী। রোববার (১৪)জুন দুপুরে কালিহাতী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি টীম কদিমখসিলা বস্তিপাড়ায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় সাড়ে ৬ কেজি গাঁজাসহ মারফুজা নামের এক নারীকে আটক করে।এ সময় জাহিদ (৫৪) নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।এ ব্যপারে উপ পরিদর্শক রাশিদুল ইসলাম কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং ১৬, তারিখ ১৪/৬/২০২৬ ইং)দায়ের করেছেন। |