|
আগৈলঝাড়ায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
|
বরিশালের আগৈলঝাড়ায় মোবাইল কোর্টে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সঠিক যন্ত্রপাতি না থাকায় ৫ হাজার টাকা ও সাদেক ডেন্টাল কেয়ারে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা করে দু’টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও সহকারী কমিশনার (ভূমি) অফিস সহকারী সোহেল আমিন প্রমুখ। |