|
রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু,ছাগল,সহ এক নারীর মৃত্যু
বেলাল হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
|
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৬ নং চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামের সুইসগেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদা খাতুন (৪৭)নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৮ জুন) দুপুরে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে বিদ্যুৎতের তার বাঁশের সাথে লেগে আগুন ধরে এসময় ওই নারী চিৎকার করে লোকজন ডাকতে দৌড় দিলে বিদ্যুৎতের তাঁর ছুড়ে এসে ওই নারীর শরিরে পড়ে মৃত্যু হয়। এসময় বিদ্যুৎতের আগুন ঘর বাড়িতে ছড়িয়ে পড়লে সেই আগুনে দুটি ছাগল,দুটি গরু মারা যায়। ঘটনাটি নিশ্চিত করে বলেন উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ইউপি সদস্য মমিনুল ইসলাম মমিন, তিনি বলেন আজ দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজাইকাটা গ্রামের সোনা মিয়ায় স্ত্রী সাহিদা খাতুনের মৃত্যু হয়। |