/ ধর্ম ও জীবন / ভালো স্বপ্নের ব্যাপারে মহানবী (সা.)-এর নির্দেশনা
ভালো স্বপ্নের ব্যাপারে মহানবী (সা.)-এর নির্দেশনা
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 2 May, 2026 at 3:46 PM
ভালো স্বপ্নের ব্যাপারে মহানবী (সা.)-এর নির্দেশনামানবজীবনের এক বিস্ময়কর অধ্যায় হলো স্বপ্ন। ঘুমের নিস্তব্ধ অন্ধকারে মানুষ এমন এক জগতে প্রবেশ করে, যেখানে কখনো সে আনন্দ পায়, কখনো ভীত হয়, আবার কখনো পায় ভবিষ্যতের ইঙ্গিত। ইসলাম স্বপ্নকে শুধু মানসিক প্রতিফলন হিসেবে দেখেনি, বরং এটিকে আল্লাহর এক নিদর্শন এবং কখনো কখনো সুসংবাদের মাধ্যম হিসেবে বিবেচনা করেছে। তাই স্বপ্নের বিষয়টি ইসলামে বিশেষ গুরুত্ব বহন করে।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তাঁর আরো নিদর্শন আছে—রাতে ও দিনে তোমাদের নিদ্রাযাপন।’ (সুরা : রুম, আয়াত : ২৩)

এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিদ্রা এবং স্বপ্ন উভয়ই আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। আবু হুরাইরা (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, “সুসংবাদ ছাড়া নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। সাহাবিরা জিজ্ঞেস করল, সুসংবাদ কী? মহানবী (সা.) বলেন, ‘ভালো স্বপ্ন’।
” (বুখারি, হাদিস : ৬৯৯০)
এ থেকে বোঝা যায়, ভালো স্বপ্ন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ ও সুসংবাদ। আরেক হাদিসে আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) বলেন, ‘যখন কিয়ামত নিকটবর্তী হবে, তখন মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। আর মুমিনের স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ।’ (মুসলিম, হাদিস নং : ৫৯০৬)

এটি স্বপ্নের গুরুত্ব ও মর্যাদা কতটা তা স্পষ্টভাবে তুলে ধরে।
স্বপ্ন তিন প্রকার হতে পারে—এক. আল্লাহর পক্ষ থেকে সত্য ও সুসংবাদমূলক স্বপ্ন, দুই. শয়তানের পক্ষ থেকে ভয় বা কষ্টদায়ক স্বপ্ন, তিন. মানুষের নিজের চিন্তা-ভাবনার প্রতিফলন। তাই মহানবী (সা.) আমাদের শিখিয়েছেন, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে হবে এবং প্রিয়জনদের কাছে তা বলা যেতে পারে। খারাপ স্বপ্ন দেখলে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করতে হবে, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে এবং তা কাউকে বলা যাবে না। আবু সাইদ খুদরি (রা.)-থেকে বর্ণিত, তিনি মহানবী  (সা.)-কে বলতে শুনেছেন, মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি পছন্দনীয়/ভালো স্বপ্ন দেখে, সে যেন আল্লাহর প্রশংসা আদায় করে এবং তা কারো কাছে বলতে চাইলে বলতে পারে। কেননা তা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
অন্য বর্ণনায় আছে, সে যেন তা তার প্রিয়জন ছাড়া অন্য কারো কাছে ব্যক্ত না করে। আর যদি অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে, তাহলে শয়তানের থেকে আশ্রয় কামনা করে এবং কারো কাছে যেন বর্ণনা না করে। কেননা তা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে। তা কোনো ক্ষতি করতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৯৮৫)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু কাতাদাহ (রা.)-থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘ভালো স্বপ্ন কিংবা অন্য বর্ণনায় আছে, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। তাই তোমরা স্বপ্নে খারাপ কোনো কিছু দেখলে বাঁ দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এবং বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করবে। কেননা তা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৬৯৫)

মুমিনের স্বপ্ন সত্য এবং মহানবী (সা.) স্বপ্নে তাঁকে দেখার বিষয়টিও সত্য। মহানবী (সা.) বলেছেন, ‘যে স্বপ্নযোগে দেখবে, সে অচিরেই জাগ্রত অবস্থায় দেখবে। অথবা বলেছেন, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।’ (মুসলিম, হাদিস : ৫৯২০)

অতএব কেউ যদি স্বপ্নে নবীজিকে দেখে, তা সত্য স্বপ্ন হিসেবে গণ্য হবে। তবে ইসলাম মিথ্যা স্বপ্ন বর্ণনার ব্যাপারে কঠোর সতর্কতা দিয়েছে। মহানবী (সা.) বলেছেন, আবুল আসকা ওয়াসিলাহ ইবনে আসকা থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন, ‘সবচেয়ে বড় মিথ্যারোপ হলো-নিজ পিতা ছাড়া অন্য কারো দিকে পিতার নিসবত করা। স্বপ্নে না দেখেও স্বপ্নের দাবি করাও অনেক বড় মিথ্যা। আর মহানবী (সা.) যা বলেননি তা বলাও তাঁর প্রতি বড় মিথ্যারোপ হবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১৬৯৮০)

এই হাদিস প্রমাণ করে, স্বপ্নের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর ক্ষেত্রে সততা অপরিহার্য। তাই স্বপ্ন শুধু রাতের কল্পনা নয়; এটি মুমিনের জীবনে এক গভীর তাৎপর্যপূর্ণ বাস্তবতা। কখনো এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কখনো সতর্কবার্তা, আবার কখনো আমাদের মনের প্রতিচ্ছবি। তাই স্বপ্নকে সঠিকভাবে মূল্যায়ন করা, ভালো স্বপ্নে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং খারাপ স্বপ্নে তাঁর আশ্রয় প্রার্থনা করা একজন সচেতন মুমিনের দায়িত্ব।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা
ইসলাম পরিপূর্ণ জীবন-বিধান। আর পৃথিবী হলো ক্ষণস্থায়ী আবাসস্থল।পরিপূর্ণ এই জীবন-বিধান অনুসরণ করে ক্ষণস্থায়ী পৃথিবীর পরীক্ষায় উত্তম আমলের মাধ্যমে উত্তীর্ণরাই পরকালে ...
হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে ...
উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের
উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ...
কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, ২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি
কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ, ২৪ ঘণ্টা পরও সন্ধান মেলেনি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পিয়ার আলী গাজী (৮৪) নামের এক বৃদ্ধের ২৪ ...
জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না : মোমিন মেহেদী
জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জামায়াত-এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না বলেই বিভিন্ন ধরণের হামলা-মামলার নাটক ...
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুই
অস্ট্রেলিয়া ও কানাডার ভিসা প্রলোভনে কোটি টাকার প্রতারণা, ডিবির অভিযানে গ্রেফতার দুই
অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা, জাল কাগজপত্র ও ভুয়া ...
দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল স্বর্ণ, বিদেশি মদ ও নিষিদ্ধ গৌরি ক্রিম
দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল স্বর্ণ, বিদেশি মদ ও নিষিদ্ধ গৌরি ক্রিম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিপুল ...
পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন; পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন; পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ...
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার ৩
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেফতার ৩
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ ...
১০
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (FIU)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ (৩১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ...
 
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
কালিহাতীতে সাংবাদিকদের নতুন পথচলায় কালিহাতী রিপোর্টার্স ক্লাব
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টাঙ্গাইলের কালিহাতীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার ...
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
কালিহাতীতে বিআরডিবি কর্মকর্তার নিজ উপজেলায় বদলি নিয়ে আলোচনা-সমালোচনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর এক কর্মকর্তার নিজ উপজেলায় বদলিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনিক মহল ও ...
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গোড়ার ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ...
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ৩১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ রসুল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালরা করে বিপুল পরিমান মাদক জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলায় ...
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী
শিক্ষার্থীদের বাঁচাতে পুলিশ ভ্যান একাই আটকে দিলেন তরুণী
পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতে চলা শিক্ষার্থী আন্দোলনের মধ্যে এক অনন্য সাহসিকতার ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করতে একটি পুলিশ ...
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা
জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ...
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বেকায়দায় মোদি
অভিযোগ ওঠা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ আগুন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। বুধবার (২২ জুলাই) দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ...
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
কালিহাতীতে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) ...
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
নারীঘটিত বিরোধ নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় ...
১০
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি চরম ও নির্মম সত্য উচ্চারণ করেছেন। বিএনপি সরকারকে সুখে শান্তিতে পাঁচ বছর মেয়াদ ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com