/ প্রবাস বাংলা / মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ঝুঁকিতে বৈদেশিক কর্মসংস্থান
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ঝুঁকিতে বৈদেশিক কর্মসংস্থান
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 5 April, 2026 at 3:07 AM, Update: 05.04.2026 1:59:41 PM
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: ঝুঁকিতে বৈদেশিক কর্মসংস্থানমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চরম হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। ফ্লাইট সংকট, ভিসা জটিলতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় এরই মধ্যে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে কর্মী যাওয়ার হার মারাত্মকভাবে কমে গেছে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় বর্তমানে দেশগুলোতে কর্মী যাওয়ার হার নেমে এসেছে প্রায় এক-চতুর্থাংশে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈদেশিক কর্মসংস্থানে বড় ধরনের ধস নামবে। যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে দেশের রেমিট্যান্স প্রবাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সার্বিক সামষ্টিক অর্থনীতির ওপর।
ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ ইনিশিয়েটিভস প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, শ্রমবাজারে এই যুদ্ধের প্রভাব বহুমাত্রিক। প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ দেশের শ্রমবাজারে প্রবেশ করে। তাদের মধ্যে গত কয়েক বছরে গড়ে ১০-১১ লাখ বিদেশে পাড়ি জমিয়েছেন। মাসে গড়ে ১ লাখ মানুষ বিদেশে গেছেন। যার মধ্যে ৭০-৮০ হাজারই গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কিন্তু যুদ্ধের কারণে ফ্লাইট সমস্যায় তাদের বড় একটি অংশ যেতে পারছেন না। এভাবে যুদ্ধ চলতে থাকলে বৈদেশিক কর্মসংস্থানে ভাটা পড়বে।
জানা যায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই সৌদি আরবনির্ভর। ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকের প্রবেশ একেবারেই সীমিত পর্যায়ে রয়েছে। বিএমইটির তথ্যানুসারে ২০২৫ সালে ১১ লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজের উদ্দেশে বিদেশে গেছেন। তাদের মধ্যে ৭ লাখেরও বেশি কর্মীর গন্তব্য ছিল সৌদি আরব। কিন্তু এখন যুদ্ধাবস্থার কারণে সেখানেও যেতে পারছেন অন্য সময়ের এক-চতুর্থাংশ।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের হারে দেখা যায়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ওই বছরের ১ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের জন্য ৮০ হাজার ৭০২ জন, কাতারের জন্য ৯ হাজার ৬৫ জন, কুয়েতের জন্য ২ হাজার ৪৩৭ জন, জর্ডানের জন্য ১ হাজার ১৪০ এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য ২৫৩ জন ছাড়পত্র নিয়েছিলেন। অন্যদিকে চলতি বছরের ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ২৪ হাজার ৫১৮ জন, কাতারে ৩ হাজার ৯৭৩ জন, কুয়েতে ১ হাজার ৫৩৬, জর্ডানে ৯৮৭ জন ও সংযুক্ত আরব আমিরাতের জন্য ৬২১ জন ছাড়পত্র নিয়েছেন।
এদিকে যুদ্ধাবস্থার শুরুতে অনেকেই ফ্লাইট মিস করেছেন। নির্ধারিত সময়ে বিদেশে কর্মস্থলে যেতে পারেননি। বর্তমানে সেটি পুরোপুরি স্বাভাবিক না হলেও অনেক কষ্টে মিলছে বিভিন্ন এয়ারবাসের টিকিট। অনেককে টিকিটের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। লিবিয়া, ব্রুনাই, ওমান, বাহরাইনে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বন্ধ আছে অনেক বছর ধরে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সংযুক্ত আরব আমিরাতসহ বাহরাইন, ওমানে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন।
শরিফুল হাসান আরও বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি বসবাস করছেন, তাদের কাজ ও আয় কমার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে অনেকে দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন না। এতে দেশের রিজার্ভের ওপরও নেতিবাচক ধাক্কা আসতে পারে। তিনি বলেন, ইরানে প্রায় ৮০-৯০ হাজার বাড়িঘর স্থাপনা ধ্বংস হয়েছে। বাংলাদেশ যদি তার নিরপেক্ষ অবস্থান রাখতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। সরকারের এখন প্রয়োজন এই বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা। যারা বিদেশে যেতে পারছে না, তাদের তালিকা করা; আপডেট রাখা এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া যেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও যাওয়ার বিষয়ে বিবেচনা করা হয়।
অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ
বাজেট ঘাটতি পূরণে এবারও সরকারের ভরসা ব্যাংক ঋণ
বাজেট ঘাটতি মেটাতে প্রতি বছরের মতো এবারও ব্যাংক ঋণের ওপরই সবচেয়ে বেশি ভরসা রাখছে সরকার। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ ...
ইন্টারপোলে রেড এলার্ট জারির আদেশ: তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারপোলে রেড এলার্ট জারির আদেশ: তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক দুই আসামি সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ ও সৈনিক শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি ...
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ: ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরাইল
ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার ...
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে
আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ...
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
বৈধ দলিল, সিটি জরিপ ও নামজারি থাকলেও খাজনা গ্রহণ বন্ধ: অনিশ্চয়তায় মহাখালী ওয়্যারলেস গেইটের হাজারো পরিবার
রাজধানীর বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার "জ" ব্লকের বেশ কিছু বাড়ির জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) দীর্ঘদিন ধরে গ্রহণ ...
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি ...
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধে রাজি ইরান-ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত ...
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
সার্বভৌমত্বের সীমানায় পুশ-ইন: বন্ধুত্ব বনাম বলপ্রয়োগের রাজনীতি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে প্রায়শই ‘রক্তের অক্ষরে লেখা’ বা ‘স্বর্ণযুগ’ হিসেবে আখ্যায়িত করা হয়। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় থেকে শুরু ...
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী। ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় ...
১০
দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি
দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি
দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে খরচ বাড়ায় বাজারে চালের দাম বেড়েছে। চলতি মাসে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১৫০-৩০০ টাকা। ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ
পানি দিয়ে আলামত নষ্ট, ডিএনএ টেস্টে মেলেনি ধর্ষণের প্রমাণ
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার পর পুলিশকে ধোঁকা দিতে ধর্ষণের আলামত নষ্ট করে ফেলেন আসামি ...
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
স্থানীয় সরকার নির্বাচন: সিটিতেও এনসিপির শেষ ভরসা ‘জোট’
জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ১১ দলীয় জোটের সঙ্গে ভোট করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...
বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ
বিচারপ্রক্রিয়া বিলম্বিত করতেই ডলারের নাম বলেছেন সোহেল : পুলিশ
রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে খণ্ড-বিখণ্ড করে হত্যার ঘটনায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যেই মূল আসামি সোহেল রানা নতুন ...
ওটিসিতে সাকিবের কোম্পানির সন্দেহজনক বড় অঙ্কের শেয়ার লেনদেন!
ওটিসিতে সাকিবের কোম্পানির সন্দেহজনক বড় অঙ্কের শেয়ার লেনদেন!
ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেট— যাকে শেয়ারবাজারের ‘ডাস্টবিন’ বলা হয়। এটি মূলত দেউলিয়া হয়ে যাওয়া, দীর্ঘ বছর উৎপাদন বন্ধ থাকা কিংবা অস্তিত্বহীন ...
অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?
অতিরিক্ত গরম কি মানসিক চাপ বাড়ায়?
তাপমাত্রা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে নিজর শরীরকে সুস্থ রাখার নানা উপায় খুঁজছে সবাই। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলার চেষ্টাও ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য ঐতিহাসিক শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যার আওতায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ইরানের ...
১০
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
দখলদার ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরাইলি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com