/ জাতীয় / গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদের বেচাকেনা
গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদের বেচাকেনা
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 14 March, 2026 at 12:03 AM
গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদের বেচাকেনাঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর গুলিস্তানের ফুটপাথে জমে উঠেছে কেনাকাটা। ছোট থেকে বড়- সব বয়সী মানুষের জন্য পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক ও জুতার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
গুলিস্তানের ফুটপাথে সাধারণত শ্রমজীবী মানুষ থেকে নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারাই বেশি কেনাকাটা করেন। তবে ঈদ ঘিরে এখন মধ্যবিত্ত মানুষকেও এ এলাকায় কেনাকাটা করতে দেখা যাচ্ছে। উৎসব নিকটবর্তী হওয়ায় তাদের আনাগোনা অনেক বেড়েছে।
বিক্রেতারা জানান, শুধু নিম্নবিত্ত মানুষই নয়, ঈদের কেনাকাটার জন্য প্রায় সব শ্রেণি-পেশার মানুষই এখন গুলিস্তানের ফুটপাথে আসছেন। কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বেশি হওয়ার কারণে মানুষের মধ্যে সংকট থাকায়, কেনাকাটায় খুব বেশি খরচ করতে চাচ্ছেন না।
বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, শিশুদের শার্ট পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। তাদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। সেই সঙ্গে জুতার দাম শুরু হয়েছে ২০০ টাকা থেকে, যা মানভেদে আছে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত।
গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকায় ভ্যানগাড়িতে শার্ট বিক্রি করছিলেন জহিরুল ইসলাম। হ্যান্ড মাইকে বাজানো হচ্ছিল- ‘একদাম ২০০ টাকার শার্ট’। ক্রেতারা এসে পছন্দ অনুযায়ী শার্ট কিনছিলেন ভ্যান থেকে।
জহিরুল বলেন, ‘ডেইলি ২০০ শার্ট বিক্রির টার্গেট থাকে। কোনো কোনো দিন অন্যান্য পোশাক নিয়ে আসি। ইফতারের পর বেচাকেনা জমে।’
আরেক শার্ট বিক্রেতা আজিজ জানান, গত এক সপ্তাহ ধরে বেচাকেনা বেড়েছে। ঈদের আগের দিন, অর্থাৎ ২৯ রমজান পর্যন্ত কেনাবেচা চলবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় অনেকের হাতেই টাকা কম।
গুলিস্তান স্পোর্টস মার্কেটের পাশে ফুটপাথে তরুণদের শার্ট পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৩০০ টাকায়। মানভেদে এগুলো সর্বোচ্চ দাম রয়েছে ৫০০ টাকা পর্যন্ত। এছাড়া ছেলেদের জিনস প্যান্ট বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। টি-শার্ট পাওয়া যাচ্ছে একদাম ২০০ টাকায়।
ভ্যানগাড়িতে পাঞ্জাবি বিক্রি করা আলমগীর হোসেন বলেন, ‘আমার কাছে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে। ঈদ সামনে থাকায় এখন ক্রেতা বাড়ছে।’
এদিকে, বড়দের জুতা বিক্রি হচ্ছে মানভেদে ৪০০ থেকে এক হাজার টাকার মধ্যে। লোফারের দাম ৬০০ থেকে ৮০০ টাকা।
মেয়ে শিশুদের ফ্রক, সালোয়ার-কামিজ ও নিমা সেট পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৫০০ টাকায়।
গুলিস্তানে পোশাক কিনতে আসা শ্রমজীবী জাহিদ হাসান জাগো নিউজকে বলেন, ‘কম দামে প্রয়োজনীয় পোশাক কিনতে রাজধানীর অনেক মানুষের ভরসার জায়গা হলো গুলিস্তানের এই ফুটপাতের বাজার। আমরা মোটামুটি দুই থেকে তিন হাজার টাকায় পুরো পরিবারের পোশাক নিতে পারি।’
এখানে জুতা কিনতে আসা লালবাগের বাসিন্দা শাহিন আলম জানান, এখানে কম দামে লোফার ও কনভার্স মিলে। মোটামুটি ৮০০ থেকে ১২ শ টাকায় ভালো মানের জুতা পাওয়া যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা ...
গণহত্যার মামলায় আইসিজেতে ইসরায়েলের পক্ষে-বিপক্ষে ৬ দেশ
গণহত্যার মামলায় আইসিজেতে ইসরায়েলের পক্ষে-বিপক্ষে ৬ দেশ
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরও ছয়টি দেশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেছে। ফিলিস্তিনের গাজায় ...
রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ...
ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩
ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বজ্রসহ শিলা বৃষ্টিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া ...
ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির বেশ কয়েকজন নেতার সন্ধান দিলে সন্ধানদাতাকে এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা ...
মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-মাগুরা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ডাল মাথায় পড়ে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (১৩ ...
যে কারণে রাজধানীতে লোডশেডিং
যে কারণে রাজধানীতে লোডশেডিং
বিদ্যুতের সঞ্চালন লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়েছে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় ...
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশের জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক ডিপো থেকে অন্য ...
গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদের বেচাকেনা
গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদের বেচাকেনা
ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর গুলিস্তানের ফুটপাথে জমে উঠেছে কেনাকাটা। ছোট থেকে বড়- সব বয়সী মানুষের জন্য পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ ...
১০
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানে থাকা ছয় ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
চাহিদা বাড়ায় জ্বালানি তেলে রেশনিং, মজুত আছে কত দিনের?
বাংলাদেশে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় ১৪ হাজার টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ১২ হাজার টন, পেট্রোলের চাহিদা ১২০০ টন ...
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে ...
নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তায় ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তায় ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহাতা করতে ডায়েট কাউন্সেলিং সেন্টার-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার ...
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
টার্কিশ ভুয়া ওয়েবসাইট খুলে কিডনি চিকিৎসার নামে হাতিয়ে নিতো বিপুল অর্থ
তুরস্কে কিডনি প্রতিস্থাপনের নামে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।র‍্যাব জানায়, তুরস্কের একটি ...
৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল
৬ কোটি টাকা আত্মসাৎ: বেরিয়ে এল ইসলামিক ফাউন্ডেশনের রাঘববোয়াল
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে (সপ্তম ফেইজের) ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অর্থ আত্মসাতে যে শুধু ...
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
অনলাইনে সরকারি নিলামে গাড়ি কেনার পদ্ধতি
মাত্র ১ হাজার টাকায়ও একটি মটর বাইক কিনা সম্ভব! এটা শুধুমাত্র সরকারী নিলামেই সম্ভব। এর জন্য কোন লাইসেন্স লাগবে না। ...
ভারত আজও কিছুটা পিতৃতান্ত্রিক: শ্রেয়া ঘোষাল
ভারত আজও কিছুটা পিতৃতান্ত্রিক: শ্রেয়া ঘোষাল
বিশ্বজুড়ে যখন টেলর সুইফট বা রিহানার মতো নারী সংগীতশিল্পীরা মিউজিক চার্টের শীর্ষে রাজত্ব করছেন, ঠিক তখনই ভারতের বিনোদন জগতের চিত্রটা ...
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল
বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ...
১০
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তেলের প্রধান ডিপোগুলোয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com