/ সারাদেশ / ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা
ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা!
ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
Published : Friday, 13 March, 2026 at 12:37 AM
ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরাদিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বিএনপি সমর্থক হতদরিদ্র । বিএনপির সমর্থক হওয়ায় হতদরিদ্র ওইসব মানুষকে চালের স্লিপ না দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার (১১মার্চ) সকালে ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় চালের স্লিপ নিতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। তাঁরা অভিযোগ করে বলেন, দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নির্বাচনী কর্মীরা বিএনপির সমর্থকদের স্লিপ না দিয়ে বিতরণ কেন্দ্র থেকে বের করে দেন। এর আগে তারা চালের স্লিপ দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি ও বিশ টাকা করে নিয়েছেন। কিন্তু চাল বিতরণের সময় স্লিপ নিতে গেলে ধানের শীষে ভোট দিয়েছি বলে খালি হাতে বের করে দিয়েছেন। ভুক্তভোগী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের সুরতন বেগম, মাবিয়া বেগম, ফাতেমা বেগম ও লাভলী বেগম জানান, চালের কার্ড চাইতে গেলে কাঁটাবাড়ী গ্রামের ভুট্টু ও বাবু নামের দুই ব্যক্তি তাঁদের বলেন, এখানে শুধু ‘তালা’ প্রতীকের সমর্থকেরা চাল পাবেন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকদের কোনো চাল দেওয়া হবে না। এ দিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। তিনি বলেন, “হতদরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া সহায়তা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বঞ্চিত করা অত্যন্ত নিন্দনীয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” অভিযুক্ত সৈয়দ আলী ভুট্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কার্ড বিতরণের কেউ না। উপজেলা প্রকৌশলীসহ সরকারী লোকজন কার্ড বিতরণ করেছে। স্থানীয় বাসিন্দা হিসেবে তারা আমার সহযোগিতা চেয়েছে তাই তাদের সাথে ছিলাম। ধানের শীষের ভোটাররা চাল পাবেনা এমন কথা কাউকে বলা হয়নি। আমিও বিএনপির বাইরের কেউ না। আমাদের বিরুদ্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বিষয়টি জানতে দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর মুঠোফোনে কল দিলে তিনিও ফোন কল রিসিভ করেননি। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের হতদরিদ্র মানুষের সহায়তার জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করেছেন। দিনাজপুর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক স্বতন্ত্রভাবে বিজয়ী হন। ভিজিএফ এর চাল বিতরণে তার কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ
ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ...
অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত
অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত ...
ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।বৃহস্পতিবার ...
মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত ১
মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত ১
পারস্য উপসাগরে অনুমতি ছাড়া চলাচলকারী নৌযানে হামলা অব্যাহত রেখেছে ইরান। এরই অংশ হিসেবে বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার আক্রমণ করে ...
বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ...
ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা
ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা
দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বিএনপি সমর্থক হতদরিদ্র । ...
১০
বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী
বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধ মোঃ বেলাল হোসেন এর মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী ও গার্ড ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে ...
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ ডেলিভারি রাইডার ও রাইড–শেয়ারিং পার্টনাররা। যাত্রী পরিবহন হোক কিংবা জরুরি খাবার ও ...
ঈদযাত্রায় বিশেষ প্রস্তুতি : দুর্ঘটনায় উদ্ধারকাজে থাকবে হেলিকপ্টার
ঈদযাত্রায় বিশেষ প্রস্তুতি : দুর্ঘটনায় উদ্ধারকাজে থাকবে হেলিকপ্টার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এবার বড় ধরনের দুর্ঘটনা ...
মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই
মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় ...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির বৈধতা আছে কী, এসব সরিয়ে নিলে কী হতে পারে
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির বৈধতা আছে কী, এসব সরিয়ে নিলে কী হতে পারে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক ঘাঁটির নেটওয়ার্ক অনেক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত বিষয়। সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ...
রাজধানীতে কৃষক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
রাজধানীতে কৃষক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
রাজধানীর আদাবর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৮ মার্চ) ...
বনানীর বেলতলা বস্তিতে বাড়ি দখলকে কেন্দ্র করে হামলা, চাঁদা দাবি: অভিযোগ অস্বীকার অভিযুক্তদের
বনানীর বেলতলা বস্তিতে বাড়ি দখলকে কেন্দ্র করে হামলা, চাঁদা দাবি: অভিযোগ অস্বীকার অভিযুক্তদের
রাজধানীর বনানী থানাধীন বেলতলা বস্তির চিহ্নিত চাঁদাবাজ কুরুমের ছত্রছায়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইয়াছিন, নাটা রুবেল ও তাঁর ভাই সোহেল বেপরোয়া ...
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া।এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ...
১০
হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com