/ সারাদেশ / ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের ভিডিও পাঠালে দলে ভেড়াত সাজ্জাদ
ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের ভিডিও পাঠালে দলে ভেড়াত সাজ্জাদ
নতুন বার্তা, চট্টগ্রাম:
Published : Thursday, 12 March, 2026 at 3:33 PM
ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের ভিডিও পাঠালে দলে ভেড়াত সাজ্জাদচট্টগ্রামে শিল্পপতির বাসা লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিবর্ষণকালে ব্যবহৃত একটি এসএমজি (সাবমেশিনগান), একটি বিদেশি রিভলভার, পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতারদের কাছ থেকে একটি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। ভিডিওটির বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, সাজ্জাদ আলী খানের দলে ভিড়তে হলে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করতে হয়। সেই শপথবাক্যের ভিডিও ক্লিপ বিদেশে পলাতক সাজ্জাদের কাছে পাঠানোর পর সে অনুমোদন দেয়। এরপর থেকেই তার সহযোগী হিসাবে কাজ করতে পারে। অন্যথায় নয়। বর্তমানে সাজ্জাদের গ্যাংয়ে ২০ থেকে ২২ জন সন্ত্রাসী রয়েছে। যাদের সবাই ‘ভয়ংকর’। প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে মানুষ খুন করতে তারা কুণ্ঠাবোধ করে না। একে-৪৭ রাইফেল, এসএমজির মতো ভারী অস্ত্র রয়েছে তাদের ভান্ডারে।

এদিকে চট্টগ্রামে শিল্পপতি মুস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানের বাসায় প্রকাশ্যে মুহুর্মুহু গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত তিন সন্ত্রাসী গ্রেফতার এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাকে সিএমপির বড় ধরনের সাফল্য হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। ৫ আগস্টের পর নগর থেকে উত্তর জেলাজুড়ে একের পর এক খুনখারাবি, চাঁদাবাজিতে প্রশাসনকে অস্থির করে রাখে সাজ্জাদ বাহিনী। বিদেশে বসে থেকেও নিজের সন্ত্রাসীদের দিয়ে এভাবে খুন ও চাঁদাবাজি করানোর ঘটনায় সিএমপি এবং জেলা পুলিশও বিব্রত ছিল।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেছেন, সন্ত্রাসীদের বিষয়ে কোনো আপস নেই। যারা সাধারণ মানুষের ঘুম হারাম করতে চায়, তাদের ঘুম হারাম করবে পুলিশ। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার ও এসএমজিসহ শিল্পপতির বাসায় গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্র উদ্ধারকে তাদের চলমান ‘অপরাশেন এস-ড্রাইভের’ বড় ধরনের সাফল্য বলে মনে করেন তিনি।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী শিল্পপতির বাসায় গুলির ঘটনায় গ্রেফতারদের নাম জানান। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযানের বিস্তারিত বর্ণনা দেন। গ্রেফতার তিনজন হচ্ছে-কাইয়ুম চৌধুরী ওরফে রিমন, মনির ও সায়েম। তাদের বুধবার আদালতে তোলার পর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিনজনেরই ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, প্রথমে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানা এলাকা থেকে একটি থ্রি টু বোরের বিদেশি রিভলবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার রিভলবার ও গুলি সিএমপির পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। কাইয়ুম চৌধুরী আলোচিত বহদ্দারহাটে সংঘটিত চাঞ্চল্যকর ৮ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিসির (উত্তর) নেতৃত্বে অপর একটি দল সোমবার পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ব্রাজিলিয়ান টরাস নাইন এমএম পিস্তল ও একটি মোটরসাইকেলসহ মনির নামে একজনকে গ্রেফতার করে। উদ্ধার করা বিদেশি পিস্তলটি সিএমপির ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। পরে আসামি মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তার সহযোগী সায়েমকে গ্রেফতার করা হয়। সায়েমের স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে (খুলশী থানা এলাকা) একটি এসএমজি, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্র ও গুলি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে তারা কিনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে।

শিল্পপতির বাসায় মুহুর্মুহু গুলি করার ঘটনার পর সিএমপি পুরো নগরীকে ১০ ভাগে ভাগ করে অপারেশন এস-ড্রাইভ শুরু করে। এরপর থেকে ১০ দিনে কয়েকশ অপরাধীকে গ্রেফতার করা হয়। এসব গ্রেফতারদের মধ্যে ছিল মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ইয়াবা। তবে শিল্পপতির বাসায় গুলিবর্ষণকারী সাজ্জাদের সহযোগীদের বিষয়ে তথ্য পাওয়া না পাওয়ায় বেশ হতাশ ছিল সিএমপি। এর মধ্যেই তারা পেয়ে গেলে সাজ্জাদের অনুসারী কয়েকজন ভয়ংকর সন্ত্রাসীর তথ্য।

সাজ্জাদ বাহিনীতে কাজ করতে হলে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে হয় : পুলিশ জানিয়েছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের বাহিনীতে কাজ করতে হলে পবিত্র কুরআন কিংবা অন্য ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে হয়। শপথের সেই ভিডিও বিদেশে অবস্থানরত সাজ্জাদের কাছে পাঠিয়ে অনুমোদন নেওয়া হতো। অপারেশন এস-ড্রাইভে রিমনের কাছ থেকে উদ্ধার করা একটি ভিডিওতে দেখা যায়, নতুন সদস্যরা কুরআন হাতে নিয়ে সাজ্জাদ বাহিনীর প্রতি আনুগত্যের শপথ নিচ্ছেন। ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়-‘জীবন-মরণ যাই হোক, সাজ্জাদ ভাইয়ের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না।’ নিরাপত্তাজনিত কারণে ভিডিওতে থাকা ব্যক্তির মুখ ঝাপসা করা ছিল বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয়ও গোপন রাখা হয়েছে।

এখনও অধরা যেসব সন্ত্রাসী : জানা গেছে, সাজ্জাদের বাহিনীতে ২০ থেকে ২২ জন ভয়ংকর সন্ত্রাসী রয়েছে। তাদের মধ্যে ছোট সাজ্জাদ, রায়হান, বোরহান উদ্দিন, নেজাম উদ্দিন, আলাউদ্দিন, মোবারক হোসেন ওরফে ইমন, হেলাল ওরফে মাছ হেলাল প্রমুখ। সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড ছোট সাজ্জাদ গ্রেফতার হওয়ার পর এখন সন্ত্রাসে নেতৃত্ব দিচ্ছে রায়হান। প্রতিদ্বন্দ্বী সরওয়ার বাবলাকে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যা করা হয় এই রায়হানের নেতৃত্বে। ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তত ১০টি হত্যাকাণ্ডে এই বাহিনী জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকা ও ৫ থানার কয়েক লাখ মানুষ বড় সাজ্জাদ বাহিনীর অব্যাহত খুন, চাঁদাবাজির কারণে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। সিএমপি ও জেলা পুলিশও বিব্রত ছিল। চট্টগ্রামে শিল্পপতি মুস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানের বাসায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
২০-৫০-১০০ টাকার নোটও জাল, পাইকারি বিক্রি হচ্ছে অনলাইনে
বড় টাকার নোটের ক্ষেত্রে মানুষ এখন অনেক সচেতন। গত কয়েক বছর বড় উৎসবগুলোতে দেশে জাল টাকার নোট ছড়িয়ে পড়ে বহুগুণে। ...
ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ
ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচলে ছয় দিনের নিষেধাজ্ঞা ...
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
যাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব
মাসআলা— সদকাতুল ফিতর ওয়াজিব এমন প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে (যদি সন্তানের নেসাব পরিমাণ সম্পদ ...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ...
অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত
অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত ...
ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
ডিসেম্বরেই জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।বৃহস্পতিবার ...
মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত ১
মার্কিন ট্যাঙ্কারে ইরানের হামলায় নিহত ১
পারস্য উপসাগরে অনুমতি ছাড়া চলাচলকারী নৌযানে হামলা অব্যাহত রেখেছে ইরান। এরই অংশ হিসেবে বুধবার রাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার আক্রমণ করে ...
বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ...
ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা
ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা
দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বিএনপি সমর্থক হতদরিদ্র । ...
১০
বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী
বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধ মোঃ বেলাল হোসেন এর মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী ও গার্ড ...
 
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক, মরদেহ মিলল টয়লেটের ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর ...
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে ...
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ ডেলিভারি রাইডার ও রাইড–শেয়ারিং পার্টনাররা। যাত্রী পরিবহন হোক কিংবা জরুরি খাবার ও ...
ঈদযাত্রায় বিশেষ প্রস্তুতি : দুর্ঘটনায় উদ্ধারকাজে থাকবে হেলিকপ্টার
ঈদযাত্রায় বিশেষ প্রস্তুতি : দুর্ঘটনায় উদ্ধারকাজে থাকবে হেলিকপ্টার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এবার বড় ধরনের দুর্ঘটনা ...
মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই
মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় ...
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির বৈধতা আছে কী, এসব সরিয়ে নিলে কী হতে পারে
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির বৈধতা আছে কী, এসব সরিয়ে নিলে কী হতে পারে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক ঘাঁটির নেটওয়ার্ক অনেক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত বিষয়। সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ...
রাজধানীতে কৃষক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
রাজধানীতে কৃষক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
রাজধানীর আদাবর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৮ মার্চ) ...
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া।এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ...
বনানীর বেলতলা বস্তিতে বাড়ি দখলকে কেন্দ্র করে হামলা, চাঁদা দাবি: অভিযোগ অস্বীকার অভিযুক্তদের
বনানীর বেলতলা বস্তিতে বাড়ি দখলকে কেন্দ্র করে হামলা, চাঁদা দাবি: অভিযোগ অস্বীকার অভিযুক্তদের
রাজধানীর বনানী থানাধীন বেলতলা বস্তির চিহ্নিত চাঁদাবাজ কুরুমের ছত্রছায়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইয়াছিন, নাটা রুবেল ও তাঁর ভাই সোহেল বেপরোয়া ...
১০
হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com