/ জাতীয় / প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যও ফাঁস, সারসংক্ষেপ পাঠাতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যও ফাঁস, সারসংক্ষেপ পাঠাতে নতুন নির্দেশনা
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 11 March, 2026 at 1:00 AM
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্যও ফাঁস, সারসংক্ষেপ পাঠাতে নতুন নির্দেশনাখোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বেহাত হওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সরকারের নানা পরিকল্পনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্তের তথ্যও ফাঁস হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সব ‘সারসংক্ষেপ’ (Summary) আবশ্যিকভাবে বন্ধ খামে মুখ্য সচিব বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এবং ঢাকা পোস্টের হাতে আসা সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিনে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। বিশেষ করে অনেক নথির বিষয়বস্তু আগেভাগেই জানাজানি হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ পদায়ন ও সিদ্ধান্ত নিয়ে নানা মহলের তদবির শুরু হয়। এই প্রেক্ষাপটে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এমন কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। কার্যালয়ের পরিচালক-১২ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে— বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো সারসংক্ষেপ প্রায়শই ফাইল কভারে খোলা অবস্থায় প্রেরণ করা হচ্ছে। এতে নথির গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি স্পর্শকাতর তথ্য প্রকাশ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সারসংক্ষেপের গোপনীয়তা ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এখন থেকে সকল সারসংক্ষেপ আবশ্যিকভাবে বন্ধ খামে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সম্বোধন করে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নির্দেশনা পেয়েছি। সরকার তথ্যের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সময়োপযোগী উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে নীতিগত সিদ্ধান্ত, বড় প্রকল্প অনুমোদন ও গুরুত্বপূর্ণ পদায়নসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য নিয়মিত সারসংক্ষেপ পাঠানো হয়। এসব নথিতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রশাসনিক সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এগুলো আগাম ফাঁস হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত চাপ ও তদবিরের সুযোগ তৈরি হয়।
এ বিষয়ে প্রশাসনিক আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার জাহিদ রহমান বলেন, ‘সরকারি নীতিনির্ধারণী নথিপত্রের গোপনীয়তা অত্যন্ত জরুরি। এসব তথ্য আগেভাগে ফাঁস হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় প্রভাব তৈরির আশঙ্কা থাকে। বন্ধ খামে নথি পাঠানোর নির্দেশনা প্রশাসনিক গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। এতে নথি পরিবহনের সময় তথ্য ফাঁসের ঝুঁকি কিছুটা কমবে।’
‘প্রশাসনের গুরুত্বপূর্ণ নথি ব্যবস্থাপনায় কেবল কাগজপত্রের নিরাপত্তা নয়, পুরো প্রক্রিয়ায় জবাবদিহি ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। যদি নিয়মিতভাবে নথি ফাঁস হওয়ার ঘটনা ঘটে, তাহলে কোথায় দুর্বলতা রয়েছে সেটিও তদন্ত করে দেখা উচিত’— মনে করেন ব্যারিস্টার জাহিদ রহমান।
জানতে চাইলে সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ড. আব্দুস সবুর বলেন, ‘কেবল খামে ভরে নথি পাঠানোই তথ্যের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। নথিপত্রের ডিজিটাল ব্যবস্থাপনায়ও কঠোর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। কারণ, অনেক সময় ফাইল এক দপ্তর থেকে অন্য দপ্তরে পাঠানোর সময় কিংবা ডিজিটাল কপির মাধ্যমেও তথ্য ফাঁসের ঘটনা ঘটতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘সরকারি নথি ফাঁস হওয়া মূলত প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চূড়ান্ত হওয়ার আগেই জানাজানি হয়ে গেলে অনৈতিক তদবির বা প্রভাবশালী মহলের চাপের ঝুঁকি তৈরি হয়। তাই তথ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পুরো নথি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল
লেবাননে ৪ ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন। গত রোববার (৮ মার্চ) রাতে এ হামলা চালানো হয়। ইরানের ...
উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি
উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি
ইফতারের ঠিক আগমুহূর্তে রাজধানীর উত্তরায় এক তৈরি পোশাক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী।মঙ্গলবার (১০ ...
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হামলায় নতুন কৌশল ব্যবহার করছে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও এবার ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ৩৪তম দফায় চালানো এই হামলায় ...
৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। যা ইতোমধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া ৬টি ...
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের ...
হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান
হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান
তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। এর আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন ইরানি সেনারা ...
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যে কারণে প্রতিহত করা সম্ভব হচ্ছে না, জানাল আইডিএফ
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যে কারণে প্রতিহত করা সম্ভব হচ্ছে না, জানাল আইডিএফ
ইসরায়েলের দিকে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার প্রায় ৫০ শতাংশে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এমনটি জানিয়েছে ...
‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
‘ঘুষ দাবির’ অভিযোগ ওঠা প্রসিকিউটরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি এক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের ...
এবার ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
এবার ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে এবার হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র বলেছেন, ...
১০
তেল সংকটে ঈদের বাসযাত্রায় শঙ্কা, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রীরা?
তেল সংকটে ঈদের বাসযাত্রায় শঙ্কা, বাড়তি ভাড়ার ফাঁদে যাত্রীরা?
ঈদের মতো বড় উৎসব এলেই পরিবহন খাতে ‘কৃত্রিম সংকট’ তৈরি করে সাধারণ যাত্রীদের পকেট কাটা— নতুন কোনো অভিযোগ নয়। তবে, ...
 
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
ব্যক্তিগত আকাঙ্ক্ষা বনাম জনকল্যাণ: বিনিয়োগের আড়ালে কার স্বার্থ রক্ষা হলো?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ঊর্ধ্বে; এটি মূলত জনগণের আমানত। সেই আমানত যখন কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষা বা ব্যবসায়িক ...
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা সমিতি ঢাকার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমিউনিটি হল-২, (২য় তলা) মিলনায়তনে ঢাকায় অবস্থানরত পঞ্চগড় জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ...
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ কণ্ঠ
আজ ৮ মার্চ, শনিবার সকাল ১০টায় রাজধানী মিরপুরস্থ টেকনিক্যালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ ...
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর ড. সালেহউদ্দীন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের ...
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
৭ মার্চ ১৭ রমজান নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ...
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটে অসহায় ও পথচারীর মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ
সিলেটের শিবগঞ্জে হাতিম আলী  রহমত উল্লাহ আলাইহি এর মাজার  জিয়ারতও দোয়া শেষে  ইফতার  সামগ্রী বিতরণহয়।  এর পূর্বে আয়োজিত আলোচনা সভায ...
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাবিসাসের 'পাঁতানো নির্বাচন' স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে ...
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো লেনোভো ঈদ ফেস্টিভাল অফার
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো লেনোভো ঈদ ফেস্টিভাল অফার
ঈদকে ঘিরে নতুন ডিভাইস কেনার পরিকল্পনা করছেন? দেশের অনুমোদিত আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ঈদ উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ “Lenovo ...
১০
১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com