/ শিক্ষা / আগে ওকালতি, পরে রাজনীতি: অ্যাটর্নি জেনারেল
গ্রিন ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা
আগে ওকালতি, পরে রাজনীতি: অ্যাটর্নি জেনারেল
নতুন বার্তা, ঢাকা:
Published : Saturday, 17 June, 2023 at 12:35 AM
আগে ওকালতি, পরে রাজনীতি: অ্যাটর্নি জেনারেলরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, আগে ওকালতি, তারপর রাজনীতি। তা না হলে এই আইন পেশায় উন্নতি করা যাবে না। তিনি বলেন, অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। এক সময় বলা হত, ‘যার নাই কোনো গতি, সে হয় আইনজীবী; বর্তমানে সেটি এভাবে পরিবর্তন হয়েছে- ‘যার আছে সব গতি, সে হয় আইনজীবী।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ থেকে ২০২১ ও ২০২৩ সালে পাসকৃত ৮০ জন শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পাওয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। শুক্রবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে এ সংবর্ধনা দেওয়া হয়।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, গাজীপুর জেলা জজ শামীমা আফরোজ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোর্শেদ ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবীদের সবকিছুর আগে পড়ালেখা বাড়াতে হবে। তা না হলে এই পেশার মর্যাদা বাড়বে না। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, মক্কেলকে কখনও ভুল পরামর্শ দেয়া যাবে না। সৎভাবে উপার্জন করতে হবে।
তিনি বলেন, আদালতের মর্যাদা আইনজীবীদেরকেই রক্ষা করতে হবে। বিচার বিভাগকে যদি হেয় প্রতিপন্ন করা হয়, তবে আইনজীবীদের নিজেদেরকেই অসম্মান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আইন পেশা গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আগেও এই পেশায় মেধাবী শিক্ষার্থীরা পড়ত, বর্তমানেও পড়ছে। তাই আইনের শিক্ষার্থী ও আইনজীবীদের গর্বিত হওয়া উচিত। তিনি বলেন,  সর্বশেষ অনুষ্ঠিত দুই পরীক্ষায় ৮০ জন শিক্ষার্থীর সনদ পাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও আনন্দের। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, অনেক চড়াই-উৎড়াই পার হয়ে একজন শিক্ষার্থী আইনজীবী হয়। এই পেশায় একদিনে সফল হওয়া যায় না। এজন্য অনেক সাধনা ও পরিশ্রম করতে হয়। তিনি বলেন, দক্ষ আইনজীবী তৈরিতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগের আসন সংখ্যা সীমিত করা হয়েছে। যেটি আগামীতে মেধাবী শিক্ষার্থীদের আইন পেশায় নিয়ে আসতে সাহায্য করবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান নবীন আইনজীবীদের সৎভাবে জীবন পরিচালনার পাশাপাশি পেশাকে দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিনগণ, বিভিন্ন বিভাগের প্রধান ও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সনদপ্রাপ্ত নতুন আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ ...
২
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক ...
৩
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের শিক্ষাগত যোগ্যতার কাজ নেইঃ আইএমএফ
বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। এ ছাড়া উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন কাজে নিয়োজিত, যেখানে তাদের শিক্ষাগত ...
৪
ফেসবুক লাইভে উসকানির পর মব জাস্টিসে হত্যা: দেবহাটা থানায় মামলা, গ্রেপ্তার ২
ফেসবুক লাইভে উসকানির পর মব জাস্টিসে হত্যা: দেবহাটা থানায় মামলা, গ্রেপ্তার ২
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ফেসবুক লাইভ ও পোস্টের মাধ্যমে উসকানি ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন যুবক ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ...
৫
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে কাকি খুন
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে কাকি খুন
সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে দায়ের কোপে কাকিকে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর ...
৫
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
ডেমাজানী গ্রাম থেকে অস্পৃশ্যতার শিকল ভাঙার লড়াইয়ের বার্তা অবশেষে মন্দিরে প্রবেশের আন্দোলন সফল
আমার বাড়ি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামে। আমাদের গ্রামে আমরাই একমাত্র রবিদাস পরিবার। রবিদাস একটি ঐতিহ্যবাহী জনগোষ্ঠী, ...
৭
রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ একজন আটক
রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ একজন আটক
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা  করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো.মোন্নাফ হোসেন (৪০) নামে ...
৮
গুলশানে কথিত ‘জার্মান ক্লাবে’ ডিএনসির অভিযান, বিপুল মদ-বিয়ার জব্দ, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
গুলশানে কথিত ‘জার্মান ক্লাবে’ ডিএনসির অভিযান, বিপুল মদ-বিয়ার জব্দ, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর গুলশানে ‘জার্মান ক্লাব’ নামে পরিচিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...
৯
দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকা-গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
দুর্গাপূজায় সীমান্তবর্তী এলাকা-গোপালগঞ্জসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ...
১০
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে যা বলছে বিজিবি
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে যা বলছে বিজিবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এক এএসআই ও এক কনস্টেবলকে দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে ...
 
১
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত ...
২
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
বোদা উপজেলায় পূজা মণ্ডপগুলোতে জিআর চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী আজাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ টি ইইনিয়ন ১ চি পৌরসভায় পূজা মণ্ডপে জিআর ...
৩
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার ...
৪
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ...
৫
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ...
৫
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার ৮ লাখ টাকার মাদক
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ...
৭
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড ফরহাদ বর্তমানে বেঁচে থাকলে দেশের অবস্থা বদলে যেত : প্রয়াত কমরেড ফরহাদের স্ত্রী রীনা খানম
কমরেড মোহাম্মদ ফরহাদের স্ত্রী রীনা খানম বলেছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য কমরেড ...
৮
আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে
আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে
কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুন তাজমীন হত্যার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তা। নিহত এই স্কুলছাত্রীকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, ...
৯
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
সম্পদের পাহাড়, তবু ডাক বিভাগের দুরবস্থা
বাংলাদেশ ডাক বিভাগ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশে বিস্তৃত হাজার হাজার ডাকঘর, বিপুল জনবল, মূল্যবান জমি ...
১০
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রতিবাদ্য বিষয় ছিল জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর: ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com