/ অপরাধ / পল্লবীতে কথিত অপহরণ: বস্তাবন্দী হয়ে আত্মগোপনে যান নজরুল, চট্টগ্রাম থেকে উদ্ধার, সহযোগী গ্রেফতার
পল্লবীতে কথিত অপহরণ: বস্তাবন্দী হয়ে আত্মগোপনে যান নজরুল, চট্টগ্রাম থেকে উদ্ধার, সহযোগী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Tuesday, 15 September, 2026 at 1:27 AM
পল্লবীতে কথিত অপহরণ: বস্তাবন্দী হয়ে আত্মগোপনে যান নজরুল, চট্টগ্রাম থেকে উদ্ধার, সহযোগী গ্রেফতার রাজধানীর পল্লবীতে সাদা বস্তায় করে নিরাপত্তাকর্মী মোহাম্মদ নজরুল ইসলামকে (৫০) নিয়ে যাওয়ার ঘটনায় প্রকৃত অপহরণের কোনো তথ্য পায়নি পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে পুলিশ বলছে, পারিবারিক ও আর্থিক সংকটের কারণে নজরুল নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেন। এ জন্য তিনি এক সহযোগীর সহায়তায় অপহরণের নাটক সাজান।

তদন্তের ধারাবাহিকতায় সোমবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝখানে ‘সি হার্ট-২’ নামের একটি মাছ ধরার জাহাজে অভিযান চালিয়ে নজরুলকে উদ্ধার করেছে পল্লবী থানা–পুলিশ। এ ঘটনায় তার সহযোগী হাসান তারেক ওরফে রিপনকে (২৬) ঢাকায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নজরুল টাঙ্গাইলের মধুপুর থানার বেকার কোনা গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি পল্লবীর এভিনিউ-২, ব্লক-এ এলাকায় দি স্যালভেশন আর্মি যক্ষা ও কুষ্ঠ ক্লিনিকে নিরাপত্তাকর্মী হিসেবে প্রায় ১৬–১৭ বছর ধরে কাজ করছেন। তার মাসিক বেতন প্রায় ১৭ হাজার টাকা। পাশাপাশি মেসে থাকা লোকজনের রান্নার কাজও করতেন তিনি।

গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নজরুল নাইট গার্ডের দায়িত্বে যোগ দেন। পরদিন তাকে কর্মস্থলে না পাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পরে একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফুটেজে দেখা যায়, ১১ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে এক ব্যক্তি সাদা বস্তায় করে নজরুলকে মেইন গেটের সামনে নিয়ে আসছেন। প্রায় এক ঘণ্টা পর, ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে নজরুল নিজেই বস্তা থেকে বের হয়ে গেটের সামনে বসেন। পরে ওই ব্যক্তির সঙ্গে রিকশায় করে সেখান থেকে চলে যান। ফুটেজে দৃশ্যমান কোনো জোরজবরদস্তি দেখা যায়নি।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্তে নামে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নজরুলের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। দুই পরিবারই টাঙ্গাইলে থাকে। ১৭ হাজার টাকা বেতন থেকে তিনি দুই পরিবারকে মাসে প্রায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দিতেন। বাকি টাকা থেকে ঋণের কিস্তি পরিশোধ করতেন।

সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রী রোকেয়া বেগমের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল আত্মহত্যার কথা বলেছিলেন বলে পুলিশকে জানান তাঁর স্ত্রী। পরে আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে পরিবার ও আর্থিক সংকট থেকে দূরে থাকতে আত্মগোপনের পরিকল্পনা করেন তিনি।

পুলিশের ভাষ্য, পরিকল্পনা বাস্তবায়নে মেসে থাকা চাচাতো ভাইয়ের ছেলে রিপনের সহযোগিতা নেন নজরুল। ঘটনার দিন ভোরে রিপন একটি সাদা বস্তায় নজরুলের কাপড়চোপড়ের ব্যাগ নিয়ে গার্ড রুমে প্রবেশ করেন। পরে নজরুল নিজেই ওই বস্তার মধ্যে ঢোকেন। রিপন তাকে বস্তাসহ মেইন গেটের কাছে নিয়ে যান। সেখান থেকে তারা অটোরিকশায় গাবতলী বাসস্ট্যান্ডে যান।

পরে গাবতলী থেকে শ্যামলী পরিবহনের বাসে চট্টগ্রামের একে খান এলাকায় যান নজরুল। সেখানে ‘রাসেল’ নামের এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে কর্ণফুলীর ইছানগর এলাকায় তাঁর বাসায় অবস্থান করেন। পরে রাসেলের মাধ্যমে ‘সি হার্ট-২’ নামের একটি মাছ ধরার জাহাজে বাবুর্চির কাজ নেন। সেখান থেকেই সোমবার সকালে তাকে উদ্ধার করে পুলিশ।

তদন্তে নজরুলের আর্থিক সংকটের বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণ এবং সুদের টাকা মিলিয়ে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা দেনা রয়েছে। কিছুদিন আগে দ্বিতীয় ঘরের মেয়ের বিয়ের জন্যও ঋণ করেছিলেন তিনি। তার ছেলে রিফাত পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি তার বাবা একটি ব্যাংক থেকে প্রায় ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।

পুলিশ বলছে, দুই পরিবারের ভরণপোষণ, সন্তানের বিয়ে এবং ঋণের কিস্তি পরিশোধের চাপের কারণে দীর্ঘদিন ধরে আর্থিক ও পারিবারিক সংকটে ছিলেন নজরুল।

মিরপুর বিভাগের পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নজরুলের ঘটনাটি প্রকৃত অপহরণ নয়, বরং পূর্বপরিকল্পিত আত্মগোপন এবং কথিত অপহরণ নাটক বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এর সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলছে। এ ধরনের নিখোঁজ বা কথিত অপহরণের ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের
উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের
গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার পোশাক খাতের ৭৮ শতাংশ কারখানায় উৎপাদন আংশিক বন্ধ। নিটিং, ডায়িং ও গার্মেন্টস সেলাইয়ের উৎপাদন কমেছে ...
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ...
ব্রিকস সম্মেলনঃ তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
ব্রিকস সম্মেলনঃ তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা বলল ভারত
ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি ...
ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ...
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস
রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। এর ...
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। দন্ডিত আসামী মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী ...
গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে ...
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর পেশাজীবী দলের ১০৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর এর ১০৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক সিনিয়র ...
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা ...
১০
ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন
ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির সহকারী অধ্যাপক আরিফুলের উদ্ভাবন
প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিপর্যয়, কোনো গণআন্দোলন, জরুরি পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণে প্রচলিত ইন্টারনেট সেবা বন্ধ বা বিচ্ছিন্ন হয়ে গেলেও ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক
পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
১০
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে মহাখালী ও বনানী এলাকা নিয়ে গঠিত ২০নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com