/ অপরাধ / ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২
ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Friday, 4 September, 2026 at 1:00 AM
ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে পাঠানো ফিশিং লিংকে ক্লিক করতেই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারান এক ব্যক্তি। কিছুক্ষণ পর ফোনের নিয়ন্ত্রণ ফিরে পেলেও ততোক্ষণে তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবায় স্থানান্তর করা হয়েছে ৯ লাখ ৮৬ টাকা। এ ঘটনায় জড়িত প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাহীদ আল ইমরান সৌরভ (৩৬) ও মো. সাগর হোসেন (২৮)। 

শাহীদ আল ইমরান নীলফামারীর কিশোরগঞ্জ থানার মাগুরা দোলাপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে রংপুর নগরের জুম্মাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। অপর আসামি সাগর হোসেন রংপুরের ইসলামপুর, হনুমানতলা এলাকার মৃত পারভেজ হাফিজের ছেলে।

মামলার এজাহার ও তদন্তে প্রাপ্ত তথ্যের বরাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, গত ২ জুন ভুক্তভোগীর মোবাইল ফোনে সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি মেসেজ আসে। মেসেজটি দেখার পর তার মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে। একপর্যায়ে ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়।

দীর্ঘ সময় চেষ্টা করেও তিনি মোবাইল ফোনটির নিয়ন্ত্রণ নিতে পারেননি। পরে ফোনের ডিসপ্লে চালু হলে বিভিন্ন মেসেজ দেখে তিনি জানতে পারেন, তার ব্যাংক হিসাব থেকে টাকা বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে স্থানান্তর করা হয়েছে।

পরে ব্যাংক হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করে তিনি দেখতে পান, তার হিসাব থেকে বিভিন্ন হিসাবে সর্বমোট ৯ লাখ ৮৬ টাকা স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় ৪ জুন পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় সাইবার সুরক্ষা আইনের ১৯(১)(খ), ২২, ২৪ ও ২৭ ধারায় অভিযোগ আনা হয়। পরে মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অধিগ্রহণ করে তদন্ত শুরু করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) ছুফি উল্লাহ জানান, মামলার তদন্তে ব্যাংক থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়।

পরে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন টিম বুধবার দিবাগত রাতে রংপুরে অভিযান চালায়। রাত ১টা ১৫ মিনিটে রংপুরের ডিসি বাংলোর মোড়সংলগ্ন গোমস্তাপাড়া এলাকা থেকে শাহীদ আল ইমরান সৌরভকে গ্রেফতার  করা হয়। একই রাতে ২টা ৩৫ মিনিটে হনুমানতলা-চিকলী এলাকা থেকে মো. সাগর হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় শাহীদ আল ইমরানের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের তিনটি চেক বই, একটি ভিসা প্লাটিনাম কার্ড, একটি ভিসা ডেবিট কার্ড, সিম্ফনি ব্র্যান্ডের একটি বাটন ফোন এবং ইনফিনিক্স ব্র্যান্ডের একটি স্মার্টফোন জব্দ করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সাগর হোসেন জানিয়েছেন, তিনি ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। চক্রটি বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব সংগ্রহ ও নিয়ন্ত্রণ করত। পরে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উত্তোলন করে অনলাইনের মাধ্যমে দেশের বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পাঠানো হতো। এর বিনিময়ে তারা কমিশন পেতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সিআইডির প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজনের এ ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, মামলাটির তদন্ত বর্তমানে চলমান। তদন্তের মাধ্যমে প্রতারণার মূল রহস্য উদঘাটন এবং চক্রটির দেশি-বিদেশি অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে ডিজিটাল সেবা ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। সংস্থাটি অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করার পাশাপাশি সফটওয়্যার আপডেট, পুরস্কার, চাকরি, ব্যাংকিং সেবা কিংবা অন্য কোনো প্রলোভন দেখিয়ে পাঠানো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছে।

সন্দেহজনক কোনো লিংক বা মেসেজ পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্যও অনুরোধ করেছে সিআইডি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক
ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা ...
বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার ...
সংসদে বিল উত্থাপনঃ র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি
সংসদে বিল উত্থাপনঃ র‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ...
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে মোঃ আহসান হাবিব (সাজু ফকির) এর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মোঃ মুক্তি ও তার স্ত্রী ...
সাতক্ষীরায় বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ অস্ত্রধারি আটক
সাতক্ষীরায় বিদেশি পিস্তল দুইটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ অস্ত্রধারি আটক
সাতক্ষীরায় ৩টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
সাতক্ষীরায় শিল্প বিকাশে সকল বাধা দূর করার আশ্বাস জেলা প্রশাসকের
সাতক্ষীরায় শিল্প বিকাশে সকল বাধা দূর করার আশ্বাস জেলা প্রশাসকের
সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর সার্বিক কর্মকা- পরিদর্শন, শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় এবং শিল্পনগরী প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার ...
বোদায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বোদায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিকূল ...
বোদায় ট্রাক তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
বোদায় ট্রাক তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তিন জন। ...
১০
এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে অবহেলার মাসুল দিচ্ছে তরুণ সমাজ
এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে অবহেলার মাসুল দিচ্ছে তরুণ সমাজ
টোব্যাকো অ্যাটলাস ২০২৫ অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে বছরে প্রায় ২ লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়। কিন্তু এই বিপুল প্রাণহানির ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
প্যারিস ১৮তম arrondissement-এ ২৩ আগস্ট ১৯৯৬ সালের কাগজপত্রহীন মানুষের ঐতিহাসিক আন্দোলন ও তাদের ওপর সংঘটিত উচ্ছেদের ঘটনা স্মরণে একটি স্মারক ...
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
১০
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
পোষা প্রাণী কি সত্যিই মানসিক চাপ কমায় নাকি বাড়ায়? যা বলছে গবেষণা
কর্মক্ষেত্র কিংবা দৈনন্দিন জীবনের কঠিন এক দিন শেষে ঘরে ফিরে শান্তির খোঁজে মানুষ নানা পথ বেছে নেয়। কেউ বইয়ের পাতায় ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com