|
জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা অবমুক্ত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট মরহুমা বেগুম জিয়াসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মো. আব্দুল বারী। তিনি দলের প্রতিষ্ঠার ইতিহাস, বিএনপির রাজনৈতিক আদর্শ ও দেশ গঠনে দলের ভূমিকা নিয়ে কথা বলেন। পরে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পৌরসভার পাঁচশিরা থেকে মোলামগাড়ী সড়কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সড়কের পাশে কয়েকটি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আব্বায়ক সোহেল তালুকদার ও যুগ্ন আহবায়ক আব্দুল আলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |