/ অর্থনীতি / বাণিজ্য / ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 2 September, 2026 at 1:02 AM
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি সেপ্টেম্বরে বাংলাদেশে উন্মোচন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। স্মার্টফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই সিরিজে থাকছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ তিনটি শক্তিশালী স্মার্টফোন, যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য ও বুদ্ধিদীপ্ত করে তুলতে তৈরি করা হয়েছে।
এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। ডিভাইসটিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপার চার্জ , যা দীর্ঘসময় ধরে ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও তৈরি এবং সারাদিনের বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে সক্ষম হবে। অন্যদিকে, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপার চার্জ , আর রেডমি নোট ১৭-এ রয়েছে শক্তিশালী ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপার চার্জ । বিশাল এই ব্যাটারি সক্ষমতা ব্যবহারকারীদের বারবার চার্জ দেওয়ার চিন্তা কমিয়ে নিজেদের পছন্দের কাজে আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দেবে।
রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি এবং রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে অত্যাধুনিক ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, যা প্রাণবন্ত রঙ, সূক্ষ্ম ডিটেইলস ও চমৎকার স্বচ্ছতার মাধ্যমে দেবে আরও মনোমুগ্ধকর ভিজ্যুয়াল অভিজ্ঞতা। অন্যদিকে, রেডমি নোট ১৭-তে রয়েছে বড় ৬.৯৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি প্রদানের পাশাপাশি দীর্ঘসময় ব্যবহারে আরামদায়ক দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। রেডমি নোট ১৭ সিরিজের তিনটি স্মার্টফোনেই রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নিরাপদ আনলকিং সুবিধা নিশ্চিত করবে।
ব্যাটারির পাশাপাশি কর্মক্ষমতার দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে থাকছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭-এ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহার, একসঙ্গে একাধিক কাজ, বিনোদন ও গেম খেলার অভিজ্ঞতা আরও সাবলীল ও শক্তিশালী হবে।
ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি নির্ভরতা নিশ্চিত করতে স্থায়িত্বের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২, পরীক্ষিত ৩ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধ ক্ষমতা এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে ধুলা ও পানি প্রতিরোধ ব্যবস্থা। অন্যদিকে, রেডমি নোট ১৭-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা, যা প্রতিদিনের ব্যবহারে ব্যবহারকারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
প্রতিদিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও প্রাণবন্তভাবে ধারণ করতে পুরো সিরিজেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি তোলার প্রযুক্তি। ফলে ছবি তোলা থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরি সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন আরও উন্নত ও সৃজনশীল অভিজ্ঞতা।
আরও বেশি শক্তি, আরও শক্তিশালী কর্মক্ষমতা, আরও বেশি স্থায়িত্ব এবং আরও বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, সবকিছুর সমন্বয়ে রেডমি নোট ১৭ সিরিজ নিয়ে আসছে নতুন এক উত্তেজনা। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত এই সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে, স্মার্টফোনপ্রেমীদের আগ্রহ ও প্রত্যাশাও ততই বাড়ছে। রেডমি নোট ১৭ সিরিজের হাত ধরে রেডমি নোটের যাত্রায় শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন, শক্তিশালী ও আকর্ষণীয় অধ্যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প: মেয়াদ শেষের পরও থামেনি নির্মাণকাজ, শেষ নিয়ে অনিশ্চয়তা
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প: মেয়াদ শেষের পরও থামেনি নির্মাণকাজ, শেষ নিয়ে অনিশ্চয়তা
সিরাজগঞ্জের হাটিকুমরুলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিক ইন্টারচেঞ্জ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়েও শেষ হয়নি। ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির ...
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
চলন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থায়নই বড় চ্যালেঞ্জ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থায়নই বড় চ্যালেঞ্জ
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করেছে সরকার। এতে চাকরিজীবীদের স্বস্তি ...
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এর পর হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ...
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
বিশ্বের এই সময়ের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং কোটি ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার ...
বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা
বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা
৪২ বছরের পুরোনো বিধিমালা সংশোধন করে নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা ২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বিধিমালা ব্যবসা ও ...
১০
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে, গণমাধ্যমে প্রায়ই এমন খবর আসছে। কিন্তু এ ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন !
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা আব্দুর রহিম ভূইয়া(৫৫) খুন হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারিস ১৮-তে স্মারক উন্মোচন
প্যারিস ১৮তম arrondissement-এ ২৩ আগস্ট ১৯৯৬ সালের কাগজপত্রহীন মানুষের ঐতিহাসিক আন্দোলন ও তাদের ওপর সংঘটিত উচ্ছেদের ঘটনা স্মরণে একটি স্মারক ...
১০
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com