|
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
বিশেষ প্রতিনিধি:
|
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে মহাখালী ও বনানী এলাকা নিয়ে গঠিত ২০নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ওয়ার্ডের অলিগলি থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই এখন নতুন নেতৃত্বের আলোচনা। বিশেষ করে তরুণ ভোটারদের নজর কেড়েছেন বনানী থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা মইনুল ইসলাম রনি। রাজপথের এই আন্দোলনসংগ্রামী পরীক্ষিত নেতাকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিষ্ঠাবান ও ত্যাগী সৈনিক হিসেবে রনির রয়েছে দীর্ঘ রাজনৈতিক অবদান। বিগত দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নির্যাতন- নিপীড়নের মুখেও রাজনীতি থেকে বিচ্যুত হননি। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা সৎ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই তরুণ নেতাকে আসন্ন নির্বাচনে কাউন্সিলর হিসেবে দেখতে চান ভোটাররা। তিনি নিজেও এই ওয়ার্ড থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। ওয়ার্ডের তরুণ ভোটারদের মতে, ঐতিহ্যবাহী ২০নং ওয়ার্ডকে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একজন সৎ, গতিশীল ও তারুণ্যদীপ্ত নেতার বিকল্প নেই। মহাখালী এলাকার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, "আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি তরুণদের ভাষা বুঝবেন এবং এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সচেষ্ট হবেন। মইনুল ইসলাম রনি ভাই সব সময় তরুণদের পাশে ছিলেন। তাঁর স্বচ্ছ রাজনীতি ও সামাজিক দূরদর্শিতা আমাদের আকৃষ্ট করেছে।" প্রার্থিতা ও নির্বাচনী ভাবনা নিয়ে কথা বললে মইনুল ইসলাম রনি জানান, জনগণের সেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে ওয়ার্ডকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি ৪টি মূল অঙ্গীকার ব্যক্ত করেন: সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও জুয়ামুক্ত ওয়ার্ড: অপরাধমুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তুলে তরুণ সমাজকে সুপথে রাখা। স্বচ্ছতা ও জবাবদিহিতা: নাগরিক সেবায় আমূল পরিবর্তন এনে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ কাউন্সিলর কার্যালয় পরিচালনা করা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব: দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সুবিধা বৃদ্ধি এবং এলাকায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন। কর্মসংস্থান সৃষ্টি: তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তরুণদের এই অভূতপূর্ব সমর্থন নিয়ে বনানী থানা বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা জানান, মইনুল ইসলাম রনি রাজপথের একজন পরীক্ষিত ও সাহসী কর্মী। দুঃসময়ে তিনি দলকে ধরে রেখেছেন এবং সাধারণ মানুষের সেবায় কাজ করেছেন। তরুণ প্রজন্মের মধ্যে তাঁর যে সুসংগঠিত গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা দলকে আগামী নির্বাচনে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের অংশগ্রহণ ও সমর্থন যে প্রার্থীদের পক্ষে থাকে, নির্বাচনে তারাই বাড়তি সুবিধা পান। সে দিক থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে পরিবর্তনের প্রতীক হিসেবে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন মইনুল ইসলাম রনি। এখন দেখার বিষয়, তরুণদের এই জোয়ার আগামী দিনের ব্যালটে কেমন প্রভাব ফেলে। |