/ জাতীয় / জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
Published : Sunday, 30 August, 2026 at 12:47 AM
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপিরজনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে অপপ্রচার ও গুজবের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে আইজিপি এসব নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অতিরিক্ত আইজি, সব মহানগর পুলিশ কমিশনার,রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা সম্মেলনে উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে।’ কোনো ঘটনা ঘটার আগেই সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ দেশের জন্য ও জনগণের কল্যাণে কাজ করছে। তিনি পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মেলনে এপ্রিল থেকে জুন—এই তিন মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

এ সময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পুলিশ আক্রান্তের মামলাগুলোতে তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। মুলতবি মামলা কমানোর পাশাপাশি সাজার হার বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়।

এ ছাড়া নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

ইউনিটগুলোর কার্যক্রম নিয়ে নির্দেশনা

সভায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ এবং বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা তাঁদের নিজ নিজ ইউনিটের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সম্মেলনে পুলিশ সপ্তাহ ২০২৬ পালনের সময় প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। আইজিপি তাঁদের ব্যাজ পরিয়ে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

এই ক্যাটেগরির আরো সংবাদ
 
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন, আটক ৩
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি গাড়ি আটকে আসামিকে ছিনিয়ে নেওয়ার ...
তোমাদের বড় হয়ে ভাল মানুষ হতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে- পানিসম্পদ প্রতিমন্ত্রী
তোমাদের বড় হয়ে ভাল মানুষ হতে হবে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে- পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, দেশে বর্তমানে ভাল মানুষের বড়ই অভাব, তোমরা বড় হয়ে ভাল মানুষ হতে ...
আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত
আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত
লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।শুক্রবার (২৮ আগস্ট) ...
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে অপপ্রচার ...
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ...
লুট ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ টাকা:স্বরাষ্ট্রমন্ত্রী
লুট ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ টাকা:স্বরাষ্ট্রমন্ত্রী
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অস্ত্র উদ্ধারে তথ্য ...
মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার গ্রুপের’ সদস্য ৩ ছিনতাইকারী গ্রেফতার
মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার গ্রুপের’ সদস্য ৩ ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-২। তারা ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট ...
কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩
কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩
রাজধানীর কড়াইল বস্তিতে কবুতরের ব্যবসা ও সমিতি পরিচালনার আড়ালে মাদকের কারবার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ...
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে পাঁচ বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে একসাথে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ...
১০
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল: অধরা সহ-সভাপতি রাব্বি, প্রকাশ্যে মাদকের জাল
বর্তমান সরকারের স্পষ্ট নিষেধাজ্ঞা ও কঠোর নির্দেশনার তোয়াক্কা না করেই রাজধানীর প্রাণকেন্দ্র বনানীতে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ...
 
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণ অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিনের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ...
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
টাঙ্গাইলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ
হযরত মুহাম্মদ (সা.)  একজন মহান পথপ্রদর্শক। তাঁর আগমন শুধু আরবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক ...
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
চলন্ত বাসে জ্বলন্ত সিগারেট: সড়ক নিরাপত্তার এক অলক্ষিত ঘাতক
সড়ক দুর্ঘটনা রোধে আমাদের জাতীয় আলোচনা ঘুরেফিরে কয়েকটি নির্দিষ্ট উপাদানেই সীমাবদ্ধ থাকে- সড়কের নকশাগত ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সহীন চালক কিংবা ...
১০
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের চার দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার(২৩ আগস্ট) বিকেলে উপজেলার শিরিরচালা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com