/ সারাদেশ / অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
Published : Wednesday, 12 August, 2026 at 11:19 PM
অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলনজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এর বিরুদ্ধে সম্প্রতি জেবউন নেহার নামের এক স্থানীয় নারী থানায় জমি দখলের অভিযোগ করেন।
সেই অভিযোগকে পুঁজি করে এবং ব্যক্তিগত ক্ষোভকে কাজে লাগিয়ে একটি ইলেক্ট্রিক  মিডিয়ার অনলাইনে ‘ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ’শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা তাকে এবং তার পরিবারকে জড়িয়ে কল্পিত সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা।
এরই প্রতিবাদে নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও পরিবেশিত সংবাদকে অপপ্রচার ও মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ।
 গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় হোসেন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এনসিপি মনোনীত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আমার রাজনৈতিক উত্থানে কিছু  লোক ঈর্ষান্বিত হয়ে আমাকে এবং আমার প্রাণের সংগঠন এনসিপিকে হেয় করতে মিথ্যা অভিযোগে অপপ্রচার চালানো হয়েছে।
তিনি বলেন, গত ৬ আগস্ট আমার বাবা চাচার বৈধ ও ভোগ দখলকৃত রাঙামাটি  (ছোঁয়ানী) এলাকায় জমিতে দোকান ঘর সংস্কার কাজ করতে গেলে জমি সংক্রান্ত মামলায় পরাজিত জেবাউন  নেহার দলবল নিয়ে বাধা দেয়। তার জমির দাগ নং ১৬৪৫ হলেও তারা আমার বাবা-চাচাদের  ক্রয়কৃত ১১৪৫ দাগের জমিকে নিজেদের বলেই ইচ্ছাকৃতভাবে গন্ডগোল করছে। এ সময় তার লোকজন দোকান ঘরের খুটি উপরে ফেলে বাধা দেয়। স্থানীয়রা এগিয়ে এসে আলোচনায় বসার আহ্বান জানালে আমার বাবা ও চাচা কাজ বন্ধ করেন। কিন্তু আলোচনায় না বসে ওই দিন রাতেই আমার বাবা মোজাহার চৌধুরী, চাচা মোমিনুল চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরী ও আমার নামে থানায় অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার সময় আমি ঢাকায় থাকলেও উদ্দেশ্য  প্রণোদিতভাবে আমাকে ও জড়ানো হয়।
গত ১০ আগস্ট বহুল সম্প্রচারিত দেশ টিভির অনলাইনে ‘এনসিপি নেতার জমি দখলের চেষ্টার অভিযোগ’ শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। সেই নিউজে আমার সাথে ওই মিডিয়ার প্রতিনিধি হারুন উর রশিদ কোন রকম সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন বোধ করেননি। ঘটনার আদ্য প্রান্তনা জেনেই এক তরফাভাবে আমাকে এবং এনসিপিকে জড়িয়ে নিউজ করা হয়েছে।  এটি মূলত আমার রাজনৈতিক উত্থান ও এনসিপির জনপ্রিয়তা ক্ষুন্ন করার অভিপ্রয়াস মাত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ওই সাংবাদিকের শাস্তির দাবি জানিয়েছি।
তিনি বলেন, মূলত কিছুদিন আগে পৌর এলাকার কাঁটাবাড়িতে একটি শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই ধর্ষণ চেষ্টার গ্রাম্য সালিশে মধ্য তার উপস্থিতির থাকেন ওই সাংবাদিক হারুন উর রশিদ, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওর প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালন করে স্থাানীয়রাসহ এনসিপি নেতৃবৃন্দ। ওই ঘটনায় আমার প্রতি ব্যক্তিগত ক্ষোভ তৈরি ওই সাংবাদিকের। সেই আক্রোশের পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপণ্য করতে উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা ঘটনার অভিযোগে সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ওই সাংবাদিক দেশ টিভির লোগো ব্যবহার করে নিজের তৈরি একটি ফেইসবুক পেজে বিভিন্ন ব্যক্তির সম্মান হানিকর ভিডিও আপলোড করেন। আমার ক্ষেত্রে ও তাই করেছেন। এটি একটি প্রথম সারির ইলেক্ট্রিক মিডিয়ার লোগোর ও বুমের চরম অপব্যবহার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে আইনগত দিক বিবেচনাধীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন, সিনিয়র সদস্য আহসান হাবিব, পরিবারের পক্ষে মোজাহার চৌধুরী, মোমিনুল চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরীসহ অনেকে।
বিষয়টি নিয়ে কথা বললে সাংবাদিক হারুন উর রশিদ বলেন, আমি থানায় করা অভিযোগের ভিত্তিতে নিউজ করেছি । এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ যেহেতু অভিযুক্ত তাই তার বক্তব্য নেওয়া হয়নি। তবে সংবাদে অভিযুক্ত মোমিনুল চৌধুরীর বক্তব্য দেওয়া রয়েছে। যেহেতু তিনি রাজনৈতিক নেতা নিউজে তার রাজনৈতিক পরিচয় থাকবে এটিই স্বাভাবিক।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জে শতভাগ ফেল করা চার মাদ্রাসার দুই সুপারকে শোকজ
চলতি বছরের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২৬জন শিক্ষার্থীর মধ্যে কোন ...
চাঁদাবাজি মামলায় কারাগারে থাকা হাজী নজরুলকে নিয়ে ফেসবুকে সরব এমপি গাজী নজরুল
চাঁদাবাজি মামলায় কারাগারে থাকা হাজী নজরুলকে নিয়ে ফেসবুকে সরব এমপি গাজী নজরুল
চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলামের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব ...
ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। ‘মুক্ত ...
অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন
অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এর বিরুদ্ধে সম্প্রতি জেবউন নেহার নামের এক ...
বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত
দিনাজপুরের বিরামপুরে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ...
প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক ও পামপে'র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বৈশ্বিক ফিনটেক প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পামপে (PalmPay). সম্প্রতি ব্যাংকের ...
আত্রাইয়ে বিধবাকে উচ্ছেদে মারধর ও বসতবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ
আত্রাইয়ে বিধবাকে উচ্ছেদে মারধর ও বসতবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে বসতভিটা থেকে এক বিধবাকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের জের ধরে আবারো মারধর, ঘরবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ ...
৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানোর দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ...
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ
নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে তিন শহরে বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ...
১০
চাঁপাইনবাবগঞ্জে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
চলতি আমন মৌসুমে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও দেখা দিয়েছে তীব্র সার সংকট। এরই প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল গোমস্তাপুর উপজেলায় সার ...
 
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাউভিং স্কুলে মাসব্যাপী সেমিনারের শেষ প্রোগ্রাম হিসাবে “একাত্তর থেকে চব্বিশঃ সমরে-সগর্বে শহীদ জিয়া” শীর্ষক ...
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতারণার নতুন কৌশল হিসেবে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। বাংলাদেশ পুলিশ, ডিবি, সিআইডি, র‍্যাব কিংবা অন্য কোনো সরকারি ...
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
নামাজ শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের সমষ্টি নয়; এটি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীরতম আত্মিক সংযোগের এক অনন্য ইবাদত। এই ইবাদতের ...
৫ আগস্ট মুক্তির দিনে স্মরণীয় করে রাখতে বোদায় হিমালিকা শিশু পার্ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
৫ আগস্ট মুক্তির দিনে স্মরণীয় করে রাখতে বোদায় হিমালিকা শিশু পার্ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুক্তির দিনকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড়ের বোদায় শিশু-কিশোরের সুস্থ বিনোদনের জন্য নতুন রূপে হিমালিকা শিশু ...
১০
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা
মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই অভ্যুত্থানের প্রেরণা নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে একটি রাজনৈতিক আন্দোলন প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com