/ সারাদেশ / চাঁপাইনবাবগঞ্জে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
Published : Wednesday, 12 August, 2026 at 12:02 AM
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুলসংসারের খরচ মেটাতে দিন-রাত কঠোর পরিশ্রম করে নানা প্রতিকুলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঠমিস্ত্রীর কাজ করে অবশেষে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মো. নাসিমুল হক। তিনি ওই উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা      ছেলে। সোমবার (১০ আগস্ট) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই নাসিমুলের এই ব্যতিক্রমী সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়।

জানা যায়, চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে অংশ নেন নাসিমুল। পরীক্ষায় তিনি জিপিএ-৪.৬২ পেয়ে উত্তীর্ণ হন। এই আনন্দ ভাগাভাগি করে নিতে তার সহকর্মী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসিমুল হক বলেন, ২০০২ সালে আর্টস বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু ইংরেজি ও গণিতে অকৃতকার্য হই। তারপর পরিবারের অভাব অনটনের কারণে আর পড়ালেখা করা হয়নি। পরে সংসারের হাল ধরতে তখন কোন উপায় না পেয়ে কাঠমিস্ত্রী হিসেবে একটি মিলে কাজ শুরু করি। কিন্তু পড়ালেখা থমকে গেলেও বই-খাতার প্রতি টান কমেনি কখনোই। আর তাই লেখাপড়া চালিয়ে যাবার তীব্র আকাংক্ষা মনের ভেতর জমা ছিল বিধায় সারাদিন কাঠে নকশা তৈরি ও আসবাবপত্র বানানোর হাড়ভাঙা খাটুনির পরও যখনই সুযোগ পেয়েছি তখনই লেখাপড়া করেছি।

তিনি আরো বলেন, এলাকাবাসীর চাওয়াতে কয়েক বছর আগে আমি প্রাইমারি স্কুলের পরিচালানা কমিটির সভাপতির পদে নির্বাচনের জন্য মনস্থির করি। কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তখন থেকেই আবার পড়ালেখা শুরু করার পরিকল্পনা নিই। আর আমার এই অদম্য ইচ্ছাতে সাহস যুগিয়েছে পরিবারের সদস্যরা। তারপর ২০২৪ সালে রাজশাহী কর্মাস কলেজের ভোকেশনাল শাখায় ভর্তি হই এবং সেই প্রতিষ্ঠান থেকে আজ আমি এসএসসি পাশ করেছি। সামনে কলেজে ভর্তি হবার ইচ্ছা আছে এবং যতদূর পারবো লেখাপড়া চালিয়ে যাব।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নাসিমুল আরও বলেন, ইচ্ছা থাকলে যে কোনো বয়সেই সফল হওয়া সম্ভব। আর তাই সামনেও এই পড়াশোনা চালিয়ে যাবার ইচ্ছা আমার।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসার ও পেশাগত দায়িত্ব পালন করেও ৪৫ বছর বয়সে এমন চমৎকার ফলাফল করা এক অনন্য দৃষ্টান্ত। সে আমাদের ভোলাহাট উপজেলার গর্ব। তার এই সাফল্য সমাজের পিছিয়ে পড়া ও বয়স্ক মানুষকে শিক্ষার প্রতি নতুন করে উৎসাহ যোগাবে। আগামীতে যদি সে লেখাপড়া চালিয়ে যেতে চায় তবে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহোযোগিতা করা হবে।

রাজশাহী কর্মাস কলেজের শিক্ষক মাসুদ রানা বলেন, নাসিমুল হক আমাদের প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র ছিলেন। সে এই বয়সেও ব্যাপক উদ্দীপনা নিয়ে পড়াশোনা করতেন। কোনো ক্লাস মিস গেলে আমাদেরকে ফোন দিয়ে বারবার নোট নিতেন। সহপাঠীদের কাছেও সহোযোগিতা নিতেন। তার আগ্রহ ও উদ্দীপনা ব্যাপক ছিল। তাই আজ সে এই বয়সে এসএসসি পাশ করতে পেরেছে। আমি তার আগামীর জীবনের সফলতা কামনা করছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইলে ওজনে কম দেয়া, হোটেলে বাসি খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ...
লালমনিরহাটের এক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
লালমনিরহাটের এক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটে পাসের হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট ১৮ হাজার ৪২৮ জন শিক্ষার্থী ...
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ করলেন কাঠমিস্ত্রি নাসিমুল
সংসারের খরচ মেটাতে দিন-রাত কঠোর পরিশ্রম করে নানা প্রতিকুলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঠমিস্ত্রীর কাজ করে অবশেষে ৪৫ বছর বয়সে এসএসসি পাশ ...
লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা
লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তৈয়ার বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।সম্প্রতি ওই এলাকার ...
অবৈধ কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ: জরিমানা আদায় ও জনসম্মুখে অগ্নিসংযোগ
অবৈধ কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ: জরিমানা আদায় ও জনসম্মুখে অগ্নিসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সোমবার (১০ আগস্ট, ...
মহাখালীতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
মহাখালীতে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে ...
জুলাইয়ে বিজিবির অভিযানে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
জুলাইয়ে বিজিবির অভিযানে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ...
'রেকি করে বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪'
'রেকি করে বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেফতার ৪'
রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ।ডিবি বলছে, সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি ...
কখনও মেজর, কখনও পুলিশ সুপার! চাকরিপ্রত্যাশীদের যেভাবে ফাঁদে ফেলতেন নুরুল
কখনও মেজর, কখনও পুলিশ সুপার! চাকরিপ্রত্যাশীদের যেভাবে ফাঁদে ফেলতেন নুরুল
সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ...
১০
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ওপর ইংরেজি ও গণিতের ধাক্কা লেগেছে। যে কারণে পাশের হার গত বছরের তুলনায় কমেছে ...
 
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী ইউনিয়নের কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।রবিবার ...
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাউভিং স্কুলে মাসব্যাপী সেমিনারের শেষ প্রোগ্রাম হিসাবে “একাত্তর থেকে চব্বিশঃ সমরে-সগর্বে শহীদ জিয়া” শীর্ষক ...
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
হোয়াটসঅ্যাপে ভুয়া কলের শিকার? যা করবেন
স্মার্টফোন ব্যবহারকারীদের প্রতারণার নতুন কৌশল হিসেবে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। বাংলাদেশ পুলিশ, ডিবি, সিআইডি, র‍্যাব কিংবা অন্য কোনো সরকারি ...
১০
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
রুকুর সময় দৃষ্টি কোথায় থাকবে?
নামাজ শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের সমষ্টি নয়; এটি আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীরতম আত্মিক সংযোগের এক অনন্য ইবাদত। এই ইবাদতের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com