/ জাতীয় / পেশাদারত্ব নাকি রাজনৈতিক তকমাঃ পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন
পেশাদারত্ব নাকি রাজনৈতিক তকমাঃ পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 11 August, 2026 at 3:25 AM
পেশাদারত্ব নাকি রাজনৈতিক তকমাঃ পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্নছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে উদ্যোগ নেওয়া হলেও বাধাগ্রস্ত হয় পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া। বর্তমান নির্বাচিত সরকারের প্রথম ছয় মাসেও পুলিশ সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। কাজের মূল্যায়নের মানদণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে ভেতরে-বাইরে। ফলে পুলিশের কাজের প্রকৃত মূল্যায়ন ও স্বচ্ছতার অভাব নিয়ে নতুন করে বিতর্ক চলছে। তৈরি হয়েছে গভীর সংকটও। শুধু তাই নয়, নিজেদের ওপর অর্পিত ক্ষমতার প্রয়োগ করতে পারছেন না পুলিশ কর্মকর্তরা। নানা বিতর্কের পরও ঘুরে দাঁড়াতে পারছে না এই বাহিনী। এমন প্রেক্ষাপটে মাঠ পুলিশকে নিয়ে নতুন চিন্তা করছেন নীতিনির্ধারকরা। তারা জানিয়েছেন, পুলিশ বাহিনীকে পেশাদার, গতিশীল ও জনমুখী হিসাবে গড়ে তুলতে হলে শুধু রাজনৈতিক পরিচয় বা বঞ্চিত হওয়ার কার্ড খেলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কর্মকর্তাদের কাজের সঠিক পারফরম্যান্স, সততা ও মাঠপর্যায়ের যোগ্যতাই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত বলে মনে করেন তারা।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাৎ হোসাইন বলেন, পুলিশ সদস্যদের মূল্যায়ন ও পদায়নে যোগ্যতা, দক্ষতা, কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সততাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তদবির বা কোনো ধরনের অযাচিত প্রভাব যাতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ক্ষমতা পরিবর্তনের পর পুলিশ বিভাগে এক শ্রেণির সুবিধাবাদী গোষ্ঠী ফের সক্রিয় হয়ে উঠেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ও সাবেক আইজিপি খোদা বকস চৌধুরী বলেন, যাকে খুশি তাকে ওসি-এসপি পদে পদায়ন করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই যোগ্যরা বাদ পড়ছেন। তিনি বলেন, পুলিশ তার নিজের ওপর অর্পিত ক্ষমতাও প্রয়োগ করতে পারে না। তিনি বলেন, বিচারক যেভাবে একজন আসামিকে জামিন দিতে পারেন, একজন ওসিও সেভাবে থানা থেকে আসামি জামিন দিতে পারেন। তদন্ত নিষ্পত্তির যথেষ্ট আইনি ক্ষমতা (সিআরপিসি অনুযায়ী) থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তারা তা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি ডিআইজি এবং আইজিপি থাকা অবস্থায় অনেক ওসিকে সিআরপিসি অনুযায়ী বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে বলেছিলাম। কিন্তু কাউকে দিয়ে সেটি করাতে পারিনি।’

৫ আগস্টের আগে যারা নানা কারণে কোণঠাসা ছিলেন, তারা নিজেদের ‘বঞ্চিত’ দাবি করে ইতোমধ্যে কয়েক ধাপে পদোন্নতি ও সুবিধাজনক পদায়ন বাগিয়ে নিয়েছেন। বাস্তবে তারা কোন প্রেক্ষাপটে বঞ্চিত ছিলেন এবং বর্তমানে তাদের পারফরম্যান্স কেমন-তার কোনো সঠিক বিচার-বিশ্লেষণ হচ্ছে না। বঞ্চিত হওয়ার অজুহাতে পদোন্নতি পাওয়ার পর পরবর্তী প্রমোশনের ক্ষেত্রেও একই অজুহাত দেওয়া হচ্ছে। অথচ কাজে তাদের দৃশ্যমান কোনো পারফরম্যান্স নেই। তাদের লবিং ও সুবিধাবাদী অবস্থান নেওয়ার কারণে যোগ্য কর্মকর্তারা পদোন্নতি ও ভালো পদায়ন থেকে পিছিয়ে যাচ্ছেন।

পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভেঙে পড়া কাঠামো পুনর্গঠনে ১৩ অক্টোবর উচ্চপর্যায়ের বৈঠক হবে। যেখান থেকে বাহিনীতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের নির্দেশনা আসতে পারে। নিয়োগ, বদলি এবং পদায়নেও আসতে পারে নতুন নির্দেশনা। শুধু কনস্টেবল এবং এএসপি ছাড়া অন্যান্য পদে সরাসরি নিয়োগ না দেওয়ার প্রস্তাব আসতে পারে। এএসপি পদে যাদের নিয়োগ দেওয়া হবে, তারা সবাই যাতে পদোন্নতি পেয়ে অন্তত ডিআইজি হতে পারেন সেই ব্যবস্থা রাখার চিন্তা-ভাবনা করছেন দায়িত্বশীলরা। তারা জানিয়েছেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে বতর্মানে পুলিশ পরিদর্শকরা দায়িত্ব পালন করলেও এএসপিদের সেখানে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার প্রস্তাব থাকতে পরে।
সূত্র জানায়, পুনর্গঠন প্রক্রিয়ায় চাকরিরত কনস্টেবলদেরও গ্র্যাজুয়েশনের আওতায় আনার পরিকল্পনা আছে। এ ক্ষেত্রে এসআই হিসাবে পদোন্নতি পাওয়ার পরই তাদের পাঠানো হবে একাডেমিতে। সেখানে ৩ বছর মেয়াদি গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করার পর এক বছরব্যাপী প্রশিক্ষণ হবে। এরপর এসআই হিসাবে কর্মজীবন শুরু করবেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ওসি হিসাবে এএসপিদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ফের একই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ জানাতে চাইলে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, থানার ওসির ক্ষমতা অনেক। কিন্তু সে অনুযায়ী যোগ্য লোক পাওয়া যায় না। অযোগ্যরা ওসি হিসাবে দায়িত্ব পালন করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একজন বিসিএস কর্মকর্তাকে ওসির দায়িত্ব দেওয়া হলে তিনি শুরুতেই ঘুস খাবেন বলে মনে হয় না। কারণ, তার টার্গেট থাকবে অনেক উপরে। তিনি ডিআইজি, অতিরিক্ত আইজিপি-এমনকি আইজিও হতে চাইবেন। তাই তারা কাজের ক্ষেত্রে তুলনামূলক সতর্ক থাকবেন। বর্তমান ব্যবস্থাপনায় যারা ওসি (পরিদর্শক পদমর্যদা) হিসাবে দায়িত্ব পালন করেন, তারা কনস্টেবল বা এসএআই হিসাবে চাকরি জীবন শুরু করেছেন। বেশির ভাগ ক্ষেত্রে এই পদই তাদের সর্বোচ্চ পদ। তাই পদের প্রভাব খাটিয়ে তাদের অনেকেই আখের গোছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালান।

জানতে চাইলে পুলিশের একজন অতিরিক্ত আইজিপি বলেন, ৫ আগস্টের সংকটময় পরিস্থিতিতে পুলিশ পুনর্গঠনে কার কী অবদান ছিল তার নিরপেক্ষ পর্যালোচনা জরুরি। নতুন পরিস্থিতিতে পুলিশ যখন মনোবল হারিয়ে ভেঙে পড়েছিল, তখন এক শ্রেণির কর্মকর্তা বাহিনী পুনর্গঠনে কাজ না করে বিভিন্ন দপ্তর ও দরবারে তদবিরে ব্যস্ত ছিলেন। অভ্যুত্থান পরবর্তী আইজিপি ও ডিএমপি কমিশনার (ময়নুল ইসলাম ও মাইনুল হাসান) পরিবর্তনের পর যে নতুন সেটআপ তৈরি করা হয়েছিল, সেখানে বিতর্কিত ভূমিকা ও স্বৈরাচারী ব্যবস্থার সহযোগী কর্মকর্তাদের পুনর্বাসন করা হয়েছে। ওই সেটআপের মধ্যে যারা নির্বাচন প্রলম্বিত করতে চেয়েছিল তারাও এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। পুলিশ সদর দপ্তর এবং ডিএমপিতে যারা প্রকারান্তরে জামায়াতে ইসলামীর পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের কেউ কেউ এখনো বহাল রয়েছেন।

একজন ডিআইজি যুগান্তরকে বলেন-ডিবি, এসবি ও পুলিশ হেডকোয়ার্টার্সের মতো সংবেদনশীল জায়গায় এখনো সাবেক বিতর্কিত শীর্ষ কর্মকর্তাদের বিশ্বস্ত অনুসারীরা অবস্থান করছেন। তারা পুরো বাহিনীর চেইন অব কমান্ড বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি অভ্যন্তরীণ উসকানি দিচ্ছেন। এছাড়া কোনো সুনির্দিষ্ট ফিটলিস্ট তালিকা বা নীতিমালা ছাড়াই ওসি ও এসপি পদে পদায়ন করায় পুলিশ প্রশাসনে নিচের লেভেলে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ হচ্ছে না। পুলিশের অভ্যন্তরীণ অসন্তোষ দূর করতে এবং নিরপেক্ষতা ফিরিয়ে আনতে পেশাদার মূল্যায়ন ব্যবস্থা চালু করা অপরিহার্য। তার আশঙ্কা, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পেশাদারত্বের ভিত্তিতে পদায়ন করা না হলে অস্থিতিশীলতা আরও বাড়বে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারঃ ইংরেজি-গণিতে বিপর্যয়
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ওপর ইংরেজি ও গণিতের ধাক্কা লেগেছে। যে কারণে পাশের হার গত বছরের তুলনায় কমেছে ...
মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন
মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন
ঋতুস্রাবের সময়ে তলপেটে প্রচণ্ড যন্ত্রণায় ভোগেন অনেক নারী। ঋতুস্রাব অনিয়মিত হয় অনেকের। এই সমস্যার সমাধানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু ...
গলায় রামদা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা
গলায় রামদা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার ...
‎দেশের রিজার্ভ আরও বেড়েছে
‎দেশের রিজার্ভ আরও বেড়েছে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ...
পেশাদারত্ব নাকি রাজনৈতিক তকমাঃ পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন
পেশাদারত্ব নাকি রাজনৈতিক তকমাঃ পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে উদ্যোগ নেওয়া হলেও বাধাগ্রস্ত হয় পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া। বর্তমান ...
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
সিদ্ধান্ত থেকে সরল এলপিপি, কাটল ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি শঙ্কা
বাংলাদেশ থেকে পোশাক সংগ্রহ স্থগিতের ঘোষণা দিয়ে দেশের তৈরি পোশাক খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। ইউরোপের ...
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ...
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের
টাঙ্গাইলের সখীপুরে জমিতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) ...
বোদায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিক নিহত
বোদায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিক নিহত
পঞ্চগড়ের বোদায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২২) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। এ ...
১০
এসএসসিতে জিপিএ-৫ অর্জনসহ পাসের হার ৭৪.৫১ শতাংশ
এসএসসিতে জিপিএ-৫ অর্জনসহ পাসের হার ৭৪.৫১ শতাংশ
মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির ...
 
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ...
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এক নারীর শারীরিক ও মানসিক নির্যাতন, প্রতারণা, মালামাল আটকে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে তার স্বামী ও ...
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দক্ষ জনশক্তিতে পরিণত করে রেস্টুরেন্ট খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)-এর উদ্যোগে আয়োজিত ...
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
রেইনবো বাংলাদেশের পথে আদিবাসী জনগোষ্ঠীর মর্যাদা, জ্ঞান ও ন্যায্য অংশীদারিত্ব
প্রতি বছরের ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ আমাদের একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। আর সেটি হলো-একটি রাষ্ট্রের শক্তি তার ...
মেসেজে বা ভয়েস নোটে পাঠানো সালামের জবাব দেওয়াও কি ওয়াজিব?
মেসেজে বা ভয়েস নোটে পাঠানো সালামের জবাব দেওয়াও কি ওয়াজিব?
সালাম শুধু একটি সম্ভাষণ নয়; এটি একজন মুসলিমের পরিচয়, ভালোবাসা, দোয়া এবং ভ্রাতৃত্বের প্রতীক। একজন মুসলমান যখন অন্য মুসলমানকে বলেন, ...
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় মোবাইল কোর্ট, একজনের ২ দিনের কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নোয়াবাড়ী ইউনিয়নের কস্তুরীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।রবিবার ...
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়পুরহাটের কালাইয়ে " জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।  বুধবার সকালে ...
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি ...
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
কালিহাতীতে সড়ক দু'র্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়  তিনজন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (৮ আগস্ট)  বিকালে উপজেলার কস্তুরিপাড়া ...
১০
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাইযোদ্ধাদের শ্রদ্ধায় ‘একাত্তর থেকে চব্বিশ: সমরে-সগর্বে শহীদ জিয়া’ শীর্ষক সেমিনার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাউভিং স্কুলে মাসব্যাপী সেমিনারের শেষ প্রোগ্রাম হিসাবে “একাত্তর থেকে চব্বিশঃ সমরে-সগর্বে শহীদ জিয়া” শীর্ষক ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com