|
উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রকাশ্যে আসলেন বদরুচ মেহের
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) :
|
চট্টগ্রামের বোয়ালখালীেত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করে প্রকাশ্যে আসলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ উপলক্ষে উপজেলার একটি রেস্টুরেন্টে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় তিনি জীবনের শেষ সময়টুকু দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এলাকার উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। আসন্ন নির্বাচনে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করে নিরপেক্ষ ভূমিকা পালন সহ সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান। উল্লেখ্য, তিনি লাগাতার তিন বার পূর্ব গোমদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ঠ চেয়ারম্যানের গৌরব অর্জন করেন। এসময় উপস্থিত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারসাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান প্রার্থী বদরুচ মেহের। মতবিনিময় সভায় বক্তব্যরাখেন ,মাহমুদুল হক মেম্বার, মো. ইকবাল হোসাইন, মো: ইউছুপ, মো. ফায়াজ মেহের, মো. গিয়াস উদ্দিন, মোহা. জানে আলম। |