/ সারাদেশ / আর্জেন্টিনার পতাকার রঙে পুরো ব্রিজে রং করলেন মেসি ভক্তরা
আর্জেন্টিনার পতাকার রঙে পুরো ব্রিজে রং করলেন মেসি ভক্তরা
সাতক্ষীরা প্রতিনিধি:
Published : Tuesday, 23 June, 2026 at 1:43 AM
আর্জেন্টিনার পতাকার রঙে পুরো ব্রিজে রং করলেন মেসি ভক্তরারাস্তা দিয়ে চলতে চলতে চোখ যায় পাশে থাকা ব্রিজ এবং বাজারের পাশে স্কুলের পাঁচিলের দিকে। পুরো ব্রিজ নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে আর্জেন্টিনার পতাকার মতো। পাঁচিলের এক পাশে ও আর্জেন্টিনার পতালার রং দেওয়া হয়েছে এবং বিভিন্ন  জায়গায় টানানো হয়েছে আর্জেন্টিনার পতাকা। তবে এটি মেসির দেশ নয়, মেসির ভক্তদের একটা গ্রাম। এই গ্রামের নাম হরিণখোলা। এটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নে অবস্থিত।

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের সাথে বাংলাদেশের ভক্তদেরও এমন কিছু উন্মাদনা চোখে পড়ে। যেগুলোর দৃশ্য ফেসবুক পেজে দ্রুতগতিতে ঝড় তোলে।

তারই এক উদাহরণ সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নে হরিণখোলা গ্রামে। এই গ্রামের বেশির ভাগ মানুষ আর্জেন্টিনা দল ও মেসিকে ভালোবাসেন। তবে শুধু মেসিকে নয় এই এলাকার মানুষ ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির দলকে ও ভালোবাসেন। দলের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে  এই গ্রামের মানুষজন আর্জেন্টিনা দলটির পতাকার রঙের সাথে রঙ মিলিয়ে রং করেছেন পুরো ব্রিজ ও দেয়াল।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, হরিণখোলা গ্রামের কিশোর-যুবক থেকে শুরু করে বয়স্করা পযন্ত ফুটবল খেলা প্রেমী। এই গ্রামের ৯০% মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসেন এবং বাকি ১০% মানুষ অন্যান্য দলকে ভালোবাসেন। এর মধ্যে ২% জার্মানিকে ভালোবাসে এবং ৫% ব্রাজিল, ফ্রান্সকে ৩% তবে এই গ্রামের বেশির ভাগ যুবক-যুবতিরা মেসিকে বেশি ভালোবাসেন। তাদের দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে গ্রামের মোড়ে মোড়ে টানানো হয়েছে আর্জেন্টিনা দলের পতাকা। তাদের মধ্যে আর্জেন্টিনা দলকে যারা বেশি ভালোবাসেন হিরা তরফদার, দেবেন সরকার, চয়ন সরকার, হরিস মন্ডল, হৃদয় সরকার, নবদ্বীপ সরকার, হিরন্ময় মন্ডল, ধৃতি মন্ডল। তাদের হাত খরচের টাকা দিয়ে নেওয়া হয় এই উদ্যেগ।

আর্জেন্টিনা সমার্থক ধৃতি মন্ডল বলেন, আমরা আর্জেন্টিনার মেসিকে ভালোবাসি। যখন অনেক ছোট তখন তার খেলা দেখছি। তখন থেকে তার দলকে আমরা সাপোর্ট করি। গত বিশ্বকাপে মেসি কাপ নিয়েছে। সেই জায়গা থেকে এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য।  আমরা কয়েকজন বন্ধুরা মিলে এই আয়োজন করেছি। আমরা গ্রামবাসীর সহযোগীতা নিয়ে ব্রিজ এবং স্কুলের দেয়ালের পাঁচিলে আর্জেন্টিনার পতাকার রং করেছি পুরো জায়গা জুড়ে। আমাদের গ্রামে সবাই আর্জেন্টিনার মেসির ভক্ত।  সেই জায়গা থেকে গ্রামের সবাই আমাদেরকে এই আয়োজনকরাতে সহযোগীতা করেছে।

আরেক ব্রাজিলের সাপোর্টার মিঠুন বলেন, আমরা গুটি কয়েক জন ব্রাজিলের সাপোর্ট করি সেই প্রথম থেকে। যদি ও মেসির এটা শেষ বিশ্বকাপ। তবে আমাদের গ্রামের মেসির ভক্ত বেশি। তাই তারা সবাই মিলে এই আয়োজন করেছে। আমরা ব্রাজিল সাপোর্টাররা এই আয়োজনের সাধুবাদ জানায়।

জার্মানির সাপোর্টার মিহির সরকারও একই কথা বলেন, আমি জার্মানি সাপোর্ট করলে ও মনে প্রাণে মেসিকে ভালোবাসি। তাদের আয়োজনে আমি ও সাথে ছিলাম। জার্মানির দল করে আর্জেন্টিনার সমার্থকদের সাথে থেকে এই আয়োজন সফল করতে পারায় তাদেরকে সাধুবাদ।

গ্রামের বাসিন্দা অরবিন্দু সরকার, বিধান সরকার, রঞ্জন মন্ডল বলেন, এই সময়টা এলে আমরা সবাই উচ্ছ্বাসের সাথে এক জাযগায় বসে খেলা দেখি। তারা যখন এই উদ্যোগটা নিয়েছিলো তখন আমরা তাতে সম্মতি দিয়েছিলাম। ফলে তারা আমাদের অনুপ্রেরণা পেয়ে সামনের দিকে এগিয়েছে। আমরা তাদের কাজকে সাধুবাদ জানিয়েছি।

হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না রানী পাল বলেন, আমরা প্রথমে তাদের এই আয়োজন করতে বাধা দিয়েছিলাম। যেহেতু আমাদের প্রতিষ্ঠান সামাজিক। তারপরে গ্রামের কিছু অভিভাবক আমাদের সাথে এসে কথা বললে আমরা পরে রাজি হও। তারা আমাদেরকে বলেছিলেন যদি সমস্যা হয় তাহলে তারা সেটা মুছে দিবেন। সেই জায়গা থেকে আমরা রাজি হয়েছিলাম। যদি ও আমি আর্জেন্টিনার সাপোর্ট করি মেসিকে ভালোবাসি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মনিপুর স্কুলে ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ
মনিপুর স্কুলে ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ
বর্তমানে মনিপুর স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্যে ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ।সম্প্রতি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ভয়াবহ অনিয়ম ও ...
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: লক্ষ্যমাত্রা আড়াই লক্ষাধিক শিশু
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: লক্ষ্যমাত্রা আড়াই লক্ষাধিক শিশু
আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ...
বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
মৃৎশিল্প একটি অতি প্রাচীন শিল্প। আবহমান বাংলার ঐতিহ্যের বড় একটি অংশজুড়ে রয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত কুমার বা কুম্ভকার সম্প্রদায়। ...
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়েছে, যা জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।বাংলাদেশে স্বাস্থ্য খাতের ...
বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে
বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়া নিয়ে চিন্তায় থাকেন ব্যবহারকারীরা। বিশেষ করে গেমিং, লাইভ ভিডিও দেখা ...
ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬
ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬
বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ সিরিজের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ‘ফিনিক্স ...
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
মহররম হিজরি বছরের প্রথম মাস। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। সুরা তওবার ৩৬নং আয়াতে বর্ণিত যে মাসগুলোয় ...
বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ
বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ
বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন এর দায়িত্ব পেয়েছেন  রাইয়ান আহমেদ। গত ১ জুন নতুন এ পদে নিযুক্ত ...
১০
নারী চালক তৈরিতে প্রয়োজন প্রশিক্ষণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন
নারী চালক তৈরিতে প্রয়োজন প্রশিক্ষণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন
চাহিদা সত্ত্বেও দেশে প্রশিক্ষিত নারী চালকের অভাব রয়েছে। যানবাহন চালনায় আগ্রহ থাকলেও লাইসেন্সধারী নারী চালকের সংখ্যা এখনো বেশ কম, পেশাদার ...
 
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ...
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চৌকা সীমান্তে পৃথক দুই অভিযানে দুই জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এ সময় ...
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
সীমান্ত হত্যা ও পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ...
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
তদন্তে দুর্বলতা ও যথাযথ সাক্ষ্য না থাকায় যশোরের অভয়নগরে ২০০৮ সালের জানুয়ারিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল্লাহকে খালাস দিয়েছেন ...
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
গত এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত এবং ...
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  ৫ আগস্টের পর থেকে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ। তিনি মোহাম্মদপুরে ওসি ও ...
১০
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানকে ঘিরে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com