/ আন্তর্জাতিক / আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 23 June, 2026 at 2:24 AM
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনায় আওয়ামী লীগ। দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও সামনে আসছে। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কী ভাবছে, সেটি নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা এড়াতে রাজধানী ঢাকা ও দেশের একাধিক জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনা মোতায়েন করা হয়েছে মূলত ঢাকা মহানগর ও আশপাশের এলাকা, চট্টগ্রাম বিভাগীয় শহর, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জের শিল্প ও বাণিজ্য এলাকা এবং ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায়। এ ছাড়া পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বিভিন্ন সংবেদনশীল এলাকা ও সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

বিএনপির প্রতিক্রিয়া
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বিষয়টিকে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, আবার কেউ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করছেন।
বিষয়টি নিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখতে জনপ্রতিনিধিরা সতর্ক ও সচেষ্ট রয়েছেন। তার মতে, রাজনৈতিক কর্মসূচির আড়ালে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বিষয়টি আইনি প্রক্রিয়ায় না নিয়ে বরং হুমকি-ধমকির পথ বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। রাজনীতিতে ভুল-ভ্রান্তি হতে পারে। ভুল হলে আমরা মানুষের কাছে দায়বদ্ধ থাকি এবং তা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে, সেগুলো তারা স্বীকার করেনি। বরং তারা যে কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে, তাতে আমার মনে হয় তারা ভুল পথে যাচ্ছে।
দুদু আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রধানের একরোখা মানসিকতার কারণে তাদের কর্মীরা আরও বিপদে পড়ছে। আমার মনে হয়, তাদের এ কর্মসূচি ঠিক হবে না।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিএনপির আলাদা কোনো রাজনৈতিক অবস্থান নেই। তার মতে, এটি সম্পূর্ণভাবে সরকারের প্রশাসনিক ও আইনগত বিষয়।

দলীয় কর্মসূচি বা নির্দেশনা কী?
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনটির নেতারা দাবি করেন, রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো দলীয় কর্মসূচি বা বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহা. আবু আতিক আল হাসান মিন্টু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দলীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি যুবদলের সাংগঠনিক বিষয় নয়। বর্তমানে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘আমার কাছে এখনো পর্যন্ত দলীয় কোনো নির্দেশনা আসেনি। তবে যতদূর জানি, নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন।’
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য তৎপরতার প্রেক্ষাপটে আগামীকাল থেকে ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয়, জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, অধীনস্থ উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটগুলোকে দ্রুত এ নির্দেশনা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠন যেন জনশৃঙ্খলা বিনষ্ট, নৈরাজ্য সৃষ্টি বা অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া দেশের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং আইনের শাসন বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের সহ-সভাপতি সাফি ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখুক এবং কোনোভাবেই জনশৃঙ্খলা বিঘ্নিত না হয়।’

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি
সূত্র মতে, আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও প্রার্থনা, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, গণসংযোগ, শোভাযাত্রা, লিফলেট ও পোস্টার বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ধানমন্ডি ৩২, বনানী কবরস্থান ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে।
দলীয় ঘোষণায় বলা হয়েছে, ২৩ জুন কেন্দ্রীয়ভাবে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে দলের সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
এছাড়া ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পৃথক আলোচনা সভা এবং ১ জুলাই দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে এসব কর্মসূচি দলীয় সূত্রে ঘোষিত হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মনিপুর স্কুলে ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ
মনিপুর স্কুলে ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ
বর্তমানে মনিপুর স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্যে ৬৭৬ শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ।সম্প্রতি মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ভয়াবহ অনিয়ম ও ...
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ...
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: লক্ষ্যমাত্রা আড়াই লক্ষাধিক শিশু
সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন: লক্ষ্যমাত্রা আড়াই লক্ষাধিক শিশু
আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এক মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ...
বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
মৃৎশিল্প একটি অতি প্রাচীন শিল্প। আবহমান বাংলার ঐতিহ্যের বড় একটি অংশজুড়ে রয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত কুমার বা কুম্ভকার সম্প্রদায়। ...
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়েছে, যা জনস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।বাংলাদেশে স্বাস্থ্য খাতের ...
বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে
বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে
স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়া নিয়ে চিন্তায় থাকেন ব্যবহারকারীরা। বিশেষ করে গেমিং, লাইভ ভিডিও দেখা ...
ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬
ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬
বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ সিরিজের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ‘ফিনিক্স ...
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা
মহররম হিজরি বছরের প্রথম মাস। পবিত্র কোরআনে এ মাসের কথা উল্লেখ করা হয়েছে। সুরা তওবার ৩৬নং আয়াতে বর্ণিত যে মাসগুলোয় ...
বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ
বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ
বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন এর দায়িত্ব পেয়েছেন  রাইয়ান আহমেদ। গত ১ জুন নতুন এ পদে নিযুক্ত ...
১০
নারী চালক তৈরিতে প্রয়োজন প্রশিক্ষণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন
নারী চালক তৈরিতে প্রয়োজন প্রশিক্ষণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন
চাহিদা সত্ত্বেও দেশে প্রশিক্ষিত নারী চালকের অভাব রয়েছে। যানবাহন চালনায় আগ্রহ থাকলেও লাইসেন্সধারী নারী চালকের সংখ্যা এখনো বেশ কম, পেশাদার ...
 
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ...
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চৌকা সীমান্তে পৃথক দুই অভিযানে দুই জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এ সময় ...
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
সীমান্ত হত্যা ও পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ...
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
তদন্তে দুর্বলতা ও যথাযথ সাক্ষ্য না থাকায় যশোরের অভয়নগরে ২০০৮ সালের জানুয়ারিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল্লাহকে খালাস দিয়েছেন ...
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
গত এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত এবং ...
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  ৫ আগস্টের পর থেকে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ। তিনি মোহাম্মদপুরে ওসি ও ...
১০
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ইরানকে ঘিরে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com