/ জাতীয় / তারেক রহমানকে কেন ‘ডাবল প্রায়োরিটি’ দিচ্ছে চীন?
তারেক রহমানকে কেন ‘ডাবল প্রায়োরিটি’ দিচ্ছে চীন?
নতুন বার্তা, ঢাকা:
Published : Sunday, 21 June, 2026 at 2:05 AM
তারেক রহমানকে কেন ‘ডাবল প্রায়োরিটি’ দিচ্ছে চীন?গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের সঙ্গে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে যোগাযোগ বেশ বেড়েছে। বাংলাদেশ থেকে দুই পর্যায়েই একের পর এক গুরুত্বপূর্ণ সফর হচ্ছে বেইজিংয়ে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে বাংলাদেশের সরকারপ্রধান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং— উভয়ের সঙ্গেই পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বসার সুযোগ পাচ্ছেন। 
রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে সরকারপ্রধানের এই সফর যুগান্তকারী ভূমিকা রাখবে।
চীনের দুই শীর্ষ নেতার সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকা–বেইজিং সম্পর্ক আগামী দিনগুলোতে কীভাবে সামনে এগোবে, তারই একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে আলোচনা করবেন। 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরকারের প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন। তিনি আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সরকারপ্রধান কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিংয়ে পৌঁছাবেন বলে কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে বেইজিং সফর করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে তারেক রহমানের চীন সফরের নানা কর্মসূচি, আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারকসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর এই সফরে একাধিক সমঝোতা স্মারকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। উভয় পক্ষের সম্মতিতে সফরের ঠিক আগমুহূর্তে এসব চুক্তি ও সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে।
সরকারের একজন কূটনীতিবিদ বলেন, চীনের সঙ্গে নতুন সরকারের যোগাযোগ অনেক নিবিড় হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট— দুজনের সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক হবে। দুই শীর্ষ নেতার সঙ্গে বড় পরিসরে প্রতিনিধিদল নিয়ে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধান সফরে গেলে যেকোনো একজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং অন্যজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। কিন্তু এবার দুজনের সঙ্গেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হবে।
এই কূটনীতিক আরও বলেন, সরকারপ্রধানের দুই শীর্ষ নেতার সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক পাওয়াটা একটি বড় ‘প্রায়োরিটি’ বা বিশেষ অগ্রাধিকার। এটি প্রমাণ করে যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। এই সরকারের আমলে চীনের সঙ্গে আগামী দিনগুলোতে কীভাবে অংশীদারত্ব বাড়বে, তারই একটি রূপরেখা এই সফরের মধ্য দিয়ে প্রণয়ন হবে।
উল্লেখ্য, বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় তিনি বেইজিংয়ে শুধুমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার সুযোগ পেয়েছিলেন। সেই তুলনায় নির্বাচিত সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সময়কাল হতে পারে প্রায় আধা ঘণ্টা। অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকটি ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

এজেন্ডায় তিস্তা মহাপরিকল্পনা ও বাণিজ্য জোট

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরে রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু করা, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি বিমান ফ্লাইট চালু করার প্রস্তাব দেওয়া হবে।
পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি), ব্রিকস এবং অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-তে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে চীনের সমর্থন চাওয়া হবে। এছাড়া, চীনের অর্থায়ন ও সহায়তায় বাংলাদেশে যেসব বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রকল্প চালু রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চারটি বৈশ্বিক উদ্যোগ রয়েছে— গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই), গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (ইনিশিয়েটিভ–জিসিআই) এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই)। এই চার বৈশ্বিক উদ্যোগের মধ্যে অন্তত দুটি উদ্যোগে বাংলাদেশ কীভাবে যুক্ত হতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর আসন্ন সফরে যেকোনো একটি উদ্যোগে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক বার্তা বেইজিংকে দিতে পারে ঢাকা।
পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার যে উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল, সেটিও এবার আলোচনার টেবিলে থাকতে পারে।
সরকারের এক দায়িত্বশীল কূটনীতিক বলেন, “প্রধানমন্ত্রীর সফরে ‘বাংলাদেশ ফার্স্ট’— নতুন সরকারের এই স্বাধীন পররাষ্ট্রনীতিকে স্বাগত জানাবে চীন। আমরা ‘এক চীন নীতি’ এবং তাইওয়ান ইস্যুতে আমাদের চিরন্তন অবস্থান পুনর্ব্যক্ত করব। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সংকট ও তিস্তা বহুমুখী প্রকল্পের মতো বিষয়গুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।”

ভূরাজনীতি ও বিশেষজ্ঞদের মত

সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, ‘বর্তমানে চীনে বৈশ্বিক নেতাদের আনাগোনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে চীন ঘুরে এলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৈশ্বিক রাজনীতিতে চীনের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমাদের প্রধানমন্ত্রীর এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অর্থনীতির জন্য চীনের বিনিয়োগ, চীনের বিশাল বাজার এবং চীন থেকে আমদানির সাপ্লাই চেইন বজায় রাখা জরুরি। চীনের প্রেসিডেন্টের চার বৈশ্বিক উদ্যোগের মধ্যে আমরা কোনটিতে যোগ দেব এবং তা থেকে আমাদের লাভ কী হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।’
প্রধানমন্ত্রীর এই চীন সফরের দিকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রগুলোও নজর রাখবে। এ প্রসঙ্গে মাশফি বিনতে শামস বলেন, ‘বৈশ্বিক রাজনীতিতে নানা সমীকরণ থাকবেই, তবে আমাদের সবার আগে নিজেদের জাতীয় স্বার্থ দেখতে হবে। এখন সবাই যার যার স্বার্থ দেখছে। ভারত বা যুক্তরাষ্ট্রের প্রয়োজন হলে তারাও চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করে। কাজেই কে কী ভাবল, তা বিচার করা আমাদের উচিত নয়। আমরা আমাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নেব। ইতোমধ্যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হয়েছি, যেখানে এমন কিছু শর্ত রয়েছে যা থেকে আমরা কতটুকু অর্থনৈতিক সুবিধা বা স্বাধীনতা পাব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে, সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ রক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রয়োজন হলে আমাদের তা অবশ্যই করতে হবে।’
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকার। ভারসাম্য বজায় রাখতে প্রথম গন্তব্য হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান, যার পরপরই তিনি যাচ্ছেন চীনে।
এর আগে ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আসন্ন চীন সফর, যার সফল বাস্তবায়ন হতে যাচ্ছে জুনের শেষ সপ্তাহে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার পৈতৃক বাড়িটি ভেঙে বহুতল ভবন ...
১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা ...
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে
পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় আব্দুর রশিদ প্রভাষককে বিরল উপজেলার বাসা থেকে পুলিশ আটক করে জেল হাজতে দেন। ঘটনার ...
সাতক্ষীরার আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮
সাতক্ষীরার আশাশুনির কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ আটক ৮
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আওয়ামী ...
মুহররম: ত্যাগ, সত্য ও ন্যায়ের এক অবিস্মরণীয় শিক্ষা
মুহররম: ত্যাগ, সত্য ও ন্যায়ের এক অবিস্মরণীয় শিক্ষা
ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। এ মাসকে ইসলামের চারটি সম্মানিত মাসের অন্যতম হিসেবে গণ্য করা হয়। মুহররমের ১০ তারিখ, যা ...
রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী টুকু
রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী টুকু
দেশকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ ...
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক ...
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: টুকু
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান: টুকু
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় ...
হিমাগার ভাড়া কমানোর দাবিতে পঞ্চগড়ে আলু চাষিদের মানববন্ধন
হিমাগার ভাড়া কমানোর দাবিতে পঞ্চগড়ে আলু চাষিদের মানববন্ধন
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল ...
১০
সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা  ...
 
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের ...
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ...
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ...
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান
সীমান্ত হত্যা ও পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চৌকা সীমান্তে পৃথক দুই অভিযানে দুই জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এ সময় ...
ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু
ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাজি ধরে ছিলেন যে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ...
ড্রয়ে হতাশ স্পেন, কোচের কণ্ঠে আশার সুর
ড্রয়ে হতাশ স্পেন, কোচের কণ্ঠে আশার সুর
হতাশ হওয়ার মতোই স্কোরলাইন। কেপ ভার্দের বিপক্ষে গোল শূন্য অপ্রত্যাশিত ড্র। বিশ্বকাপে এমন শুরুতে স্বভাবতই হতাশ স্পেন। ম্যাচ শেষে আফসোস ...
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস
তদন্তে দুর্বলতা ও যথাযথ সাক্ষ্য না থাকায় যশোরের অভয়নগরে ২০০৮ সালের জানুয়ারিতে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল্লাহকে খালাস দিয়েছেন ...
একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ ...
১০
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
সীমান্তে একের পর এক বিস্ফোরণ, ১২ ভারতীয় সেনা হতাহত
গত এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত এবং ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com