|
জ্বালানী তেল পাচার ঠেকাতে সীমান্তে ৫৯ বিজিবির কঠোর নজড়দারী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
|
আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ বিষয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল থেকে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া।অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, সদর দপ্তরের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য জ্বালানী তেল পাচার ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও পণ্যবাহী মালামাল তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। একই সাথে সীমান্ত জুড়ে নিয়মিত টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অধিসায়ক। |