/ সারাদেশ / গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
সময় পেলেই আমি সিলেটে আসি এঅঞ্চলের মানুষের উষ্ণ আতিথেয়তায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বললেন রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
Published : Thursday, 17 September, 2026 at 1:48 AM
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতিরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সবার সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল  উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি   কর্পোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে  প্রধান অতিথির বক্তব্যে  রাষ্ট্রপতি এসব কথা বলেন। এসময় তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। 
রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করা এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।’ তিনি বলেন, সংসদকে কার্যকর করতে হবে এবং রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য অতীতে দেশের মানুষ বহু ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগের বিনিময়ে যে সুযোগ তৈরি হয়েছে, তা অবহেলা করে নষ্ট করা যাবে না। এখন দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই  সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। বারবার সেই সংগ্রাম বাধাগ্রস্ত হয়েছে। এবার যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের অভিন্ন স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেটের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সিলেট তাঁর অত্যন্ত প্রিয় একটি জায়গা। সুযোগ পেলেই তিনি সিলেটে আসেন। এ অঞ্চলের মানুষের উষ্ণ আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সিলেটের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া বহু গুণী মানুষের জন্ম এ অঞ্চলে। সাহিত্য, সংগীত, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক আন্দোলনে সিলেটের অবদান রয়েছে। সিলেটের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, চা-বাগান ও প্রবাসী জনগোষ্ঠী এ অঞ্চলের স্বাতন্ত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।
সিলেটের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পাহাড়, নদী, ঝরনা, চা-বাগান, বন ও হাওর সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল। পরিকল্পিতভাবে এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে পর্যটন খাতে আরও বড় ধরনের উন্নয়ন সম্ভব। 
প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের প্রবাসী সমাজ শুধু এ অঞ্চলের অর্থনীতিতে নয়, বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁদের বিনিয়োগকে পর্যটন, কৃষি, কৃষিপ্রক্রিয়াজাত শিল্প, চা, মৎস্য, গ্যাস, তথ্যপ্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, সিলেটের হাওর ও জলাশয়কে কেন্দ্র করে মৎস্য চাষের বড় সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলার সুযোগও রয়েছে। এসব ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও প্রবাসী বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
বিদেশে জনশক্তি রপ্তানির প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছেন। বন্ধ হয়ে যাওয়া কিছু শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাত আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলের মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন। বড় কিছু উন্নয়ন প্রকল্পও সামনে এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অন্যতম সৌন্দর্য। এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দল ও মতের ভিন্নতা থাকবে। কিন্তু দেশের স্বার্থে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি করা সম্ভব, সেসব বিষয়ে সবাইকে একমত হতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি নিজের পায়ে নিজেরা দাঁড়াতে না পারি, নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে না পারি, কেউ এসে আমাদের সবকিছু করে দিয়ে যাবে না’।
সিলেটবাসীর সঙ্গে নিজের সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সিলেটের মানুষের সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, সিলেটের মানুষ বাংলাদেশে নেতৃত্ব দেবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাঠ মন্ত্রী খন্ধকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, হুইপ জি কে গউস এমপি এবং রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিশেষ অতিথির বক্তৃতা করেন। এর আগে সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে সিলেটের উন্নয়নে তাদের আশা- আকাঙ্ক্ষা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের  প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে সিলেট অঞ্চলের স্থানীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতির সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
একই স্থানে ফের আগুন, ব্লিস হাসপাতালে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই স্থানে ফের আগুন, ব্লিস হাসপাতালে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
৪২ দিনের ব্যবধানে সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ...
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।ট্রেডট্রাস্ট, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট ...
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মোস্তাকিম গ্রেপ্তার, নগদ টাকা ও বাইক জব্দ
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মোস্তাকিম গ্রেপ্তার, নগদ টাকা ও বাইক জব্দ
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৫২ হাজার টাকা এবং একটি মোটরসাইকেলসহ সীমান্ত এলাকার মূল ...
মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন
মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন
মুন্সিগঞ্জের শ্রীনগরে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "সত্যের দীপ্ত অভিযাত্রায় মানবকণ্ঠ"-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।দেশের ...
আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন
আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন
উত্তর জনপদের মৎস্য ভান্ডার খাত নওগাঁর আত্রাই উপজেলার বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ...
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা ...
২২ মাসে ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২-এপিবিএন
২২ মাসে ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২-এপিবিএন
২২ মাসে প্রায় ১৪৩২২টি জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে দেওয়া ...
পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
রাজধানীর পল্লবী এলাকায় ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম–মো. হুমায়ূন বেপারী (৩৩)।বুধবার (১৬ সেপ্টেম্বর) ...
১০
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে মহাখালী ও বনানী এলাকা নিয়ে গঠিত ২০নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী ...
জিয়া থেকে তারেক : ৪৮ বছরে বিএনপির নেতৃত্বের পরিবর্তন, সামনে যত চ্যালেঞ্জ
জিয়া থেকে তারেক : ৪৮ বছরে বিএনপির নেতৃত্বের পরিবর্তন, সামনে যত চ্যালেঞ্জ
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে যাত্রা শুরু ...
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এর পর হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ...
১০
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
বিশ্বের এই সময়ের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং কোটি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com