/ অপরাধ / শিক্ষিকা রনজিনা হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, নতুন দুজন গ্রেফতার: ডিবি
শিক্ষিকা রনজিনা হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, নতুন দুজন গ্রেফতার: ডিবি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
Published : Thursday, 17 September, 2026 at 12:48 AM
শিক্ষিকা রনজিনা হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতাররা জড়িত নন, নতুন দুজন গ্রেফতার: ডিবিরাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইয়ের সময় শিক্ষিকা রনজিনা পারভীনকে হত্যার ঘটনায় নতুন করে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, খোকন ও রাজীব মাতব্বর। তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল, ভুক্তভোগীর ব্যাগ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ডিবি দাবি করেছে, এ ঘটনায় র‍্যাব আগে যে দুজনকে গ্রেফতার করেছিল এবং যে মোটরসাইকেলটি উদ্ধার করেছিল, তা সঠিক নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গত ২৯ আগস্ট শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্তে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের পর খেজুরবাগানের মুখে সড়কে ছিনতাইয়ের শিকার হন শিক্ষিকা রনজিনা পারভীন। ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, ঘটনার পর তেজগাঁও বিভাগ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্তের পর ঢাকা, সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের প্রথম পর্যায়ে খোকনকে মিরপুরের মনিপুর পশ্চিমপাড়া থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে খোকন জানায়, ঘটনার সময় সে মোটরসাইকেলের পেছনে বসেছিল এবং রনজিনা পারভীনের ব্যাগ হ্যাঁচকা টান দিয়ে নিয়ে নেয়।

গ্রেফতার খোকনের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর থানার বড়বাগ এলাকা থেকে ভুক্তভোগীর ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহৃত পোশাক, টিকিটের অংশ, চশমার খাপ ও কিছু ওষুধ ছিল। পরে মিরপুর-১ এলাকা থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

পরবর্তী অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রাজীব মাতব্বরকে বিরুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিবি প্রধান জানান, ঘটনার সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার দেওয়া তথ্য ও দেখানো জায়গা অনুযায়ী দিয়াবাড়ি এলাকা থেকে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তার হেফাজত থেকে ৬২২টি ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাজীবের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চুরি, মারামারি ও দ্রুত বিচার আইনের মামলাসহ মোট আটটি মামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে খোকনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, তারা শুধু এই একটি ঘটনায় জড়িত, নাকি নিয়মিত ছিনতাইয়ের সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকা মহানগরীর অন্য কোনো ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আগের গ্রেফতার ব্যক্তিরা সংশ্লিষ্ট নন

রনজিনা পারভীন হত্যার ঘটনায় এর আগে র‍্যাব দুজনকে গ্রেফতার করেছিল। তাদের সঙ্গে নতুন করে গ্রেফতার হওয়া দুজনের কোনো যোগসূত্র রয়েছে কি না, এমন প্রশ্নে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, তাদের অবস্থান ও গ্রুপ আলাদা। নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তিরা পশ্চিম মনিপুর এলাকায় থাকেন, আর র‍্যাবের গ্রেফতার করা ব্যক্তিরা তেজতুরীপাড়া এলাকার। তারা দুটি ভিন্ন গ্রুপ।

তিনি বলেন, র‍্যাবের গ্রেফতার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে ১২টি মামলা ছিল। জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে, তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন।

ডিবির এ কর্মকর্তা বলেন, কোনো ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা তদন্তের একটি অংশ। পরবর্তীতে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়। এই মামলাতেও আগে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্টতা না থাকলে তাদের বাদ দেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সেসব মামলায় তারা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবেন।

উদ্ধার মোটরসাইকেল নিয়ে ব্যাখ্যা

ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের সঙ্গে পার্থক্যের বিষয়ে শফিকুল ইসলাম বলেন, র‍্যাব যে মোটরসাইকেল উদ্ধার করেছিল সেটির রং এবং সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রং ভিন্ন।

নতুন করে গ্রেফতার হওয়া দুজন স্বীকার করেছেন, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি তাদের কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলই। মোটরসাইকেলটি রাজীবের নিজের, এটি ভাড়া করা হয়নি।

এ ছাড়া খোকনের পরনের শার্ট, হাতে থাকা ঘড়ি ও মাথায় থাকা ক্যাপও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।

শফিকুল ইসলাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতের মধ্যে রয়েছে ভুক্তভোগীর ব্যাগ, মোবাইল ফোন, পোশাক, ওষুধ ও টিকিট। এসব আলামত উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার সময় রনজিনার স্বামী এক ঝলক ছিনতাইকারীকে দেখেছিলেন। পরে তার স্ত্রী মারা যাওয়ার পর বিষয়টি তার মনে পড়ে। তিনি পেছনে থাকা ব্যক্তিকে শনাক্ত করেছেন।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, তদন্তে তথ্য-উপাত্ত ও আলামতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। তদন্তের পরবর্তী ধাপে গ্রেফতার দুজনের সঙ্গে ঢাকার অন্য কোনো ছিনতাই বা অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি চাল উদ্ধার,ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যবসায়ীর গুদাম থেকে ২১৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে কালিহাতী ...
একই স্থানে ফের আগুন, ব্লিস হাসপাতালে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
একই স্থানে ফের আগুন, ব্লিস হাসপাতালে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
৪২ দিনের ব্যবধানে সাতক্ষীরার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি ব্লিস হাসপাতালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ...
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে সিঙ্গাপুর ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।ট্রেডট্রাস্ট, সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট ...
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মোস্তাকিম গ্রেপ্তার, নগদ টাকা ও বাইক জব্দ
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট মোস্তাকিম গ্রেপ্তার, নগদ টাকা ও বাইক জব্দ
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৫২ হাজার টাকা এবং একটি মোটরসাইকেলসহ সীমান্ত এলাকার মূল ...
মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন
মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে মুন্সিগঞ্জে উদযাপন
মুন্সিগঞ্জের শ্রীনগরে আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "সত্যের দীপ্ত অভিযাত্রায় মানবকণ্ঠ"-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।দেশের ...
আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন
আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন
উত্তর জনপদের মৎস্য ভান্ডার খাত নওগাঁর আত্রাই উপজেলার বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনা ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ...
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা ...
২২ মাসে ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২-এপিবিএন
২২ মাসে ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১২-এপিবিএন
২২ মাসে প্রায় ১৪৩২২টি জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে দেওয়া ...
পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
পল্লবীতে ৭ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
রাজধানীর পল্লবী এলাকায় ৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম–মো. হুমায়ূন বেপারী (৩৩)।বুধবার (১৬ সেপ্টেম্বর) ...
১০
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার ...
 
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
কালিহাতীতে আগস্টে ২৪ টি মোবাইল কোর্টে জরিমানা ১২ লাখের বেশি, ৪৯ জনের দন্ড
টাঙ্গাইলের কালিহাতীতে আগস্ট মাসে আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মাসজুড়ে ২৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ...
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
​কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের লাইসেন্স ও পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা ...
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক ‘মজলুমের কণ্ঠ’ ৩১ বছরের পথচলা পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ...
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জহির উদ্দিন স্বপন এমপির মতবিনিময়
বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ ...
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
‘আরো সুন্দর হতে হবে’—এই ভাবনাই কি আপনাকে অস্থির করছে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে নিখুঁত চেহারা, সাজসজ্জা ও সৌন্দর্যের নানা ছবি। কারো ত্বক আরো উজ্জ্বল, কারো সাজ আরো ...
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
‘প্রেমিক যুগলের বিয়ে সর্বোত্তম’ তবে কি বিবাহপূর্ব সম্পর্ক বৈধ?
মানব হৃদয়ে কারো প্রতি অনুরাগের সঞ্চার হওয়া এক অত্যন্ত প্রাকৃত ও স্বাভাবিক অনুভূতি। কিন্তু এই আবেগকে কেন্দ্র করে আধুনিক সমাজে ...
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
২০নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের হাওয়া: তরুণদের আস্থায় শীর্ষে যুবদল নেতা মইনুল ইসলাম রনি
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে কেন্দ্র করে মহাখালী ও বনানী এলাকা নিয়ে গঠিত ২০নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী ...
জিয়া থেকে তারেক : ৪৮ বছরে বিএনপির নেতৃত্বের পরিবর্তন, সামনে যত চ্যালেঞ্জ
জিয়া থেকে তারেক : ৪৮ বছরে বিএনপির নেতৃত্বের পরিবর্তন, সামনে যত চ্যালেঞ্জ
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে যাত্রা শুরু ...
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনিদের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এর পর হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ...
১০
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
৭ ভুলে বন্ধ হতে পারে ইউটিউব চ্যানেল
বিশ্বের এই সময়ের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন এবং কোটি ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com