/ সারাদেশ / প্রতিষ্ঠান রক্ষা ও নিরাপত্তার দাবিতে আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সংবাদ সম্মেলন
প্রতিষ্ঠান রক্ষা ও নিরাপত্তার দাবিতে আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সংবাদ সম্মেলন
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি::
Published : Friday, 28 August, 2026 at 12:40 AM
প্রতিষ্ঠান রক্ষা ও নিরাপত্তার দাবিতে আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সংবাদ সম্মেলনবরিশালের আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষা, পরিচালক-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং দখল, ভাঙচুর, লুটপাট ও হয়রানির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ২৭ আগস্ট সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাস্টের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে সাবেক কর্মী মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৪ এপ্রিল মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া এবং এর সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করে ট্রাস্ট কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগও করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটের ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। ট্রাস্ট কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ভাঙচুরে প্রায় ৫৬ লাখ টাকা এবং মালামাল ক্ষয়ক্ষতিতে প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ট্রাস্ট কর্তৃপক্ষ আরও অভিযোগ করে, প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করা এবং বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

মঞ্জু বালা প্রয়াত ড. জন নীহার বিশ্বাসের স্ত্রী হিসেবে দাবি করে একটি কথিত বিবাহ সনদের ভিত্তিতে ওয়ারিশ হওয়ার আবেদন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে স্থানীয় বাগধা ইউপি চেয়ারম্যানের গণশুনানি অনুষ্ঠিত হলেও যথাযথ প্রমাণ না পাওয়ায় তাকে ওয়ারিশ সনদ দেওয়া হয়নি বলে দাবি ট্রাস্ট কর্তৃপক্ষের।

এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ, কর্মীদের দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর এবং সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন ট্রাস্টের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার নির্ভরশীল। এ ছাড়া ট্রাস্টের ১৮ জন কর্মী ও তাদের পরিবারও প্রতিষ্ঠানটির আয়ের ওপর নির্ভরশীল। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ট্রাস্টের সম্পত্তি ও প্রতিষ্ঠান রক্ষা, পরিচালক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে আলোচনা পর্যালোচনায় অংশ নেন ট্রাস্ট সদস্য ও শিক্ষিকা লাকি মিত্র, ট্রাস্ট সদস্য কল্লোল বিশ্বাস প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা পারুল বাড়ৈ, শিক্ষিকা কল্পনা ওঝা, মঞ্জিতা হালদারসহ সংশ্লিষ্টরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
অর্থ সংকটে ভুগছে ইসরাইলি সেনাবাহিনী
অর্থ সংকটে ভুগছে ইসরাইলি সেনাবাহিনী
বাজেট সংকটে ভুগছে ইসরাইলি সেনাবাহিনী। এর ফলে তাদের বিভিন্ন রকম কাজে ব্যাঘাত ঘটছে। সরাসরি চিফ অব স্টাফ ইয়াল জামির এ ...
কাঁদছে নেপাল
কাঁদছে নেপাল
কাঁদছে নেপাল। লাশের পর লাশ। অসংখ্য নিখোঁজ। বাড়িঘর, লোকালয় কাদামাটির নিচে। গাড়ি, সহায় সম্পদ কোনো কিছুর অস্তিত্ব নেই। আপনজনের কোনো ...
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ...
রাশিয়ায় বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
রাশিয়ায় বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
রাশিয়ার আমুর অঞ্চলে সিনোপেক গ্যাস ফিল্ডে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মী ও তাদের পরিবারের প্রতি এবং রাশিয়ার জনগণ ও সরকারের ...
সংসদে ৩ বিল উত্থাপন
সংসদে ৩ বিল উত্থাপন
মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিদ্যমান আইনের গুরুত্বপূর্ণ সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে তিনটি পৃথক বিল উত্থাপিত হয়েছে। এর ...
গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি
গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি
প্রতিদিন শহর, নগর ও গ্রামীণ এলাকায় উন্নয়নের নামে গাছ কেটে ফেলা হচ্ছে। রাস্তা, ভবন, শিল্পকারখানা, আবাসন ও বাণিজ্যিক সম্প্রসারণের জন্য ...
এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে ...
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের ইন্তেকাল
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নূর ইসলামের ইন্তেকাল
সাতক্ষীরার  'দৈনিক দৃষ্টিপাত' পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর ...
প্রতিষ্ঠান রক্ষা ও নিরাপত্তার দাবিতে আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সংবাদ সম্মেলন
প্রতিষ্ঠান রক্ষা ও নিরাপত্তার দাবিতে আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সংবাদ সম্মেলন
বরিশালের আগৈলঝাড়ায় ড. জন নীহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষা, পরিচালক-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং দখল, ভাঙচুর, লুটপাট ও ...
১০
প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
রিসিভেবলস ম্যানেজমেন্ট কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও কার্যকর করতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে প্রাইম ব্যাংক ...
 
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে ঔষধের ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে বিভিন্ন ফার্মেসীতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,টাঙ্গাইল  ঔষধ  প্রশাসন  ও পুলিশ বিভাগ এর সমন্বয়ে নকল, ...
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার একদিন পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ...
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ ...
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান
টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান ...
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
এলেঙ্গা জমিদারবাড়িতে শাওনে ডালা উপলক্ষে দুই দিনব্যাপী মেলা
শাওনে ডালা উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা জমিদারবাড়িতে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে সাধনা, ব্রতি ও জাতীয় জাদুঘরের আয়োজনে ...
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের উপশহর এলেঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ...
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ মোকাবিলায় মক ড্রিল অনুষ্ঠিত
দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি, অগ্নিকান্ডে উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিষয়ে টাঙ্গাইল মেডিকেল ( ১৯ আগস্ট) কলেজ ...
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে হাসিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ...
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
এসএসসি পাসের মিষ্টির টাকায় চিকিৎসা শুরু হওয়া সেই মায়ের কাছে পৌঁছাল প্রধানমন্ত্রীর সহায়তা
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে ...
১০
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
এলএনজি সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বুধবার (১৯ আগস্ট) দিনের শুরুতে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও বিকাল গড়ানোর সঙ্গে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com