|
লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন মহব্বত, লাহারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাব্বতের রশিদ, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা টি. এস. এম. মনোয়ার হোসেন। শিক্ষা উপকরণ বিতরণকালে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা ও উৎসাহ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা। |