|
৪নং চররুহিতা ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
দীর্ঘ ৮ বছর পরে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের আওতাধীন চররুহিতা ইউনিয়ন যুবদলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।যুবদলের সুসংগঠিত করতে ইউনিয়ন যুবদলের আয়োজন বৃহস্পতিবার ২৫ জুন ৪নং চররুহিতা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকন। ৪নং চররুহিতা ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফি মাহমুদ নিজুর সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ ইব্রাহিম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন,ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম শ্যামল, সদর উপজেলা পশ্চিম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এম মমিন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ। সদর উপজেলা পশ্চিম যুবদলের আহ্বায়ক আবদুল মালেক, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল রহমান, সদস্য আমির আহম্মেদ রাজু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ আবদুল মজিদ প্রমুখ। |