/ অর্থনীতি / বাণিজ্য / ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 10 June, 2026 at 12:02 AM
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’দেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আবারও বাড়ছে। যা ব্যাংকিং ব্যবস্থার জন্য অশনিসংকেত হিসেবে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, এর পেছনে বড় কারণ ব্যাংকগুলোর ওপর গ্রাহকদের আস্থার সংকট। আর এ অবস্থা চলতে থাকলে, অর্থাৎ গ্রাহকদের টাকা উত্তোলন অব্যাহত থাকলে, বিপরীতে সেই অর্থ ব্যাংকে ফিরে না এলে ব্যাংকগুলোর আগামীতে তীব্র তারল্য সংকটে পড়ারও ঝুঁকি রয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকের বাইরে থাকা মুদ্রার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার ১৮ কোটি টাকা, যা চার মাস আগে ডিসেম্বরে ছিল দুই লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ, মাত্র চার মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে প্রায় ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা। যেখানে নভেম্বরে এ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৬৯ হাজার ১৮ কোটি টাকা।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত হিসাব করলে এ নগদ অর্থ বৃদ্ধির পরিমাণ প্রায় ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা হলেও জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে (তিন মাসে) বেড়েছে প্রায় ২০ হাজার ৩৯২ কোটি টাকা। যেখানে ফেব্রুয়ারির তুলনায় মার্চে এক মাসেই বেড়েছে ১৬ হাজার ৬১৪ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ২ লাখ ৮৬ হাজার ৪০৪ কোটি টাকা এবং মার্চে তা আরও বেড়ে ৩ লাখ ৩ হাজার ১৮ কোটি টাকায় পৌঁছায়।
ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি এবং কিছু ব্যাংকের প্রতি আস্থাহীনতার কারণে মানুষ নগদ অর্থ হাতে রাখার প্রবণতা বাড়িয়েছে। দীর্ঘ সময় ধরে এ প্রবণতা অব্যাহত থাকলে তা ব্যাংকিং খাতের তারল্য ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি পরিচালনায় চাপ সৃষ্টি করতে পারে।
ব্যাংকের বাইরে থাকা মুদ্রা বলতে বোঝায়, গ্রাহকরা ব্যাংক থেকে উত্তোলনের পর যে অর্থ আর ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসে না। এ অর্থ অর্থনীতিতে লেনদেনে ব্যবহৃত হলেও ব্যাংকগুলোর আমানত ও ঋণ সক্ষমতার বাইরে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ ও চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, ‘সাধারণত দুই কারণে মানুষ ব্যাংক থেকে বেশি টাকা তুলে রাখে। প্রথমত, উচ্চ মূল্যস্ফীতির কারণে দৈনন্দিন ব্যয় মেটাতে মানুষ বেশি নগদ অর্থ হাতে রাখতে চায়। দ্বিতীয়ত, কিছু ব্যাংকের প্রতি আস্থার সংকট থাকলে গ্রাহকরা সেখান থেকে অর্থ তুলে নেন।’
‘আমার ধারণা, বর্তমানে একটি বড় অংশের মানুষ কিছু ব্যাংকের ওপর আস্থা কমে যাওয়ার কারণে টাকা তুলে রাখছেন। পরিস্থিতি স্থিতিশীল হলে তারা হয় অন্য ভালো ব্যাংকে অর্থ জমা দেবেন, নয়তো আগের ব্যাংকেই ফেরত রাখবেন’—বলছিলেন তিনি।

বাড়ছে রিজার্ভ মানিও
ব্যাংকের বাইরে নগদ অর্থ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকা বা রিজার্ভ মানিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারিতে রিজার্ভ মানির স্থিতি ছিল ৪ লাখ ২৪ হাজার ৬১৮ কোটি টাকা। মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২৬৯ কোটি টাকা। অর্থাৎ, মাত্র এক মাসের ব্যবধানে রিজার্ভ মানি বেড়েছে ১৮ হাজার ৬৫০ কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, বাজারে মুদ্রা সরবরাহ এবং মানুষের হাতে নগদ অর্থ দুই সূচকই একসঙ্গে বাড়তে থাকলে তা মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

আস্থার সংকট থেকে স্বস্তি, আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছিল। সে সময় ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও তারল্য সংকট নিয়ে উদ্বেগের কারণে অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে বাসায় সংরক্ষণ করতেন।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কিছুটা ফিরে আসে। এর ফলে ওই বছরের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের বাইরে থাকা অর্থের পরিমাণ ধারাবাহিকভাবে কমতে থাকে।
কিন্তু চলতি বছরের মার্চ থেকে পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে। মার্চে উল্লেখযোগ্য হারে নগদ অর্থ উত্তোলন বেড়েছে, যা নতুন করে উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সতর্ক করে এম হেলাল আহমেদ জনি বলেন, ‘যদি ধারাবাহিকভাবে মানুষ ব্যাংক থেকে অর্থ তুলে নিতে থাকে এবং সেই অর্থ দীর্ঘ সময় ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকে, তাহলে সেটি উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। ফলে পুরো পরিস্থিতির ওপর সংশ্লিষ্টদের নিবিড় নজর রাখা প্রয়োজন।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ৬ সদস্য নিহত, ৩ জনকে নিয়ে গেছে হামলাকারীরা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ছয়জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন সদস্যকে জিম্মি ...
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
নতুন পে-স্কেল জুলাই থেকেই, বাজেটে আসছে আনুষ্ঠানিক ঘোষণা
আগামী অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী (২০২৬-২৭) অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা ...
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
দীর্ঘদিন ধরে সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর ...
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
অনিয়মের তদন্ত চায় সরকার, চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিরোধীদলের
ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক মতিঝিল থেকে এবার জাতীয় সংসদে গড়িয়েছে। জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনীত জরুরি জনগুরুত্বসম্পন্ন ...
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধের নামে ভুয়া মোবাইল বার্তা (এসএমএস) ও জাল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এসব ...
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
বন্দরে পণ্য খালাসে গতি আনতে বেসরকারি ল্যাবের দ্বার খুলছে
দেশের বৈদেশিক বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়। এছাড়া, দেশের ...
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখছে মানুষ, বাড়তে পারে ‘তারল্য সংকট’
দেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আবারও বাড়ছে। যা ব্যাংকিং ব্যবস্থার জন্য অশনিসংকেত হিসেবে মনে করা ...
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইতিবাচক ইঙ্গিতের পর বিশ্ব বাজারে ...
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে
প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায়। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির ...
১০
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) ...
 
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য ...
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক । ...
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
কালিহাতীতে বিদ্যুৎ লাইনে বাঁশের খুঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমির মাঠে বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটি ভেঙে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরু মৃত্যু হয়েছে।বুধবার ...
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
সুবিধার আশায় ঋণ পরিশোধে অনীহা, খেলাপির ঘোড়া আবার ছুটছে
জাতীয় নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিল ও বিশেষ সুবিধার কারণে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছিল। সেই সাময়িক স্বস্তি বেশিদিন টেকেনি। নতুন ...
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জোরপূর্বক শ্রমে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে বলা হয়েছে, জোরপূর্বক ...
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
বিস্ফোরক মন্তব্য রাশেদের: ‘গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়ান হান্নান মাসউদ’
‌‘গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ!’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। ৩ ...
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
৩০ কিমি রেলপথ বানাতে এক যুগ পার, রেলওয়ের নতুন আবদার
ঢাকার সঙ্গে নদীবন্দর নগরী নারায়ণগঞ্জের যোগাযোগ সহজ করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ভারী পণ্য পরিবহনের লক্ষ্য নিয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ ‘ডুয়েলগেজ ...
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
ট্রাম্প জামাতা কুশনারের বিলাসবহুল রিসোর্ট ঘিরে উত্তাল আলবেনিয়া
আলবেনিয়ার পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল আড্রিয়াটিক উপকূলে একটি বিশাল বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাজার হাজার ...
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
আসরের আগের দুবারও শিরোপার মঞ্চে উঠেছিল বাংলাদেশ। এবার শক্ত প্রতিপক্ষ নেপাল বাধাও ডিঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ চারের লড়াইয়ে এসেছে ২-১ ...
১০
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে সরকারকে আরও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে নতুন সরকার দায়িত্ব ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com